আইফোনের ইউজাররা ‘দিল থামকে ব্যাঠ জাইয়ে’ আপনাদের Apple iPhone 18 Pro Max খুব শ্রীঘ্রই, ধরে নিতে পারেন প্রায় সেপ্টেম্বর 2026 এর মাঝামাঝি সময় করে লঞ্চ হতে চলেছে। iPhone 18 Pro সিরিজের ফোন হতে চলেছে। দুটি মডেলে লঞ্চ হবার সম্ভাবনা থাকছে একটা iPhone 18 Pro আর একটা হলো iPhone 18 Pro Max। অ্যাপেল তার ফোল্ডেবল ফোনও নিয়ে আসতে পারে বলে গুজব উঠেছে। এখন দেখার পালা আগামি পুজোর মরশুমে অ্যাপেল আর কি কি আনছে। আপনারা নিশ্চয়ই মার্ক গারম্যানের নাম ইতিমধ্যেই শুনেছেন। তিনি আমিরাকার একটা সংস্থা ব্লুমবার্গে কাজ করেন। এই ব্লুমবার্গে বিভিন্ন রকম ব্যবসার কাজকর্ম হয়ে থাকে। অ্যাপেলের সমস্তরকম নিউজ তাদের কাছে থাকে। মার্ক গারম্যান অ্যাপেলের আইফোনের সমস্ত গোপন খবর ফাঁস করে দিয়েছেন। তার দেওয়া খবর সবসময়কার জন্য সত্যি হয়ে থাকে। টেক ওয়ার্ল্ডের যে কোনো খবরে, মানুষ তার কথায় এক বাক্যে মেনে থাকে।
অ্যাপেল কখন তার আইফোন 18 প্রো সিরিজ রিলিজ করবে তার কথা এখনও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্তও লঞ্চ হওয়ার সম্ভাবনা থাকছে রিপোর্ট অনুযায়ী। ধাপে ধাপে আইফোন লঞ্চ করার একটা উদ্দেশ্য হতে পারে কোম্পানী তাদের ডিভাইসের অনেক পরিবর্তন আনতে চাইছে। অনেক মেইন ফিচারে আপডেট ও নতুন আইফোনের জন্য অপারেটিং সিস্টেম iOS 27 আনতে চলেছে অ্যাপেল। তবে বিটা ভার্সেনেই আসবে। আগে ডেভেলপরা পাবে ব্যবহারের জন্য সেটা জুন মাসে আসবে, আর তারপর পাবে যে কোন পাবলিক সেটা আসতে পারে সম্ভবত জুলাই মাসে, তারপরের ফাইনাল ভার্সন সেপ্টেম্বরে আসতে পারে। আসুন, আমরা নীচে Apple iPhone 18 Pro Max ফোনের একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করি।
Apple iPhone 18 Pro Max Overview (Expected)
আইফোন তার সুপরিচিত ঢঙেই আবার iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max আনতে চলেছে সেপ্টেম্বরে মাসের মধ্যেই লিক হওয়া খবরে তা প্রাথমিক অনুমান করা যাচ্ছে। অনুমানের ভিত্তিতে বললেও তার বেশিরভাগটাই সত্য বলে প্রমাণিত হতে পারে। কারণ লিক, ফাঁস এগুলো অনেকসময় সত্য কথা বলে দেয়। তো আইফোন এবার ক্যামেরা সফটওয়্যারে অভিনব পরিবর্তন আনতে চলেছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সূত্র এবং টেক এক্সপার্টদের কাছ থেকে শোনা যাচ্ছে আইফোন সম্ভবত Halide নামে একটি প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের সঙ্গে পার্টনারশিপ করতে চলেছে। এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছে Lux Optics নামে একটি টেক কোম্পানী। এই কোম্পানী সাধারণত Low-light, Night Photography কিভাবে ভালো করা যায়, অল্প আলোতেও যাতে ব্রাইট ছবি তোলা যায় তার উপর কাজ করে থাকে। সেই কোম্পানীই এই Halide Pro Camera App টি তৈরি করেছে। ফিউচার জেনারেশনের আইফোনে সেই অ্যাডভান্সড ক্যামেরা সেটিংস আমরা দেখতে পাবো বলে আশা করা যায়। এখনও পর্যন্ত যেটা থার্ড পার্টি অ্যাপসেই পাওয়া যেত এখন সেটা আইফোন ক্যামেরার সাথে in-build পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। সঙ্গে wider aperture (f/1.8, f/1.6) ও দেখা যাবে যাতে লেন্সে বেশি আলো ঢুকতে পারে, তাতে রাতে ছবি অনেক পরিষ্কার আসবে।
