এখন ব্রাণ্ড দেখে আর মানুষ স্মার্টফোন কেনে না। সবাই বর্তমানে ফোনটি কত দ্রুত গতিতে চার্জ কমপ্লিট করে, তার ব্যাটারি কতটা শক্তিশালী ও ক্য়ামেরার গুণমান ও নির্ভরযোগ্য হতে হবে যাতে ভবিষ্যতেও জন্য় সুরক্ষা দিতে পারে এমন ফোনের কদর করে। এই চাহিদার কথাই মাথায় রেখে iQOO চীনে লঞ্চ করল তাদের নতুন ফোন iQOO Z11 Turbo।
এই ফোনটি মূলত গেমপ্রেমী, পাওয়ার ইউজার এবং Long-time ব্যবহার করতে চান, এমন মানুষের জন্য তৈরি। বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং চোখের আরামদায়ক ডিসপ্লে, সমস্ত কিছুর কম্বিনেশন করে, সত্যিকারের “Turbo” অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছে।
Overview –
- ডিভাইসের নাম: iQOO Z11 Turbo
- লঞ্চ Status: চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ
- Display: 6.59-ইঞ্চি 1.5K OLED ফ্ল্যাট ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট
- Brightness: সর্বোচ্চ 5000 nits, 1 nit মিনিমাম
- Processor: Qualcomm Snapdragon 8 Gen 5 (3nm)
- GPU: Adreno 840
- Gaming Chip: iQOO Q2 e-sports চিপ
RAM ও স্টোরেজ
- 12GB / 16GB LPDDR5X Ultra
- 256GB / 512GB / 1TB UFS 4.1
অপারেটিং সিস্টেম: Android 16 ভিত্তিক OriginOS 6
রিয়ার ক্যামেরা
- 200MP মেইন ক্যামেরা (OIS, 4x lossless zoom)
- 8MP আল্ট্রা-ওয়াইড
ফ্রন্ট ক্যামেরা: 32MP (0.8x wide-angle)
- ব্যাটারি: 7600mAh (Semi-Solid-State Technology)
- চার্জিং: 100W ফাস্ট চার্জিং, Direct Drive Power Supply 2.0
- কুলিং সিস্টেম: Ice Dome VC Liquid Cooling
- সিকিউরিটি: ইন-ডিসপ্লে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট
- কানেক্টিভিটি: 5G, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC
- ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স: IP68 + IP69
- ওজন: প্রায় 202g
রঙের অপশন
- Midnight Black,
- Sky White,
- Floating Light,
- Halo Pink
iQOO Z11 Turbo দাম (চীন): 2699¥ yuan

144Hz OLED ডিসপ্লে: চোখে আরাম অনুভব, ব্যবহারে স্মুথনেস
iQOO Z11 Turbo-তে রয়েছে 6.59-ইঞ্চির 1.5K OLED ফ্ল্যাট ডিসপ্লে, যার 144Hz রিফ্রেশ রেট দৈনন্দিন ব্যবহারে স্ক্রলিং ও অ্যানিমেশনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। ভিডিও দেখা হোক বা গেম খেলা, সবেতেই অভিজ্ঞতা হয় ফ্ল্যাগশিপ মানের।
5000 nits পর্যন্ত peak brightness, যার ফলে রোদেও স্ক্রিন clearly দেখা যায়। আবার রাতের বেলায় 1 nit minimum brightness চোখের ওপর pressure কম পড়তে দেয়।
4320Hz PWM dimming এবং DC-like dimming technology অনেকটা সময় ধরে ফোন ব্যবহার করলেও চোখের ক্লান্তি সেরকম আসবে না। Eye Comfort 2.0 প্রযুক্তি ঘুমের সময় মেলাটোনিনের উপর প্রভাব কমিয়ে একটি health-friendly অভিজ্ঞতা দেয়।
Snapdragon 8 Gen 5: গেমিং আর মাল্টিটাস্কিংয়ে দারুণ অনুভূতি দেয়
পারফরম্যান্সের দিক থেকে iQOO Z11 Turbo একেবারেই আপস করতে চইনি। নতুন Snapdragon 8 Gen 5 (3nm) প্রসেসর, যা ভারী গেমিং ও একের বেশি App একসঙ্গে চালালেও ফোনের কোন ক্ষতি হয় না।
iQOO-র নিজস্ব e-sports চিপ Q2 যুক্ত হওয়ার কারণে গেম খেলার সময়ও ফোন stable থাকে এবং ডেটা চলাচলে দেরি হয় না।
AnTuTu-তে 3.59 মিলিয়নের বেশি score এই ফোনকে ফ্ল্যাগশিপ লেভেলে নিয়ে যায়। Ice Dome VC Liquid cooling system অতিরিক্ত গেম খেলার ফলেও ফোনকে বেশি গরম হতে দেয় না। ভবিষ্যতের গেম ও সফটওয়্যার আপডেটের জন্য এটি একটি future-ready gaming smartphone।
200MP ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইন: শক্তির সঙ্গে Style

ফটোগ্রাফিতে iQOO Z11 Turbo বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। 200MP মেইন ক্যামেরা, যা OIS এবং 4x lossless zoom সাপোর্ট করে। 50mm ও 85mm portrait মোডের কারণে ছবিতে প্রফেশনাল লুক পাওয়া সম্ভব হয়।
ফ্রন্টে 32MP ক্যামেরা থাকায় সেলফি ও ভিডিও কল আরও পরিষ্কার জুম হয় ফেটে যায় না ডিজাইনের দিক থেকে ফোনটি বেশ premium category phone। অ্যালুমিনিয়াম ফ্রেম, রোবট-জাতীয় ক্যামেরা মডিউল এবং IP68/IP69 রেটিং একে শক্তপোক্ত করে তোলে।
Midnight Black ভ্যারিয়েন্টে আলাদা ধরনের ব্যাক কভার ব্যবহার করা হয়েছে, যা ফোনটিকে একটু ভিন্ন মাত্রার পরিচয় দিয়ে থাকে।
7600mAh ব্যাটারি ও দাম: আরামদায়ক ভরসা
7600mAh ব্যাটারিই এই ফোনের বড়ো শক্তি। সেমি-সলিড-স্টেট প্রযুক্তির কারণে গরম বা ঠান্ডা, দুই পরিবেশেই ব্যাটারি স্থির বা stable পারফরম্যান্স দেয়। 100W ফাস্ট চার্জিং খুব অল্প সময়ে ফোনের চার্জ কমপ্লিট করে ফেলে। Direct Drive Power Supply 2.0 থাকার ফলে গেম খেলার সময় চার্জে বসালেও কোনরকম ফোনের pressure হয় না এবং গরম বোধ হয় না।
চীনে এর দাম শুরু হয়েছে 2699 ¥ থেকে 3999 ¥, তা ভারতীয় মূল্যে ₹35,000 থেকে ₹52,000 আনুমানিক হওয়ার সম্ভাবনা, যা স্পেসিফিকেশন অনুযায়ী যথেষ্ট সঠিক মনে হচ্ছে। তবে ভারতের বাজারে এলে আনুমানিক দাম ₹35,000 থেকে ₹45,000 মধ্যে হতে পারে বলে ধারণা করা যায়।
Also Read
Samsung Galaxy S26 Ultra and Plus: কোন মডেল আপনার জন্য পারফেক্ট?
Amazon Great Republic Day Sale 2026: iPhone ও Galaxy ফোন সস্তা, ল্যাপটপে ৪৫% পর্যন্ত ছাড়ের ইঙ্গিত!
ভারতে 7000mAh ব্যাটারির Oppo Reno 15c 5G এলো, ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু।

