ধরুন, ফোনে এমন একটা ব্যাটারি হবে যাতে চার্জ দেওয়ার কোন বালাই থাকবে না। এক চার্জে চলে যাবে বেশ কয়েকদিন। কবে ঠিক চার্জ দিয়েছি মনেই থাকবে না। আপনার সন্তান আপনার ফোনে ভিডিও দেখছে, গেম খেলছে বা হটস্পট ব্যবহার করছে আর কিছুক্ষণের মধ্যেই ফোনের চার্জ খতম। এই অসুবিধাকে মাথায় রেখেই Realme P4 Power আনছে এই প্রথম 10,0001mAh Titan ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোনটি।
আর এই ফোনটা লঞ্চ হতে চলেছে আগামী 29জানুয়ারি, 2026 তারিখে। ফ্লিপকার্টে ও রিয়েলমির নিজস্ব স্টোরে ফোনটি Available থাকবে।
Realme P4 Power এর 10,001mAh Titan Battery, দুই দিন পর্যন্ত ব্যাক আপ

রিয়েলমির এই ফোনটি তার বড়ো ব্যাটারি (10,001mAh Battery) -এর জন্য়ই পরিচিতি পেয়েছে। রিয়েলমি দাবি করেছে যে, একবার ফুল চার্জে প্রায় 32.5ঘন্টা ভিডিও দেখা যাবে। তাহলে ভাবুন ব্য়াটারির কেমন পাওয়ার এবং এমনও হতে পারে একটানা 2ঘন্টা গেম খেললেও চার্জ তখনও পর্যন্ত মাত্র 14% ব্যাটারি খরচ হবে বাকি 86% চার্জ বেঁচে থাকবে।
ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ব্যাটারি হেলথ টেকনোলজি, যা অনেক ঘন্টা বা দুই থেকে তিন দিন ব্যবহার করলেও ফোনটি ক্ষমতা ধরে রাখতে পারবে। রিয়েলমি তার ইউজারদের জন্য এই ধরনের ব্যাটারিওয়ালা ফোন নিয়ে আসছে শীঘ্রই যা সাধারণত হেভি ফোনের ব্যবহার করা হয়ে থাকে। প্রযুক্তির সাহায্যে কিনা হচ্ছে সবদিকেই প্রযুক্তির রমরমা। তাই রিয়েলমিও যে তার ফোনে সেই প্রযুক্তি ব্যবহার করবে তাতে সন্দেহ কি? ট্রাভেল করতে ভালোবাসে যারা প্রায় দিনই কোনো না কোনো ট্যুরে তারা বেড়াতে বেড়ান তাদের দারুণ সুবিধা আবার যারা ছাত্রছাত্রী অনলাইনে ক্লাস করতে ভালোবাসে অথবা সন্তানের জন্য একটা গেমিং ফোন কিনতে চাইছেন তাদের জন্য দারুণ ফোন হতে চলেছে রিয়েলমির এই স্মার্টফোনটি। এখনকার দিনে দাঁড়িয়ে বড়ো ব্যাটারির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ও দারুণ একটা Revolutionary change আনতে পারে।
TransView Design: বড় ব্যাটারি, কিন্তু স্টাইলেও উন্নত
অনেকের ধারণা হতে পারে যে বড়ো ব্যাটারি থাকছে মানে ফোনটি সেরকম স্লিম বা পাতলা হবে না মোটা হবে। কিন্তু Realme P4 Power সেই প্রাচীন ধ্যান-ধারণা ভাঙার জন্যই আনছে নতুন TransView Design। যেমন, ফোনের উপরের অংশে থাকবে সার্কিট-অনুপ্রাণিত সিস্টেম ডিজাইন, বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করে আর নিচের অংশে থাকবে ম্যাট ফিনিশ, যেখানে আলো প্রতিফলিত করে না বরং শোষণ করে নেয় এবং হাতে ধরতেও ভালো লাগে।
Realme এই ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে-
- TransOrange
- TransSilver
- TransBlue
ডিজাইন এমনভাবে তৈরি করা যাতে ইউজাররা ব্যবহার করতে তাদের স্মার্ট লাগে এবং দারুণ প্রফেশনাল মনে হয়। যারা স্মার্টফোন ব্যবহার করাকে নিজেকে আকর্ষণীয় ও ফোনের লুকও অত্যন্ত মানানসই হয় সেরকম ইউজারদের কাছে।
144Hz Curved Display ও শক্তিশালী পারফরম্যান্স
