iOS 26 Update: দেরি মানেই বিপদ! Apple জানাল কেন এখনই iOS 26 আপডেট জরুরি

iOS 26 Update: এখনকার দিনে স্মার্টফোন কতটা জরুরী তা বলার অপেক্ষা রাখে না ব্যবহারীদের কাছে। আর স্মার্টফোন মানে শুধুমাত্র কল করা বা ম্য়াসেজ পাঠানোর মধ্যেই আজ আর সীমিত নাই। ব্যক্তিগত ছবি থেকে শুরু করে, ব্যাঙ্কিংয়ের সমস্ত কাজ, অফিসের সবরকম কাজ সমস্ত কিছুই ফোনের মাধ্যমে করতে হয়। এই অবস্থায় ফোনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে! একটু অযত্ন হলেই বিপদ! এর থেকে বড়োসড়ো বিপদ আসতেই পারে।

তাই Apple স্মার্টফোন কোম্পানী আবারও তাদের কঠোর সিদ্ধান্তেই অচল রয়েছে। যারা এখনও পর্যন্ত iOS 26 আপডেট করতে পারেননি, তারা অবশ্যই সতর্ক হয়ে যান। বিশেষ করে আপনি যদি iPhone 11 বা তার পরের মডেলটি ব্যবহার করছেন, তাহলে আর দেরি না করে এখনই আপডেট করে নিন নিজের স্মার্টফোনটিকে।

হঠাৎ Apple এর iOS 26 এর আপডেট বাধ্যতামূলক করা হল কেন?

iOS 26 Update
iOS 26 Update

আগে বলা হচ্ছিল যে, iOS 18.7.3 সব iPhone এর জন্যই সিকিউরিটি আপডেট আসছে। বিটা ভার্সেনেও সেইভাবে বলা হয়েছিল। কিন্তু হঠাৎ Apple তাদের সিদ্ধান্ত বদলাল। এখন দেখা যাচ্ছে, প্রধান প্রধান সিকিউরিটি আপডেটগুলি শুধুমাত্র iPhone XS, XS Max এবং XR-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

কারণ, নতুন এক ধরনের spyware attack হবার সম্ভানার দরুণ এই সিদ্ধান্ত। অ্যাপেল নিজেই উল্লেখ করেছেন ব্যবহারকারীরা এই অ্যাটাকের সম্মুখীন হচ্ছেন। পরবর্তীকালে এটা বড়ো আকারের হতে পারে বলে জানানো হচ্ছে।

তাই অ্যাপেল ব্যবহারকারীদের বারবার সতর্ক করে জানাচ্ছে। তারা বলতে চাইছে, এই ব্যাপারে সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহারকারীদের আপডেট করতেই হবে বা নতুন OS সিস্টেমেই নিশ্চিত আসতেই হবে।

source: x.com

আপনি যদি iOS 26 আপডেট না করেন তাহলে কী ঝুঁকি থাকতে পারে দেখুন

এখন যারা মনে করছেন তাদের স্মার্টফোনের আপডেট দরকার হয় নাই। তারা বরং আদতে ভুলই করছেন। সাইবার সিকিউরিটি সংস্থা Zimperium বলছে, বিশ্বের ৫০% মোবাইলেই পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে।  আর সহজে হ্যাক করা যাচ্ছে এইসমস্ত মোবাইলকে।

আপনি যদি আপডেট না করেন তাহলে কি হবে-

  1. আপনার স্মার্টফোনের ব্যক্তিগত সমস্ত ডেটা চুরি হতেই পারে।
  2. আপনি যে ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে সুবিধা ভোগ করছেন তাতে রিস্ক হতে পারে।
  3. আপনার স্মার্টফোনের সম্পূর্ণ অ্যাক্সেস নেওয়া হতে পারে।

মার্কিন সরকারও এই বিষয়ে উদ্বিগ্ন তারা গ্রাহকদের বিশেষভাবে সতর্ক করেই চলেছেন। তাই সাধারণভাবে এটাকে এড়িয়ে যাওয়া একেবারেই আর সম্ভব হওয়া যাচ্ছে না।

