আজ ৮ই জানুয়ারি ভারতে দুপুর 12টার সময়ে লঞ্চ হয়েছে Oppo Reno 15 5G Series। এই লঞ্চে Oppo Reno 15, Reno 15 Pro and Reno 15 Pro mini এই তিনটি মডেলই সামিল হয়েছে। বিশেষ করে Reno 15 ফোনগুলি AI Feature, Software Experiece ও Advanced Photography এর উপর জোর দিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর 12টায় লঞ্চ হয়ে গিয়েছে এই তিনটি মডেলের স্মার্টফোন। Youtube Live stream এ Oppo Reno 15 Series এর লাইভ ইভেন্ট শেষ হয়েছে এখন তার রেকর্ডিং ইউটিউব সহ বিভিন্ন Platform এ আপনারা দেখতে পেয়ে যাবেন।
Oppo Reno 15 Series লঞ্চ Event এর Live Stream দেখে নিন।
এই Live stream এ Oppo Reno 15 Series অফিসিয়াল লঞ্চ, দাম ও ফিচার সম্বন্ধে বলা হয়েছে। Reno 15c 5G একসঙ্গে লঞ্চ হলেও কবে বাজারে আসবে এবং গ্রাহকরা কবে হাতে পাবে তার সময়ও বলা হয়েছে।
Subject
Oppo Reno 15 Series
সিরিজের মডেল
Reno 15c 5G, Reno 15 5G, Reno 15 Pro Mini 5G, Reno 15 Pro 5G
লঞ্চ (ভারত)
জানুয়ারি ২০২৬ (Reno 15c 5G: ফেব্রুয়ারি ২০২৬)
শুরুর দাম
₹34,999 থেকে
Sells প্ল্যাটফর্ম
Flipkart, Amazon, Oppo India Online Store
Display
OLED প্যানেল, সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট (Size by Model )
সর্বোচ্চ 200MP প্রাইমারি ক্যামেরা, PureTone Technology
সেলফি ক্যামেরা
সর্বোচ্চ 50MP
Battery
6,200mAh–6,500mAh (মডেলভেদে)
চার্জিং
80W SuperVOOC; Pro মডেলে 50W ওয়্যারলেস চার্জিং
Software
ColorOS 16
AI Features
AI Mind Space, AI Translate, AI Call Translator
Protection
IP69 রেটিং (Pro ও Pro Mini)
Specially Attraction
New Compact Pro Mini Variant
Oppo Reno 15 Series: মডেল ও দাম (India)
Oppo Reno 15 Series চারটি Separate মডেলের Price Start-
Oppo Reno 15c 5G – শুরু ₹34,999
Oppo Reno 15 5G – শুরু ₹34,999
Oppo Reno 15 Pro Mini 5G – শুরু ₹59,999
Oppo Reno 15 Pro 5G – শুরু ₹67,999
এই সিরিজের ফোনগুলি Flipkart, Amazon এবং Oppo India-এর অফিসিয়ালভাবে available online store।
Oppo Reno 15 Series: বিক্রির তারিখ ও রঙের অপশন
Oppo Reno 15c 5G: ফেব্রুয়ারি ২০২৬ থেকে Sell শুরু various platformতে।
Oppo Reno 15, Reno 15 Pro Mini ও Reno 15 Pro: ১৩ জানুয়ারি ২০২৬ থেকে বিভিন্ন প্ল্য়াটফর্মে পাওয়া যাবে।
রঙের দিক থেকেও Oppo ভিন্নভাবে গুরুত্ব দিয়েছে। Reno 15c 5G ও Reno 15 Pro 5G দুটি রঙে পাওয়া যাবে, আর Reno 15 5G ও Reno 15 Pro Mini 5G তিনটি ভিন্ন কালার অপশনে বাজারে আসবে।
Oppo Reno 15 Pro 5G: ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা Step by Step
এই সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হল Oppo Reno 15 Pro 5G। যারা প্রিমিয়াম ডিজাইন ও টপ-লেভেল পারফরম্যান্স চান, তাদের জন্য এই ফোনটি উপযোগী ও গুরুত্বপূর্ণ ফোন হিসাবে বিবেচনা করা যায়।
ডিসপ্লে ও ডিজাইন (Display & Design)
এই ফোনে রয়েছে 6.78-ইঞ্চি Full HD+ OLED ডিসপ্লে, যা 120Hz adaptive refresh rate এবং HDR10+ support করে। Splash Touch ও Glove Touch ফিচারের জন্য ভেজা হাত বা গ্লাভস পরেও ফোন ব্যবহার করা সহজ হবে। Flat Design ও আল্ট্রা-থিন Bezel ফোনটিকে আরও Premium লুক দেয়।
ব্যাটারি ও চার্জিং (Battery & Charging) ব্যাক আপ
Reno 15 Pro 5G-এ রয়েছে 6,500mAh ব্যাটারি। এটি 80W SuperVOOC ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে থাকে।
ক্যামেরা (Camera) সেট আপ
Oppo Reno 15 Series rear camera setup with 200MP primary sensor and advanced AI photography features
