Galaxy A57 5G: নতুন Exynos 1680, 50MP OIS ক্যামেরা ও Android 16

Samsung Galaxy A57 5G স্মার্টফোনটি শুধু ইউজারদের ব্যবহারের ধরন বদলে দেবে তাই নয় এই নতুন ফোনটি ব্যবহারকারীদের যা প্রত্যাশা তারও বেশি দেওয়ার চেষ্টা করবে বলে আশা করা যাচ্ছে। নতুন বছরে নতুন সামসাং গ্যালাক্সি লঞ্চ তাই মানুষের মনের আশা বাড়িয়ে তুলেছে। বর্তমান তথ্য অনুযায়ী, টিপস্টারের কথা অনুযায়ী ফোনটি চীনের TENA Certification মঞ্চে দেখা যাওয়ার পর থেকেই আলোচনা-সমালোচনা হয়েই চলেছে এই ফোনকে ঘিরে।

সামসাং এবার তাদের line-up ফোনগুলি লঞ্চ করতে চলেছে চুপিসারে। তারা মিড-রেঞ্জের সেগমেন্টেও বড়ো নজর দিতে চলেছে। গ্যালাক্সি A সিরিজের ফোনগুলি নিয়ে মানুষ উত্তেজিত ছিল, সবার নজর কেড়েছিল। তেমনি গ্যালাক্সি A57 5G ফোনটি আরও এক স্টেপ এগিয়ে থাকার প্রবল সম্ভাবনার আভাস পাওয়া গিয়েছে সূত্র থেকে।

ফোনটিতে শক্তিশালী নতুন প্রসেসর Exynos 1680 এবং Octa core chipset ব্যবহার হতে পারে দাবী টিপস্টারদের। ভালো গ্রাফিক্সের জন্য থাকতে পারে Xclipse 550 GPU ফরম্যাটে। তাই Samsung Galaxy A57 ফোনটি গ্যালাক্সি সিরিজ এবং প্রিমিয়াম মিড-রেঞ্জের অন্যতম ফোন হতে চলেছে।

আসন্ন নতুন দুটি ফোনের সম্ভাব্য ওভারভিউ নীচে দেওয়া হল আপনাদের সুবিধার্থে- দেখুন দুটি ফোনই আগামীতে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। কোনটি আপনাদের বেশি পছন্দের হতে চলেছে কমেন্টে অবশ্যই জানাবেন।

SmartphoneExpected Overview
Galaxy A37 5GSamsung-এর আসন্ন মিড-রেঞ্জ স্মার্টফোন,  AMOLED ডিসপ্লে, ভরসাযোগ্য ক্যামেরা, দীর্ঘ সময় সফটওয়্যার সাপোর্ট দিতে চলেছে।
Galaxy A57 5Gপ্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টের ফোন, যেখানে নতুন Exynos 1680 প্রসেসর, 120Hz Super AMOLED ডিসপ্লে, 50MP OIS ক্যামেরা, 45W ফাস্ট চার্জিং ও Android 16 থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
ModelExpected Price (India)CategoryCompetitors
Galaxy A37 5G₹35,000 টাকার নীচে মিড-রেঞ্জMotorola, Xiaomi, Realme Phones
Galaxy A57 5GAround/Under ₹45,000 প্রিমিয়াম মিড-রেঞ্জOnePlus, Nothing, Xiaomi, Samsung A Series

Exynos 1680 প্রসেসর: দৈনন্দিন ব্যবহার থেকে গেমিং, সবকিছুতেই বেস্ট পারফরম্যান্স

Exynos 1680 এর অক্টা-কোর প্রসেসর (4nm)। এই প্রসেসর বিশেষ করে Galaxy A57 -এর জন্য ডিজাইন করা হয়েছে যা শক্তিশালী পারফরম্যানসের পাশাপাশি ভালো গেমের অভিজ্ঞতাও দেবে ইউজারদের।

হাই-পারফরম্যান্সের দরুণ একসাথে অনেকগুলি টাস্ক খুব দ্রুত করে ফেলতে পারবে। এমন এফিসিয়েন্সি যা ব্যাটারির শক্তি ও কার্যক্ষমতা বাড়াতে প্রভূত সাহায্য করবে। Xclipse 550 GPU স্মুথ গেমিং অভিজ্ঞতা ও ভিডিও স্ট্রিমিং-এর experience অনেক বাড়াবে ও কোয়ালিটিপূর্ণ হবে।

