Oppo Reno 15C India Launch: ভারতে Reno 15C লঞ্চ হতে পারে বলে দাবি
খুব জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) এক্স প্ল্যাটফর্মে দাবি করেছেন যে Oppo Reno 15C ভারতে লঞ্চ হতে পারে Reno 15 সিরিজের মডেলের সঙ্গেই। কিন্তু Oppo এখনও এই ফোনের বিষয়ে অফিসিয়ালভাবে কিছুই জানায়নি, তবে সূত্রে, ফোনটির সম্ভাব্য দাম ₹40,000 টাকার নিচে হতে পারে বলা হচ্ছে। যদি এই দামের মধ্যে এই ধরনের একটি ফোন নিয়ে আসে তাহলে, মিড-প্রিমিয়াম সেগমেন্টে Oppo শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
সম্ভাব্য ডিসপ্লে ও পারফরম্যান্স স্পেসিফিকেশন
ফাঁস হয়ে যাওয়া তথ্য অনুসারে, ভারতের আসতে পারে এমন Reno 15C স্মার্টফোনেতে থাকতে পারে-
- 6.57 ইঞ্চির Full HD+ LTPS OLED ডিসপ্লে
- 120Hz রিফ্রেশ রেট
- সর্বোচ্চ 1,400 নিটস হাই ব্রাইটনেস মোড
এতে ব্যবহার করা হতে পারে পারফরম্যান্সের কথা ভেবে Snapdragon 6 Gen 1 চিপসেট। সঙ্গে থাকতে পারে সর্বোচ্চ 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। প্রতিদিনকার ব্যবহার, মাল্টিটাস্কিং এবং অনেকটা সময় স্মুথ পারফরম্যান্সের জন্য এই কনফিগারেশন যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ক্যামেরা সেটআপে কী থাকতে পারে
ক্যামেরাতেও OPPO Reno 15C বেশ আকর্ষণীয় হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে থাকতে পারে-
- 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা
- 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স
- 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা
সামনের দিকে থাকতে পারে 50MP আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা Video Call, Vloging এবং social Media-তে কনটেন্ট তৈরির জন্য বেশ কাজে লাগতে পারে।
ব্যাটারি ও চার্জিংয়ে বড় চমক

ব্য়াটারি নিয়ে কিছু নজরকাড়া তথ্য লিক হয়েছে। লিক বলছে, Reno 15C-তে থাকতে পারে-
- বিশাল 7,000mAh ব্যাটারি
- 80W ফাস্ট চার্জিং সাপোর্ট
এছাড়া ফোনটি মোটা প্রায় 8.14mm হতে পারে এবং ওজন 189 গ্রাম থেকে 195 গ্রামের মধ্যে থাকতে পারে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও স্লিম ডিজাইন Oppo-র জন্য একটি বড় প্লাস পয়েন্ট হতে পারে।
চীনের Reno 15C-এর সঙ্গে কেন এত পার্থক্য
একটি বিষয় নিয়ে কৌতুহলের শেষ নাই । কৌতুহলের কারণ, চীনে সম্প্রতি যে Oppo Reno 15C লঞ্চ হয়েছে, তার যে স্পেসিফিকেশনটি ভারতে ফাঁস হয়েছে, ভারতে সেই তথ্যগুলি অনেকটাই আলাদা মনে হচ্ছে। চীনা ভ্যারিয়েন্টে রয়েছে-
- 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে
- Snapdragon 7 Gen 4 প্রসেসর
- 50MP টেলিফটো ক্যামেরা ও OIS সাপোর্ট
- 6,500mAh ব্যাটারি
এমন পার্থক্য কেন তা নিয়ে প্রশ্ন উঠছে! ভারতে কি সত্যিই আলাদা স্পেসিফিকেশনের Reno 15C আসবে? নাকি এটি কেবল একটি গুজব?

সমস্ত কিছু মিলিয়ে জুলিয়ে বলা যাচ্ছে, Oppo Reno 15C নিয়ে আগ্রহ যেমন বাড়ছে, তেমনই একটা অনিশ্চয়তাও রয়ে গেছে। লিক হওয়া স্পেসিফিকেশন কাগজে-কলমে যথেষ্ট আকর্ষণীয় হলেও, চীনা মডেলের সঙ্গে বড় পার্থক্যের কারণে এই তথ্যগুলোর সত্যতা নিয়ে সন্দেহ থেকেই যাবে। Oppo অফিসিয়ালভাবে কিছু ঘোষণা না করা পর্যন্ত বিষয়টিকে অনুমান হিসেবেই দেখা উচিত Oppo ব্যবহারকারীদের।
Disclaimer: এই প্রতিবেদনে উল্লিখিত সমস্ত তথ্য লিক ও বের হওয়া সূত্রের উপর ভিত্তি করেই উপস্থাপন করা। Oppo এখনও Oppo Reno 15C বা তার ভারতীয় লঞ্চ নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করেনি। ফাইনাল স্পেসিফিকেশন, দাম ও লঞ্চ সংক্রান্ত তথ্য ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে।
Also Read
Oppo Reno 15 Pro India Launch নিয়ে বড় আপডেট: 80W চার্জিং ও AMOLED ডিসপ্লে
₹15,000 এর নিচে 5G ফোন খুঁজছেন? প্রথম সেলেই নজর কাড়ছে Realme Narzo 90X 5G
Motorola Edge 70 Ultra কি শেষ অধ্যায়? আসছে একেবারে নতুন Signature যুগ!
Further Read
Oppo-র অফিসিয়াল স্মার্টফোন আপডেট দেখতে ভিজিট করুন Oppo-র অফিসিয়াল ওয়েবসাইটে।
চীনে ইতিমধ্যেই Oppo Reno 15C লঞ্চ হয়েছে, যেখানে ফোনটির বিস্তারিত স্পেসিফিকেশন GSMArena-এর রিপোর্ট অনুসারে সামনে এসেছে।