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
200MP প্রাইমারি ক্যামেরা।
50MP 3.5x টেলিফটো Portrait Camera।
50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
সামনের দিকে রয়েছে 50MP Ultra-wide সেলফি ক্যামেরা। Oppo-র PureTone Technology ব্যবহার করে Skin Tone আরও Naturalভাবে Capture করা যাবে।
পারফরম্যান্স ও সফটওয়্যার (Performance & Software)
এই ফোনে ব্যবহার করা হয়েছে 4nm MediaTek Dimensity 8450 চিপসেট, যার সঙ্গে সর্বোচ্চ 12GB RAM ও 512GB Storage পাওয়া যাবে। AI HyperBoost 2.0 ফিচার গেমিংয়ের সময় smooth হাই-FPS performance সমর্থন করবে। ColorOS 16-এর সঙ্গে AI Mind Space, AI Translate এবং AI Call Translator-এর মতো Smart featureও রয়েছে। ফোনটি IP69 Raingসহ, যা জল ও ধুলো থেকে ভালো সুরক্ষা দিয়ে থাকবে।
Oppo Reno 15 Series All-New Trinity Engine showcasing enhanced performance, AI optimization and smoother user experience
Oppo Reno 15 Pro Mini 5G: ছোট সাইজে প্রিমিয়াম শক্তি
এই প্রথম Reno সিরিজে Pro Mini নামের একটি Compact Model নিয়ে আসা হয়েছে। Reno 15 Pro Mini 5G almost Pro variant-এর মতোই শক্তিশালী, তবে আকারে ছোট।
Oppo Reno 15 Pro Mini 5G compact smartphone design with premium finish and OLED display
এই ফোনে রয়েছে 6.31-ইঞ্চি ডিসপ্লে এবং 6,200mAh ব্যাটারি। যারা ছোট ও হালকা ফোন পছন্দ করেন কিন্তু ফিচারে কোনো আপস করতে চান না, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় অপশন।
Oppo Reno 15 5G: পারফরম্যান্স ও ব্যাটারির ভারসাম্য
Oppo Reno 15 5G যেসকল ব্যবহারকারীরা প্রিমিয়াম ফিচার চান তারা কিন্তু তুলনামূলক কম দামে পেয়ে যাচ্ছেন এই ফোনটি নিজের মতো স্মার্টভাবে।
এই ফোনে রয়েছে 6.59-ইঞ্চি ডিসপ্লে এবং 6,500mAh ব্যাটারি। 80W ফাস্ট চার্জিং থাকলেও এখানে ওয়্যারলেস চার্জিং অপশন নেই। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4। ক্যামেরা সেটআপে 200MP-এর বদলে 50MP প্রাইমারি ক্যামেরা থাকছে।
Oppo Reno 15c 5G: Reno সিরিজে সহজ Entry
Oppo Reno 15c 5G এই সিরিজের সবচেয়ে Affordable Model। এটি সাধারণত এখনকার প্রজন্মের ছেলে-মেয়েদের ও দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। February 2026 থেকে এই ফোনটি বাজারে available হয়ে যাবে।
Oppo Reno 15 Series স্পষ্টভাবে দেখিয়েছে যে, Brandটি এখন ক্যামেরা, AI ফিচার, ব্যাটারি ও ডিজাইনের উপর সমান Importance দেওয়া শুরু করেছে। বিশেষ করে Reno 15 Pro Mini 5G Compact ফোনের বাজারে একটি নতুন Alternative হয়ে উঠতে পারে। সব মিলিয়ে, বিভিন্ন বাজেট ও প্রয়োজন অনুসারে এই সিরিজে সবার জন্যই কিছু না কিছু আছে।
Disclaimer: এই আর্টিকেলে দেওয়া তথ্য অফিসিয়াল ঘোষণা ও অনুসন্ধান সূত্রের উপর ভিত্তি করে লেখা হয়েছে। সময়ের সঙ্গে দাম, স্পেসিফিকেশন বা বিক্রির তারিখ পরিবর্তিত হতে পারে। ফোন কেনার আগে অবশ্যই Oppo-র অফিসিয়াল ওয়েবসাইট বা যেখান থেকে সংগ্রহ করবেন সেই বিক্রেতাদের কাছে সঠিত তথ্য জেনে নেবেন। এই Article এ দেখানো YouTube Live Stream টি Official source থেকে Embed করা হয়েছে। ভিডিও Content-এর মালিকানা সম্পূর্ণ কোম্পানীর নিজস্ব।
আমি ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা শেষ করেছি। পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং CeTA-তে সার্টিফিকেট রয়েছে। আমি গত ১ বছর ধরে gaget60.com-এ পাঠকদের জন্য সহজ ও উপকারী তথ্যভিত্তিক টেক কনটেন্ট তৈরি করছি।