অনেকের মতে, প্রিমিয়াম লেভেলের এই ফ্ল্যাগশিপ লাইন আপ iPhone 18 Pro Max স্মার্টফোনটি Candybar design এর অর্থাৎ সোজা আয়তাকার আকারে সামনে আসবে। উন্নত Face Id technology থাকছে ইউজারের মুখ চিনে ফোনটি আনলক হবে। আর থাকছে smaller Dynamic Island যেটা বলছে আপনার মোবাইল স্ক্রিনের একটা ছোট অংশে Notification, calls, music controls এগুলো শর্টকার্ট আকারে দেখায় এবার সেই অংশও আরও ছোট হতে চলেছে। ম্যাট ফিনিশ ব্যাক গ্লাস মানে ফোনের পিছনের কাচের বডিকে বোঝাচ্ছে, সেই ব্যাক গ্লাসে Dual tone look আর Alluminium frame হল ফোনের চারপাশে মেটাল বর্ডার থাকে তার ধাতব রঙ আর ব্যাক গ্লাসের রঙ এই দুটোর মার্চ হলে একটা প্রিমিয়াম লুক দেখায়। Orange Variant এর জায়গায় এবার iPhone 18 Pro Max আসতে পারে Burgundy variant হল গাড় লাল আর বেগুনির মিশ্রণ মেরুনের মতো হতে চলেছে। আর একরকম হল কফি কালারের মতো গাঢ় বাদামী রঙের এবং তিন নম্বর রঙ হচ্ছে Purple যেটা লাল ও নীলের মিশিয়ে যে রঙটা হয়। তাই এবার আইফোনে সব ব্রাইট কালার ব্যবহার হচ্ছে ফোন মডেলে। এর আগে ব্রাইট কালার সব আগের মডেলেই ব্যবহার হতো কিন্তু এখন অনেকটাই পরিবর্তন আনছে অ্যাপেল।
A20 চিপসেট প্রসেসর যেটা তৈরি করেছে TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) । যারা ফোন নয় শুধু প্রসেসর তৈরি করে। তারা অ্যাপেলের নতুন আইফোনগুলির জন্য বানাচ্ছেন বলে শোনা যাচ্ছে। যা ফোনে থাকলে প্রচুর speed বাড়বে এবং ব্যাটারির আরও শক্তিশালী হবে। ইন্টারনেটের জন্য আইফোন আর Qualcomm এর মডেম ব্যবহার করবে না এবার নিজেই নিয়ে আসছে in house C2 Modem নিজের কোম্পানীতেই তৈরি করা মডেম। mmWave 5G সাপোর্ট, খুব দ্রুত 5জি ইন্টারনেট নিয়ে আসছে আগামী আইফোনে। NR-NTN সাপোর্ট যেখানে নেটওয়ার্ক না থাকলে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ করা যাবে বলে মনে করা হচ্ছে। স্যামসাংকে দায়িত্ব দেওয়া হয়েছে আইফোনের জন্য Three layer Stacked image sensor বানানোর। এই তিনটি লেয়ারের কাজ হল প্রথম লেয়ারে আলো ধরবে দ্বিতীয় লেয়ারে সেই আলো দিয়ে প্রসেসিং হবে আর তৃতীয় লেয়ারের কাজ হল ডেটা নিয়ে মেমোরিতে পাঠানো। যত তাড়াতাড়ি ডেটা পাঠাতে পারবে তত তাড়াতাড়ি ছবির প্রসেসিং সম্ভব হবে। এর সুবিধা হবে কম আলোতে নয়েজ অনেক কম হবে। পরিষ্কার ছবি উঠবে। সাথে সাথে dynamic range এর ছবি অর্থাৎ মিলিয়ে মিশিয়ে মন মোতাবেক ছবি ও কোয়ালিটি খুব ভালো মানের হবে। তবে আইফোন তার দাম একই রেখেছে আগের যেটা ছিল এখন iPhone 18 Pro Max এর দাম মোটামুটি $1,199 বা ভারতে এর দাম হতে পারে প্রায় 1 লাখ টাকার মতো (Expected)।
Apple iPhone 18 Pro Max Specifications (Expected)
Display
আগামী কিছু মাসের মধ্যে আগত iPhone 18 Pro Max ডিসপ্লে ফিচারের লিক অনুযায়ী সামনে এসেছে। যেমন, ফোনটিতে 6.7–6.9 inch OLED display, অর্থ বড়ো ফ্ল্যাগগশিপ মানের প্রিমিয়াম ডিসপ্লে থাকতে পারে। OLED থাকছে যে কোন রঙ বেশি উজ্জ্বল দেখাবে, কনট্রাস্ট ভালো অর্থাৎ বেশি আলো আর বেশি অন্ধকার অংশ দেখলে পার্থক্য সহজে বুঝতে পারবেন। বড় মানের ফোনে প্রিমিয়াম ডিসপ্লে থাকাটাই স্বাভাবিক।
লিক অনুযায়ী বলা হচ্ছে, আইফোন 18 প্রো ম্যাক্স ডিসপ্লেতে ProMotion টেকনোলজি ব্যবহার করতে দেখা যাবে, যেটাতে ফোন স্ক্রোলিং করতে ও স্ক্রিন মুভমেন্ট করতে একদম স্মুথ বা মোলায়েম বা হালকা ছোঁয়ার মতো অভিজ্ঞতা আসবে। 120Hz refresh rate থাকায় স্ক্রোলিং ও মুভমেন্টে আরও স্মুথ বা সহজ হয়েছে। শুধু এই মানের রিফ্রেশ রেটই নয় উপরন্তু Adaptive refresh rate রাখা হয়েছে যা সময় সময় পরিবর্তন হয়ে থাকে। যেমন ধরুন, আমরা ফোনে সাধারণত প্রতি সেকেণ্ডে একটা করে ছবি পাল্টাতে দেখে থাকি, অনেকেরই ফোনে দেখবেন। তাই আইফোনে প্রো মোশন প্রযুক্তি ব্যবহার হয়েছে যা অটোমেটিক পাল্টাতে থাকে সেকেণ্ডের পর সেকেণ্ড ধরে।