Realme P4 Power–এ থাকবে 144Hz HyperGlow 4D Curve+ display, যা রিয়েলমি ফোনের উন্নত প্রযুক্তির ডিসপ্লে। যেটা চারদিকে বাঁকানো থাকবে(4D Curved) এবং রেজোলিউশন 1.5K। স্ক্রলিং হবে স্মুথ, গেমিং হবে আরও রেসপন্সিভ, আর একটানা ভিডিও বা গেম খেললেও আপনার চোখ ক্লান্ত হবে না।
পারফরম্যান্সে থাকবে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর এবং HyperVision+ AI চিপ। এই AI চিপ ফোনের ব্যাটারি ম্যানেজমেন্ট, ক্যামেরা ও পারফরম্যান্সকে আরও স্মার্ট করে তুলতে ও প্রতিদিনের কাজও আপনি যেমন বিনা ঝঞ্ঝাটে করতে পারবেন তেমনই বড়ো ব্যাটারি থাকায় চার্জও শেষ হবে না তাড়াতাড়ি। সব দিক দিয়েই ফোনটি প্রিমিয়াম মানের।
যারা ভালোবাসেন বড় ব্যাটারির সঙ্গে ভালো স্পিডের একটা ফোন, তাদের জন্য এই কম্বিনেশন বেশ লোভনীয় ধরনের হবে। Realme P4 Power launch India–র মাধ্যমে মিড-রেঞ্জ সেগমেন্টে পারফরম্যান্স আর ব্যাটারি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ক্যামেরা, IP রেটিং ও কাদের জন্য এই ফোন সবচেয়ে ব্যবহারে উপযুক্ত
লিকে যে তথ্যগুলি পাওয়া গেছে তাতে, Realme P4 Power-এ থাকতে পারে 50MP OIS Main Camera, তার সাথে থাকতে পারে 8MP Ultra-wide ক্য়ামেরা ও 16এমপি ফ্রন্ট ক্যামেরা। সুন্দর ফটোগ্রাফি করতে যারা ভালোবাসেন, বলতে পারেন নেশা করার মতো ফটোগ্রাফি প্রেমীদের জন্য়, এছাড়া সোশ্যাল মিডিয়া যারা সবসময় ব্যবহার করেন তাদের এবং ভিডিও কলে মেতে থাকা বন্ধুদের জন্য় খুবই ভালো মানের হতে যাচ্ছে।

এছাড়াও ফোনটিতে IP68 ও IP69 rating থাকার সম্ভাবনা রয়েছে, যা ধুলো ও পানির বিরুদ্ধে বাড়তি সুরক্ষা দেবে। এটি আউটডোর ইউজারদের জন্য বড় সুবিধা।
সব মিলিয়ে, এই ফোনটি সবচেয়ে বেশি উপযোগী হবে ছাত্র, ভ্রমণকারী, দীর্ঘ সময় ফোন ব্যবহারকারী এবং গেমারদের জন্য। তবে যারা খুব হালকা বা স্লিম ফোন পছন্দ করেন, তাদের লঞ্চের পর রিভিউ দেখে সিদ্ধান্ত নেওয়াই ভালো।
ফোনটির সুরক্ষার জন্য় IP68, IP69 রেটিং থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, যা ধূলো-বালি-কাদা ও জলের ছিটা থেকে স্মার্টফোন রক্ষার দায়িত্ব নিতে সক্ষম থাকবে। আউটডোরে ব্যবহারে ইউজারদের দারুণ সুবিধাযোগ্য হবে।
সমস্ত কিছু তলিয়ে দেখলে দেখা যাচ্ছে, যাদের যাদের খুবই পছন্দের হতে যাচ্ছে যেমন- ছাত্রছাত্রীদের, ট্রাভেলারদের এবং সবসময় ফোন ব্যবহারকারী ও গেমপ্রেমীদের জন্য় হালকা বা স্লিম ফোন লঞ্চের পরপরই ফোনের রিভিউ দেখে সিদ্ধান্ত নিতে পারবেন তারা।
Also Read
Vivo X200T India Launch: Zeiss ক্যামেরা ও MediaTek Dimensity 9400+ প্রসেসর সহ নতুন প্রিমিয়াম ফোন
Amazon Great Republic Day Sale 2026-এ iPhone Air-এ বিশাল ছাড়, প্রিমিয়াম ফোন কেনার সেরা সুযোগ!
Redmi Turbo 5 Max আসছে বিশাল 9000mAh ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্স নিয়ে
Disclaimer: এই আর্টিকেলে দেওয়া তথ্য বিভিন্ন অফিসিয়াল ঘোষণা, লিক ও বিভিন্ন উৎস ও রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি। Realme ভবিষ্যতে ফিচার, স্পেসিফিকেশন বা মূল্য পরিবর্তন করে থাকতে পারে। তাই কেনার আগে অবশ্যই অফিসিয়াল সোর্স ও নির্ভরযোগ্য রিভিউ যাচাই করুন।

