স্মার্টফোনপ্রেমীদের জন্য ২০২৬ সাল যে বেশ উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, তা আগেভাগেই আঁচ করাই যাচ্ছিল। এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করা হল Xiaomi। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তাদের আসন্ন আল্ট্রা-ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 17 Ultra আগামী বছর অর্থাৎ ২০২৬শে গ্লোবালি লঞ্চ হচ্ছে। চীনে লঞ্চ হবার পর বিশ্বের বিভিন্ন দেশের User-রাও এই প্রিমিয়াম ফোনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন।
Xiaomi তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি টিজারে “All-new Xiaomi flagship, SEE YOU IN 2026” লিখে এই খবর নিশ্চিত করেছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সব কিছুই স্পষ্ট হয়ে যায়, কোম্পানি আবারও মোবাইল ফটোগ্রাফির দুনিয়ায় বড় কিছু করতে চলেছে।
Feature
Details
Smartphone Name
Xiaomi 17 Ultra
Brand
Xiaomi
Launch
Global launch confirmed
Expected Global Launch
2026
Display
6.9-inch flat display, slim bezels
Processor
Qualcomm Snapdragon 8 Elite Gen 5
RAM
LPDDR5X
Storage
UFS 4.1
Rear Camera
50MP (1-inch Leica sensor) + 200MP periscope lens
Camera Partnership
Leica Camera AG
Zoom Capability
Smooth optical zoom with high clarity
Battery (China Variant)
6,800mAh
Wired Charging
Fast charging (approx. 90 minutes)
Wireless Charging
Fast wireless charging (approx. 50 minutes)
Reverse Charging
Wired and wireless supported
Colours
White, Black, Purple, Starry Green
Special Highlight
Camera-focused ultra-flagship smartphone
Price
Will be announced after launch
Leica-এর সঙ্গে উন্নত ক্যামেরার পার্টনারশিপ
Xiaomi 17 Ultra
Xiaomi 17 Ultra-র সবচেয়ে বড় শক্তি এর ক্যামেরা সিস্টেম। Leica Camera AG-এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ফলেই এই ফোনে ব্যবহার করা হয়েছে একেবারে নতুন হাই-টেক অপটিক্যাল সেটআপ। Xiaomi-এর দাবি করেছে, এই ক্যামেরা প্রযুক্তি স্মার্টফোন ইমেজিংকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
50MP এর প্রাইমারি ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে ১-ইঞ্চি সেন্সর
200MP এর পেরিস্কোপ টেলিফটো লেন্স, ১/১.৪-ইঞ্চি সেন্সরসহ
এই ক্যামেরা সেটআপের বিশেষত্ব হলো স্মুথ জুমিং। ছবি বা ভিডিও তোলার সময় ফোকাল লেন্থ পরিবর্তন হলেও কোয়ালিটিতে হঠাৎ কোনো পরিবর্তন চোখে পড়বে না।
বড় ডিসপ্লে ও প্রিমিয়াম ডিজাইন
Xiaomi 17 Ultra-তে দেওয়া হয়েছে ৬.৯ ইঞ্চির বড় ফ্ল্যাট ডিসপ্লে। পাতলা বেজেল ও মসৃণ কর্নারের জন্য বড় স্ক্রিন হলেও ব্যবহারকারীর হাতে ফোনটি আরামদায়ক থাকবে। ডিজাইনের দিক থেকেও Xiaomi আলাদা নজর দিয়েছে। ফোনটি চারটি রঙে পাওয়া যাবে-
Xiaomi 17 Ultra
সাদা
কালো
পার্পল
বিশেষ Starry Green, যার সফট টেক্সচার ও সূক্ষ্ম ফিনিশ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে
Snapdragon 8 Elite Gen 5 দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স
পারফরম্যান্সের ক্ষেত্রে কোনো আপস করেনি Xiaomi। এই ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm-এর শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ। এর ফলে মাল্টিটাস্কিং, হেভি গেমিং কিংবা বড় ফাইল নিয়ে কাজ, সবকিছুই হবে দ্রুত ও স্মুথ। দৈনন্দিন ব্যবহারে ল্যাগ বা স্লো পারফরম্যান্সের অভিযোগ থাকার সম্ভাবনা খুবই কম।
বিশাল ব্যাটারি ও দ্রুত চার্জিং এর সুবিধা
ব্যাটারি বিভাগে Xiaomi 17 Ultra সত্যিই চমক দিয়েছে। চীনা ভ্যারিয়েন্টে থাকছে ৬,৮০০mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ফোন ব্যবহারের নিশ্চয়তা দেয়। চার্জিংয়ের দিক থেকেও ফোনটি আধুনিক-
ওয়্যার্ড চার্জিংয়ে প্রায় ৯০ মিনিটে সম্পূর্ণ চার্জ
ওয়্যারলেস চার্জিংয়ে মাত্র ৫০ মিনিটে ফুল চার্জ
এছাড়াও রয়েছে রিভার্স চার্জিং সুবিধা, যার মাধ্যমে অন্য ডিভাইস বা ওয়্যারলেস অ্যাকসেসরিও চার্জ করা যাবে। তবে এখনো নিশ্চিত নয়, গ্লোবাল ভ্যারিয়েন্টে এই একই ব্যাটারি ক্ষমতা থাকবে কি না। অনেকের ধারণা, আন্তর্জাতিক সংস্করণে ব্যাটারি কিছুটা কম হতে পারে।
দাম ও গ্লোবাল লঞ্চ নিয়ে কী জানা যাচ্ছে
Xiaomi 17 Ultra-র দাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। একইভাবে কোন দেশে কবে ফোনটি পাওয়া যাবে, সেই তথ্যও সামনাসামনি আসেনি। তবে ২০২৬ সালে গ্লোবাল লঞ্চ নিশ্চিত হওয়ায় আগামী মাসগুলোতে আস্তে আস্তে সব বিস্তারিত সামনে আসবে বলেই আশা করা যাচ্ছে।
Xiaomi 17 Ultra
Xiaomi 17 Ultra এমন একটি স্মার্টফোন, যেখানে ক্যামেরা, ব্যাটারি ও পারফরম্যান্স, সবকিছুর উপর সমানতালে গুরুত্ব দেওয়া হয়েছে। Leica-এর উন্নত ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারির সমন্বয়ে এই ফোন ২০২৬ সালের অন্যতম আলোচিত ফ্ল্যাগশিপ হয়ে উঠতে পারে।
Disclaimer: এই লেখায় যে তথ্যগুলো দেওয়া হয়েছে তা, Xiaomi-এর অফিসিয়াল টিজার, কোম্পানির বক্তব্য এবং প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করেই লেখা হয়েছে। গ্লোবাল লঞ্চের সময় স্পেসিফিকেশন, ব্যাটারি ক্যাপাসিটি বা অন্যান্য ফিচারে পরিবর্তন হতে পারে। ফাইনাল তথ্যের জন্য Xiaomi-এর অফিসিয়াল ঘোষণা ও ওয়েবসাইট ফলো করার কথা বলা হচ্ছে।
আমি ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা শেষ করেছি। পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং CeTA-তে সার্টিফিকেট রয়েছে। আমি গত ১ বছর ধরে gaget60.com-এ পাঠকদের জন্য সহজ ও উপকারী তথ্যভিত্তিক টেক কনটেন্ট তৈরি করছি।