কিন্তু এই ফ্রেম চেঞ্জ হওয়া, তার ফলে ফোনের ব্যাটারিতো বেশিক্ষণ থাকতে পারতো না লো হয়ে যেত। তাই আপনি কি কাজ করছেন মানে হল ইউজার গেমি বা স্ক্রলিং করছেন না সাধারণভাবে ফোন ব্যবহার করছেন, সেটা বোঝার পর ফোন অটোমেটিক ও অটো অ্যাডজাস্ট করে নিতে পারে তাই ব্যাটারিও কম খরচ হয়ে থাকে সহজ ফর্মূলা প্রয়োগ হয়েছে এখানে।
এই প্রিমিয়াম আইফোনটিতে 460PPI ব্যবহার হয়েছে যা নরম্যালের চেয়ে অনেক বেশি (Normal 300 PPI)। ডিসপ্লে অনেক বেশি Sharp ও ডিটেলস খুব স্পষ্ট বোঝা যায়। পিক্সেল কোয়ালিটি অনেক বেশি উন্নত যাকে বলে বাস্তবসম্মত খাঁটি ডিসপ্লে ছবি।
1800nits (typical) brightness ডিসপ্লে স্ক্রিন খুব উজ্জ্বল। সূর্যের আলোতে, রোদে স্ক্রিন স্পষ্ট বোঝা যায়, চোখের উপর প্রেসার খুব কম লাগে বা লাগে না বললেই চলে। প্রয়োজন হলে ব্রাইটনেস বাড়ে যেমন সূর্যের আলোতে স্পষ্ট দেখার জন্য, তখন peak brightness হল 2200nits। High dynamic range ভিডিও দেখতে দারুণ লাগে মূলত ইউটিউব ভিডিও ও নেটফ্লিক্সে ভিডিও দেখে চোখে আরাম লাগে, শার্প, স্পষ্ট এবং ডিটেইলস দেখতে লাগে।Advanced display feature True tone, এই ফিচারটির জন্য ঘরের ভিতরে আলোতে রঙের temperature আলাদা ও বাইরে রোদে আলাদা টেমপারেচার পার্থক্যটা সহজেই চোখে পড়ে। চোখ স্বাভাবিক রঙ ভালো নিতে পারে, সহ্য করতে পারে।
True tone কিভাবে চালু ও বন্ধ (ON/OFF)করবে ভালো করে জেনে নাও-

- সেটিংস অপশনে যাও।
- Display & brightness অপশন দেখ।
- True Tone – ON or Off করে দেখো।
রাতে ঘুমোনোর আগে কিভাবে Blue Light ON/OFF করবেন জেনে নিন-

- Setting এ যাবেন।
- সেখান থাকে Display & Brightness
- ওইখানে Night Shift এ ঢুকে ON করে নাও।
- এখানে তুমি টাইমও সেট করে নিতে পারো।
আইফোনে Haptic Touch ফিচার আপনাকে দারুণ সুবিধা করে দেবে। আপনার দৈনন্দিন কাজকে আরও স্মার্ট করে দিয়ে আপনার ভেতরে আনন্দের রেষ জাগাবে। কোনো অ্যাপ না খুলেই হ্যাপটিক টাচের মাধ্যমে বিভিন্ন shortcut আপনার সামনে ওপেন হয়ে যাবে। সেখান থেকে সহজেই আপনি ক্যামেরা থেকে শুরু করে সেলফি, ভিডিও দেখা, ম্যাসেজ, চ্যাট প্রিভিউ প্রভৃতি অনায়াসেই শর্টকার্ট পেয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। জীবনের কোন শর্টকাট না পেলেও আইফোন ব্যবহারের শর্টকার্ট আপনি নিজে থেকেই আবিষ্কার করতে পারবেন। অভিজ্ঞতা হবে দৈনন্দিন ব্যবহারের ফলে।
Processor
আগেই বলেছি, অ্যাপেল তার প্রোডাক্ট এত দেরিতে লঞ্চ করছে তার কারণ হিসাবে বলেছি সম্ভবত অ্যাপেল তার ডিভাইসে অনেক পরিবর্তন আনতে চলেছে। সূত্র ও লিক অনুযায়ী এই প্রতিবেদনে লেখা কথাগুলি সত্য বলে প্রমাণিত হতে চলেছে। Apple iPhone 18 Pro Max ফোনের জন্য A20 Pro আইফোন প্রসেসর যা future iPhone processor (chipset) প্রসেসর নিয়ে আসছে। আপনার ফোনে যে বিভিন্ন ধরনের বা কাজের অ্যাপগুলি ডিফল্ট পাবেন বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করেন তাছাড়াও, ক্যামেরা, গেম, এআই সবই এই প্রসেসরের চিপসেট দিয়ে চলে।