8জিবি ও 12জিবি ভ্যারিয়েন্টের সঙ্গে 256জিবি স্টোরেজ ফেসিলিটি দেবে যাতে বাড়তি মেমোরির দরকার পড়বে না। ফোনটি দীর্ঘ বছর ধরে পারফরম্যান্স ভালো দেবে এই আশ্বাস দিয়েছে কোম্পানীর তরফ থেকে।

Samsung Galaxy S25 ও Samsung Galaxy A57 পাশাপাশি Compare করা রিয়ার ডিজাইন ও ট্রিপল ক্যামেরা সেটআপ
ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 বনাম মিড-রেঞ্জ Galaxy A57, ডিজাইন ও ক্যামেরা সেটআপের সঙ্গে তুলনা
FeatureSamsung Galaxy S25 5GSamsung Galaxy A57 5G
ক্য়াটাগরি ফ্ল্যাগশিপ স্মার্টফোনপ্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন
প্রসেসর ফ্ল্যাগশিপ-গ্রেড (কোয়ালকম/সামসুং টপ-টায়ার)Exynos 1680 (expected)
ডিসপ্লেAMOLED with প্রিমিয়াম হাই ফ্রেশ এবং ব্রাইটনেস6.6″ ফুল এইচডি + সুপার AMOLED,  120 হার্টজ
বিল্ড প্রিমিয়াম গ্লাস + মেটালস্লিম মেটাল ফ্রেম, লাইটওয়েট
ডিজাইন ফ্ল্যাগশিপ ডিজাইন ল্য়াঙ্গুয়েজস্লিম 6.9mm, 182g  লাইটওয়েট
রিয়ার ক্যামেরা হাই-এনড মাল্টি ক্য়ামেরা সেটআপ50MP OIS + 12MP Ultra-wide + 5MP Macro
ফ্রন্ট ক্যামেরা প্রিমিয়াম হাই-রেজোলিউশন সেলফি ক্যামেরা12MP সেলফি ক্যামেরা
 OISহ্যাঁ, মেইন এবং অ্য়াডিশনাল লেনসেসহ্যাঁ, মেইন
ভিডিও অ্যাডভান্সড ফ্ল্যাগশিপ ভিডিও মোডস স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ মডেলস
ব্য়াটারি ফ্ল্যাগশিপ লেভেল (হায়ার mAh, অপটিমাইজড)5,000mAh
চার্জিং দ্রুত এবং ওয়্যারলেস চার্জিং45W wired দ্রুত চার্জিং
সফটওয়্যারঅ্যাণ্ড্রয়েড 16 + One  UI (প্রিমিয়াম টায়ার)Android 16 + One UI (expected)
5G সাপোর্টহ্যাঁ, ফুল ফ্ল্যাগশিপ ব্যাণ্ডসYes (expected)
সিকিউরিটিআণ্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট/অ্যাডভান্সড সেন্সরস ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর
ভারতে দামবর্তমানে দাম ₹80,999 (12GB RAM And 256GB Storage) বর্তমান মূল্য জানতে অ্যামাজনে চেক করতে পারেন।Under ~₹45,000 (সম্ভাব্য)
সবচেয়ে সেরাপাওয়ার ইউজারদের, হেভি গেমিং, প্রো ক্যামেরা ইউজারদের জন্য।প্রতিদিনের ইউজাররা, মাল্টিমিডিয়া এবং যাদের ভরসাযোগ্যভাবে প্রয়োজন সেই ব্যবহারকারীর।

ডিজাইন ও ডিসপ্লে: পাতলা বডির মধ্যে প্রিমিয়াম লুকের ক্যারামতি

Galaxy A57 এর ডিজাইন এতই চমৎকার যে কোম্পানী ডিজাইনের সঙ্গে আপোস করতে চায়নি বোঝাই যায়। 6.9mm Slim Body, 182gm ওজন, এই স্পেশিফিকেশন নিয়ে সত্যিই ফোনটি ফ্লাগশিপ মানের।