নতুন ফিচারগুলি কী কী iOS 26 Update এর

iOS 26 এ শুধুমাত্র পুরোনো বাগগুলিই সম্পূর্ণ ঠিক করেছে তাই নয় ভবিষ্যতে এরকম ঝুঁকি আর থাকবে না তাও প্রতিশ্রুতি দিয়েছে। এই আপডেটগুলি Safari, Google fingerprinting এর বিরুদ্ধেও আরও কঠিন প্রাইভেসি প্রোটেকশন দেওয়া হয়েছে। তার ফলে অনলাইন ট্রাকিং আগের থেকে অনেক কম হতে পারবে।

iOS 26 Update
iOS 26 Update

তাছাড়াও পাবলিক চার্জিং পোর্ট বা অচেনা কেবল থেকে আসা অ্যাটাক ঠেকাতে নতুন সিকিউরিটি লেয়ার যোগ করেছে। TSA আগে থেকেই সতর্ক করে যাচ্ছিল। এবার iPhone এই প্রথম Anti-Scam Protection লাগানো হচ্ছে। তাতে কোন সন্দেহজনক কল বা ম্যাসেজ ঢুকলেই আগে আপনাকে Alert করে দেবে আপনার স্মার্টফোনটি।

কাদের আগে এই আপডেট করা উচিত হবে?

আপনি যদি iPhone 11 বা তার পরবর্তী মডেল ব্যবহার করছেন তাহলে আপনার ক্ষেত্রে কোন বাধ্যতামূলক নয়। অনেকেই স্টোরেজ সমস্যা বা নতুন ডিজাইন এইসবের কথা ভেবে এড়িয়ে যাচ্ছেন কিন্তু সিকিউরিটি নিয়ে সবারই ভাবা উচিত, এড়িয়ে যাওয়া উচিত একেবারেই নয়।

সবসময় মনে রাখবেন, একবার যদি আপনার স্মার্টফোনটি হ্যাক হয়ে যায়, তার ক্ষতি কিন্তু অতুলনীয়, ক্ষতিপূরণ প্রায় অসম্ভব। অ্যাপেলের আসল ক্ষমতাই হলো মনে রাখবেন সবসময় নিয়মিত সিকিউরিটি আপডেট নিয়ে আসা। iOS 26 তারই একটা সুরক্ষা শক্তি।

Disclaimer:  iOS 26 আপডেট নিয়ে লেখা শুধুমাত্র আপনাদের সচেতন করা এবং তথ্য দেওয়ার উদ্দেশ্যে। সফটওয়্যার আপডেট নিয়ে আপনারা যে সিদ্ধান্ত নেবেন তা অবশ্যই Apple এর ওয়েবসাইট বা ডিভাইস নোটিফিকেশন দেখে ভালো করে নিশ্চিত হয়ে তারপর নেবেন। প্রযুক্তি ও সিকিউরিটি সংক্রান্ত যাবতীয় তথ্য সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে।

FAQs

1. iOS 26 আপডেট না করলে সবচেয়ে বড়ো ঝুঁকি কী হতে পারে?

উত্তর – সবচেয়ে বড়ো ঝুঁকিটি হল spyware attack হবার সম্ভাবনা বেশি। এইরকম অ্য়াটাক হলে আপনার স্মার্টফোনের সমস্ত কিছু যেমন- তথ্য, ছবি, ব্যাঙ্কিং ডিটেলস, কল, ম্যাসেজ প্রভৃতি সংরক্ষিত ডেটাও চুরি হতে পারে। অ্যাপেল নিজে থেকেই বলছেন কিছু ব্যবহারকারী এই অ্যাটাকের শিকার হচ্ছেন।

2. iOS 26 আপডেটে নতুন কী কী নিরাপত্তা ফিচার এসেছে?

উত্তর -iOS 26 আপডেটে সাফারি তে উন্নত প্রাইভেসি প্রোটেকশন এবং Google fingerprinting প্রতিরোধ ও রিস্কি wired connection থেকে সুরক্ষা এবং নতুন Anti Scam-Protection যোগ করা হয়েছে। ফলে সন্দেহজনক কোন ফোন কল বা ম্য়াসেজ এলেই আগেভাগেই সতর্ক করা যাবে ব্যবহারকারীদেরকে।

3. iOS 26 আপডেট করলে কি আইফোন স্লো হয়ে যাবে?

উত্তর – না। আপডেটের কারণে আইফোন স্লো হবে না। বরং সিকিউরিটি ও সিস্টেম আরও উন্নত হয়। তবে আপডেটের কারণে প্রথম প্রথম একটু স্লো হলেও পরে আবার ঠিক ফাস্ট হয়ে যাবে।

 

 

 

 

 

 

About Author
Subhasis Ghosal

আমি ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা শেষ করেছি। পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং CeTA-তে সার্টিফিকেট রয়েছে। আমি গত ১ বছর ধরে gaget60.com-এ পাঠকদের জন্য সহজ ও উপকারী তথ্যভিত্তিক টেক কনটেন্ট তৈরি করছি।

Leave a Comment