এই চিপে 2nm প্রযুক্তি ব্যবহার যাতে ব্যাটারি ব্যাক আপ বেশি দেবে, উন্নত AI Processing হবে স্মুথভাবে। আপনার সন্তানরা গেম খেলতে পারবে বেশি ব্যাটারি খরচ হবে না তাতে। iOS27 অপারেটিং সিস্টেমের সাথেই আসতে চলেছে A20 চিপসেট প্রসেসর। অ্যাপেলের আগের ভার্সন চিপসেটগুলির নাম জানলে আপনাদের আইফোন সম্পর্কে একটু জেনারেল নলেজও বাড়বে। যেমন, A16 Bionic, A17 Pro, A18/A18 Pro প্রভৃতি। এখন পর্যন্ত আইফোনে ব্যবহার হচ্ছে A17 আর A18 চিপসেট প্রসেসর।
Camera
অ্যাপেলের আইফোনের ক্যামেরা প্রযুক্তি অনেক গুণমানের ও স্মার্ট ব্যবহারের জন্য স্পেশালভাবে তৈরি। তাই আপনি এখানে পাবেন চার ধরনের রিয়ার প্যানেল ক্যামেরা সেট আপ (Quad Rear Camera Set up) মূলতঃ ১. 200 মেগাপিক্সেলের Main Camera ২. Ultra-Wide (Wide angle)৩. Telephoto Camera (zoom) ৪. Macro/Depth Sensor প্রভৃতি। এতগুলো ক্যামেরা থাকায়, সব ধরনের ছবিই আইফোন ক্যাপচার করতে পারে। দূরের ল্যাণ্ডস্কেপ ছবি, গ্রুপ ছবি, পোর্টরেট ছবি, ক্লোজ আপ ছবি, জুম ছবি হাই কোয়ালিটির ডিটেলসহ তুলতে পারে। সঙ্গে OIS থাকায় ভিডিও রেকর্ডিং করার সময় হাত কাঁপলেও ভিডিও রেকর্ডিং স্টেবল করে দেয়, ব্লার কম হয়- এই হার্ডওয়্যার প্রযুক্তি থাকার ফলে। অল্প আলোয় Night Photography তে বেশ ভালো ছবি হয় এবং ভিডিও শ্যুটেও কোনোরকম অসুবিধা হয় না।
ভিডিও কোয়ালিটি 4K Resolution এর থাকবে এবং 60fps frame rate থাকবে। এক সেকেণ্ডে 60টা ফ্রেম তৈরি করে নিতে পারে এতটাই পাওয়ার ভিডিও রেকর্ডিং এর সময় থাকার সম্ভাবনা প্রবল। Motion blur কম হবে, Action sports, gaming সবকিছুই ফাস্ট হবে বলা যাচ্ছে আইফোন লিক অনুযায়ী। Slow motion এডিট করা যাবে 60fps থেকে আরও স্লো করা যায়। ইউটিউব ভিডিও রেকর্ডিং, ভ্লগ তৈরি করাতে আপনি দারুণ সফল হবেন।
তবে কিছু অসুবিধা রয়েই যাবে যেমন, গেম চালাতে গিয়ে, স্পোর্টস দেখতে গিয়ে ফোন গরম হয়ে যায়, ডাউনলোড করতে গিয়ে ফাইল সাইজ বড়ো হয়ে যাবে, স্টোরেজ বেশি লাগবে। বাকি আল্ট্রা এইচডি কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং, দ্রুত রেকর্ডিং, স্মুথ রেকর্ডিং হয়ে যাবে তাতে কোন অসুবিধা হবে না।
Selfi Camera or Front Camera থাকছে 32 মেগাপিক্সেলের। সামনের দিকের ক্যামেরায় আমরা সাধারণত সেলফি তুলে থাকি, ভিডিও কলে কথাবার্তায় অনেকক্ষণ সময় কাটায়। বর্তমানে কোনো চাকরির ইন্টারভিউ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে সম্ভব হচ্ছে। ভিডিও কলের মাধ্যমে ক্যান্ডিডেট সিলেক্ট করা হচ্ছে অনেক সময়। বেশিরভাগ Work from home অর্থাৎ বাড়িতে থেকে কাজ এই জবগুলোতে এইভাবে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ কাস্টম চালু হয়েছে। এতে অনেক সুবিধাও হয়েছে অনেক Fresher, Housewife, Unemoployee সবাই চাকরির একটা সুযোগ পাচ্ছে সংসারের, দেশের অর্থনৈতিক পরিকাঠামো এইভাবে জোরদার করা যাচ্ছে। ঘরে বসে বাইরের দেশের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যাচ্ছে আবার এর ফলে দেশের GDP Growth সম্ভব হচ্ছে। ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি DSLR গুণমানের না হলেও Day to life এর জন্য দারুণ ক্যামেরা।
Battery