আরও থাকছে 6.6inch ফুল HD ও সুপার AMOLED display। রিফ্রেশ রেট 120হার্টজ এবং স্ক্রলিং এর জন্য খুবই স্মুথ। রৌদ্রেও ডিসপ্লে পরিষ্কারভাবে বোঝা যাবে অর্থাৎ ডিসপ্লে খুবই শক্তিশালী।

মেটালের ফ্রেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে যাতে আঙুল ছোঁয়ালেই ফোন আনলক হয়ে যাবে। এটি সাধারণত AMOLED প্যানেলে কাজ করবে। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে। ফোনে বড়ো ব্যাটারি থাকা সত্ত্বেও ভারী নয় হালকা ধরনের এবং ইউজাররা হাতে ধরলে আরামদায়ক অনুভূতি হবে।

ক্যামেরা, ব্যাটারি ও সফটওয়্যার: অল-রাউন্ড পারফেক্ট ভারসাম্য

ক্যামেরার কথা বললে Galaxy A57 ফোনটি অত্যন্ত লোভনীয় টাইপের একটা ফোন। এতে 50MP Primary Camera, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) থাকার জন্য কম লাইটেও ছবি সুন্দর হয়ে ওঠে। 12MP Ultra-wide ক্যামেরাতে অসাধারণ গ্রুপ ছবি তোলা যায়। 5MP ম্যাক্রো লেন্স কাছে গিয়ে শর্টের জন্য উপযুক্ত।

সামনের দিকে 12MP সেলফি ক্যামেরা ও ভিডিও কলের জন্য় যথেষ্ট। ব্যাটারি 5000mAh আর 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়ে থাকে।

Samsung Galaxy A57 5G–এর রিয়ার প্যানেল, ট্রিপল ক্যামেরা মডিউল ও স্লিম ডিজাইন।
হাতে ধরা Samsung Galaxy A57 5G–এর লিক হওয়া ছবি তাতে ট্রিপল রিয়ার ক্যামেরা ও ক্লিন ব্যাক ডিজাইন

উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে এই ফোনটি অপারেটিং সিস্টেম Android 16। যা Google-এর তৈরি সর্বশেষ মোবাইল অপারেটিং সিস্টেমের 16তম সংস্করণ। যার জন্য সামসুং, সফটওয়্য়ারের লং টার্ম আপডেট দিয়ে থাকে আরও ভ্যালুয়েবল বানিয়ে দেয় ফোনের ভবিষ্যৎ।

ভারতে এর দাম ₹45,000 এর কমের মধ্যেই থাকার সম্ভাবনা প্রবল এবং ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে অন্য ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তা বলাই বাহুল্য।

Also Read

Realme P4 Power লঞ্চ ভারতে: 10,001mAh Titan Battery সহ স্মার্টফোন, তাহলে চার্জের চিন্তা কি শেষ?

Vivo X200T India Launch: Zeiss ক্যামেরা ও MediaTek Dimensity 9400+ প্রসেসর সহ নতুন প্রিমিয়াম ফোন

Amazon Great Republic Day Sale 2026-এ iPhone Air-এ বিশাল ছাড়, প্রিমিয়াম ফোন কেনার সেরা সুযোগ!

Disclaimer: এই আর্টিকেলে দেওয়া তথ্য বিভিন্ন লিক, সার্টিফিকেশন ডেটা ও ইন্ডাস্ট্রি তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপিত। Samsung অফিসিয়ালভাবে এর ঘোষণা করলে স্পেসিফিকেশন, ফিচার এবং দামের পরিবর্তন হতে পারে। পাঠকদের কাছে অনুরোধ, কেনার আগে অফিসিয়াল তথ্য যাচাই করে নেবেন।

About Author
Subhasis Ghosal

আমি ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা শেষ করেছি। পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং CeTA-তে সার্টিফিকেট রয়েছে। আমি গত ১ বছর ধরে gaget60.com-এ পাঠকদের জন্য সহজ ও উপকারী তথ্যভিত্তিক টেক কনটেন্ট তৈরি করছি।

Leave a Comment