এখনকার দিনে টেক খবর লিক হওয়া ডালভাত হয়ে গিয়েছে। বিখ্যাত টেক লিকার Digital Chat Station তার কিছু সাপ্লাই চেনের মাধ্যমে এই সমস্ত লিকের খবরগুলি সোশ্যাল মিডিয়া বা অন্য ডিজিটাল মাধ্যমে শেয়ার করছেন। এর মানে দাঁড়াচ্ছে ধরুন, হয়তো কেউ আইফোন ম্যানুফ্যাকচার যেখানে হচ্ছে সেখানে কাজ করে, এবার তারা আইফোন সংক্রান্ত সমস্ত তথ্য ফাঁস করে দিতে পারে (সত্যি নাও হতে পারে)। সেই তথ্যগুলি আমরা সবাই জানতে পারছি খুব সহজেই। আমরা সেগুলি মেনে নিই কারণ অনেক সময় এই লিকগুলি সত্যি হয়ে যায়। টেক লিকার আরও বলেছেন, আইফোন 18 প্রো ম্যাক্সের ব্যাটারিতে 2nm (Nanometer) ও এর সাথে যুক্ত আগেই বলেছি A20 Pro চিপসেট নিয়ে আসছে। প্রসেসরের মেমোরি ও গেমিং এর অ্যাডভান্সড টেকনোলজি (CPU + GPU)মিললে আরও বেশি শক্তিশালী পারফরম্যান্স পাওয়ার সুযোগ থাকছে বলে শোনা যাচ্ছে।
45W Fast Charging কম সময়ে বেশি চার্জ হয়ে যাবে। Full Charge হতে hardly সময় নেবে আপনার 50 থেকে 70 মিনিটেরও কম সময়। তাছাড়াও wireless charging সাপোর্ট রয়েছে। Inductive charging এর মাধ্যমে magnetic field ব্যবহার করে তার লাগে না এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে চার্জ হয়ে যাবে। তবে একটু অসুবিধাও আছে চার্জ হতে দেরি লাগে wire charging এর মত ফাস্ট হয় না। মোটামুটি 1.5-2.5 ঘন্টা লেগে যেতে পারে। কারণ এনার্জি ট্রান্সফার এফিসিয়েন্সি কম থাকে। 50% চার্জ হতে wireless charging এ 30-40 মিনিট লাগে।
Apple iPhone 18 Pro Max Price in India (Expected)
ফোন প্রাইস লিকের সূত্র থেকে জানা যাচ্ছে, Apple iPhone 18 Pro Max এর Base Variant সবচেয়ে বেসিক মডেলের দাম পড়ে যাবে যেখানে আপনি পাবেন না বেশি স্পেকস, ফিচার, RAM কম হবে, স্টোরেজ কম থাকবে, স্লো চার্জ হবে, ওয়ারলেস চার্জিং না থাকতেও পারে। এইসব ফিচারের ফোন নিতে চাইলে দাম হবে, ₹1,49,900 থেকে ₹1,54,900 (Expected)।
শক্তিশালী top variant এর দাম যাকে বলে Feature rich Phone যেখানে, RAM বেশি, 1টিবি স্টোরেজ থাকবে সর্বোচ্চ স্পেশিফিকেশনের ফোনের দাম হবে প্রায় ₹1,80,000 এরও বেশি ধারণা করা যাচ্ছে।
Apple iPhone 18 Pro Max Camera Test (Expected)
HDR performance
iPhone 18 Pro Max Camera Test এর প্রতিবেদনে, ক্যামেরা লিক থেকে অনেক বিষয়ই স্পষ্টভাবে সামনে চলে এসেছে। ক্যামেরা নিয়েও আইফোন 18 প্রো ম্যাক্সের অনেক লিক সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। Weibo চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে অনেক লিকই প্রকাশিত হয়েছে। তাতে বোঝা যাচ্ছে ক্যামেরার কোয়ালিটি অত্যন্ত প্রিমিয়াম মানের হতে চলেছে। আইফোন প্রকাশের আগে বা পরে করা সমগ্র camera review, আর ভেসে আসা কথাগুলি সত্য বলে প্রমাণিত হয়ে যেতে পারে। সুতরাং HDR performance নিয়ে বলতে গেলে বলতে হয়, আসন্ন আইফোন 18 প্রো ম্যাক্সের dynamic range অসাধারণ। আপনারা জেনে রাখুন একটা অবিশ্বাস্য সত্য কথা iPhone 18 Pro Max এক ধামাকাই দিতে আসছে ক্যামেরা নিয়ে। পিছনে চার ধরনের রিয়ার ক্যামেরা প্যানেল দেখা যেতে পারে। চোখের ধরার মতো দুর্ধর্ষ সব ছবি তুলে দিতে পারবে। মুভি ক্যামেরার মতো high dynamic range ক্যাপচার করতে পারবে। বেশি উজ্জ্বল আলো থেকে অন্ধকার ও dark shadow সবের ডিটেলস পর্যন্ত চোখের নজর এড়াবে না। সমস্ত কিছু পরিষ্কার ও স্পষ্ট দৃশ্যমান হবে। আকাশের হালকা নীল, সাদা পেঁজা তুলোর মতো মেঘ এবং নীচে অন্ধকার পাঁচিল সব যেন dynamic range অদ্ভুতভাবে মার্জ করা একটা ছবি। দেখেই মনে হবে Wow!

Macro Photography তে ক্লোজ-আপ ছবি দারুণ ‘জাস্ট পাগল করা’ এর ডায়নিমিক রেঞ্জ dark এবং bright সুন্দর করে মিশিয়ে ছবি দিতে পারে।
Underwater housing যেটা হল ক্যামেরাকে জল থেকে প্রোটেকশন দেওয়া। iphone 18 pro max ফোনে থাকবে বলে আশা করা যায়। waterproof একটা প্রোটেকটিভ case যা ফোনের ভিতর জল ঢুকতে দেয় না, কিন্তু জলের নীচে ছবি তোলা যায় স্বচ্ছন্দে। লেন্সের সামনে একটা transparent window থাকে যা ফোনে জল ঢুকতে বাধা দেয় ও জলের নীচেও কাজ করতে পারে।
Night photography
লিক থেকে জানা যাচ্ছে যে, iPhone 18 Pro Max স্মার্টফোনে ভ্যারিয়েবল অ্যাপারচার টেকনোলজি যুক্ত হতে চলেছে। এই প্রযুক্তি থাকলে কম আলোতে অ্যাপারচার বড়ো হবে আর Aperture বড়ো হলে Light বেশি আসবে। তাই Night Photography তে ছবি অনেক বেশি উজ্জ্বল ও স্পষ্ট হবে। এই অ্যাপারচার ইউজাররা নিজেরাই ব্যবহার করতে পারবে DSLR এর মতো পোর্টরেট ছবি নিতে পারবে এবং অল্প আলোতেই ছবির ডায়নামিক রেঞ্জ ভালো আসবে, ডিটেইল পরিষ্কার আসবে।
Zoom capability
Zoom করার জন্য ফোনে থাকছে Telephoto Camera, অপটিক্যাল জুম লেন্স যা দূরের কোন বস্তুকে কাছে এনে ছবি তুলতে পারে। ধরুন, আপনি ইডেন গার্ডেনে খেলা দেখতে গিয়েছেন, এবার আপনি স্টেডিয়ামে বসে মাঠে আপনার প্রিয় কোন খেলোয়াড়ের ছবি তুলবেন। এবার ক্যামেরা দিয়ে সেই প্লেয়ারকে সিলেক্ট করলেন ক্যামেরা আপনাকে জুম করে প্লেয়ারকে কাছে এনে ছবি ক্লিক করে দিল। এত বেশি দূরত্ব থেকে আপনি iphone 18 pro max এর ক্যামেরাতে ছবি তুলতে পারবেন। প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন বলেই সম্ভব হতে পারে। এখানে আপনি 2x থেকে 5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ছবির ডিটেলস, কোয়ালিটি একদম ঠিকঠাক থাকবে, নয়েজ আসবে না।
Video quality
iphone 18 pro max রিলিজের আগে ক্যামেরা ভিডিও টেস্ট করা খুব কঠিন। তবে ফাঁস সূত্র থেকে অনেক ভিডিও স্পেশিফিকেশন সামনে এসেছে। তার ভিত্তিতে কিছু বললে প্রথমে বলা যায়, 4k Resolution UHD ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন। আপনি ফুল HD (1080p)থেকে আরও 4 গুণের বেশি পরিষ্কার ভিডিও রেকর্ড করতে পারবেন এখানে। ভিডিও অনেক বেশি Sharp ও ডিটেইল হবে। বিভিন্ন টিপস্টার মারফৎ খবর ফাঁস হওয়া ভিডিও রেজোলিউশন ও রিয়ার ক্যামেরার ভিডিও রেকর্ডিং নিয়ে যে তথ্যগুলি প্রকাশ হয়েছে তার ভিত্তিতে বলা হয়েছে এখানে।
Battery Life & Performance
Gaming performance
iPhone 18 Pro Max স্মার্টফোনটিতে সম্ভবত 12 জিবি RAM থাকতে পারে। তাই বড়ো বড় গেম পারফরম্যান্সের জন্য খুবই ভালো মেমোরি। বড়ো গেম যেমন, PUBG ও COD এর মতো ভারী গেম খেলতে যাও কিন্তু Thermal Management ঠিক নাই তাহলে প্রসেসর তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং ফোনও আস্তে আস্তে স্লো হয়ে যাবে তখন বড়ো বড়ো গেম খেলতে অসুবিধার সম্মুখীন হতে হবে। আবার ভালো থার্মাল ম্যানেজমেন্ট থাকলে গেমিং পারফরম্যান্স স্টেবল থাকে তখন অসুবিধা হয় না একেবারে স্মুথভাবে চলতে থাকে। 4K রেজোলিউশনের ভিডিও রেকর্ডিংয়েও বেশি গরম হয় না। সেইজন্য আইফোন 18 প্রো ম্যাক্সের মতো স্মা্র্টফোনে 5,200mAh ব্যাটারি আছে যাতে ৬ থেকে ৮ ঘন্টা বা তারও বেশি গেম খেললেও ফোনের চার্জ বেশি শেষ হবে না। বেশি চার্জ সংরক্ষণ করে রাখতে পারে বড়ো ব্যাটারি।
Heating issues
ফোন বেশি গরম হয় যখন পাবজি, কডের মতো বড়ো বড়ো গেম ফোনে খেলা হয়। তখন ফোন বেশি ল্যাগ করতে থাকে। আপনি এখন কোন টাচ দিলেন একটু দেরি হয়ে খুলবে। থার্মাল ম্যানেজমেন্ট ঠিক না থাকলে এরকম অবস্থার সৃষ্টি হতে পারে। তাই বড়ো গেম যদি খেলতে চাও তাহলে ফোনের কভার খুলে তারপর খেলতে পারো বা অল্প ঠাণ্ডা পরিবেশে গিয়ে তারপর গেমন অন করে খেলো। এরকম উপায় অবলম্বন করলে Heating issues কম হতে পারে।
Battery backup
iPhone 18 Pro Max এর মতো বড়ো ব্যাটারি (5,200mAh)হলে ফোনে WhatsApp, Facebook, ব্রাউজ করলেন তাতে চার্জ ১ থেকে ২দিন চলে যাবে। কিন্তু ইউটিউব ভিডিও দেখলে ৮ থেকে ১২ ঘন্টা চলতে পারে। কিন্তু PUBG, COD এর মতো গেম খেললে ব্যাক আপ কমে ৫ থেকে ৭ ঘন্টা হয়ে যাবে। শুধু কল করলে ২ থেকে ৩দিন চলবে।
Apple iPhone 18 Pro Max Launch Date
iPhone 18 Pro Max প্রেমীরা সবাই আশা করছে সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই তাদের প্রিয় স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। তবে iPhone 18 Air ফোনটি মোটামুটি ২০২৭ পর্যন্ত লঞ্চ হবার সম্ভাবনায় রয়েছে। এয়ার ফোনের ইউজারদের একটা সুযোগ এখন তাদের আপডেট করতে হচ্ছে না। এখন দেখা যাক, নতুন আইফোন 18 প্রো সিরিজ কতটা ইউজারদের আশা পূরণ করতে পারছে।
Apple iPhone 18 Pro Max vs iPhone 17 Pro Max

iPhone 18 Pro Max (Expected Specification) | iPhone 17 Pro Max |
| ডিসপ্লে – 6.9 ইঞ্চি | ডিসপ্লে – 6.9 ইঞ্চি |
| 498 PPI (Normal 300 PPI) | 460 PPI (Normal 300 PPI) |
| Expected Refresh Rate 120Hz | Refresh Rate 120Hz |
| Protection – Sheramic Shield 2 | Protection – Sheramic Shield |
| Body Frame – Titanium Frame (Grade 5) | Alluminium Alloy Frame |
| Thickness – 8.7mm | Thickness – 8.8mm |
| Weight – 235g | Weight – 233g |
| Performance – A20 Pro Chipset | Performance – A19 Pro Chipset |
| CPU- Hexa Core Upto 2×4.26 GHZ | CPU- Hexa Core Upto 2×4.26 GHZ |
| Graphic – Apple GPU – 8 Core | Graphic – Apple GPU – 6 Core |
| iOS 26 | iOS 26 |
| RAM – 16GB | RAM – 12GB |
| Storage – 256GB, 512GB, 1TB | Storage – 256GB, 512GB, 1TB |
| Memory Card – No | Memory Card – No |
Camera –
| Camera –
|
| Video Recording 8K @120fps
| Video Recording 4K @120fps
|
| Front Camera 4K@60fps | Front Camera 4K@60fps |
| Battery 5,200mAh | Battery 5,000mAh |
| Charging – 45W | Charging – 45W |
| Wireless Charging – 25W | Wireless Charging – 25W |
| Security Face ID | Security Face ID |
| IP Rating – IP 69 Water Dust Resistant | IP Rating – IP 68 Water Dust Resistant |
| USB Type – Type – C (3.2) | USB Type – Type – C (3.2) |
| Stereo Speakers – Yes | Stereo Speakers – Yes |
| Headphones – No | Headphones – No |
| Bluetooth – 6.0 | Bluetooth – 6.0 |
| 5G Network – Yes | 5G Network – Yes |
| NFC – Yes | NFC – Yes |
| SIM Card – Nano SIM + Nano SIM | SIM Card – Nano SIM + Nano SIM |
| Price – |
Is Apple iPhone 18 Pro Max Worth Buying?
অ্যাপেলের iPhone 18 Pro Max কেনার স্বপ্ন সব মানুষেরই থাকে। কিন্তু সত্যি বলতে কি, অত দামের High-end Flagship ফোন কেনাটা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকে না। তাদের বড়ো জোর মিড রেঞ্জের অথচ ভালো কোয়ালিটিপূর্ণ ও বাজেটের মধ্যে সলিড পারফরম্যান্সযুক্ত ফোনই কেনার সুযোগ থাকে। কিন্তু আমি বলবো, আইফোন 18 প্রো ম্যাক্স ফোন কেনার যদি আপনার একমাত্র টার্গেট থাকে তাহলে মাসে মাসে সঞ্চয় করে আপনি একটা আইফোনের মতো ফ্ল্যাগশিপ মানের ফোনও কিনতে পারবেন। বাজেটের সমস্যা তখন বাধা হয়ে দাঁড়াবে না। মানুষের যদি সত্যিই কিছু Achieve করার ইচ্ছা থাকে তাহলে কোন বাধাই তার কাছে টিকতে পারে না।
বেসিক মডেলের বা বেস ভ্যারিয়েন্টের আইফোনের স্মার্টফোনগুলি আপনি চাইলে কিনতে পারবেন দাম খুব বেশি পড়বে না ₹1,49,900 এর মধ্যে। কিন্তু যদি আপনি একবার কষ্ট করে অ্যাপেলের iPhone 18 Pro Max এর স্মার্টফোন কিনে নিতে পারেন তাহলে ১০ থেকে ১৫ বছর আপনার নিশ্চিন্তে কেটে যেতে পারবে। স্ট্যাটাস মেনটেইনও করা হলো আবার, পকেট বাজেটেও টান পড়ল না। আবার যদি আপনি কিছুদিন অপেক্ষা করেন তাহলে Amazon ও Flipkart এর মতো ইকমার্স সাইটেও বিভিন্ন অফারে বিভিন্ন সময় পেয়ে যেতে পারেন অনেক কম দামে আইফোন কেনার সুযোগ।
iPhone 18 Pro Max এর দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ফিচার, ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি, প্রসেসর সবকিছু বিচার করলে এই দামের যথাযথ উপযুক্ত একটা স্মার্টফোন আপনার জন্য।
FAQ
Q1: What is Apple iPhone 18 Pro Max price in India?
উত্তর – ভারতে Apple iPhone 18 Pro Max এর দাম (Expected) ₹1.5 lakh। সেটা নির্ভর করবে বেস ভ্যারিয়েন্ট ও টপ ভ্যারিয়েন্টের উপর।
Q2: When will iPhone 18 Pro Max launch?
উত্তর- সম্ভবত, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি করে লঞ্চ হতে পারে iPhone 18 Pro Max স্মার্টফোনটি। ২০২৭ এ iPhone 18 Air বা 18 Air 2 লঞ্চ হবার প্রবল সম্ভাবনা রয়েছে।
Q3: Is iPhone 18 Pro Max good for gaming?
উত্তর – হ্যাঁ, সম্ভবত এই ফোনে A20 শক্তিশালী Chipset প্রসেসর ব্যবহারের জন্য gaming performance খুবই ভালো মানের।
Q4: How good is iPhone 18 Pro Max camera?
উত্তর – ফ্ল্যাগশিপ মানের ক্যামেরা, উন্নত Telephoto zoom camera এর জন্য দূরের জুম ভালো এবং low-light performance ও খুব ভালো।
Gaget60 এর আজকের প্রতিবেদনে iPhone 18 Pro Max উপর লেখা- বিভিন্ন সূত্রে ফাঁস হওয়া আইফোন স্পেশিফিকেশন, ক্যামেরা,ব্যাটারি সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ আগাম রিভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।

