আজকের দিনে স্মার্টফোন মানে শুধু যোগাযোগের মাধ্যম নয়। অনেকক্ষণ ধরে গেম খেলা, ভিডিও দেখে যাওয়া, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করা, সবকিছুই এখন ফোনের উপর নির্ভরশীল হতে হয়। এই বাস্তব কথাকে মাথায় রেখেই OnePlus আনতে চলেছে তাদের নতুন গেমিং-কেন্দ্রিক স্মার্টফোন OnePlus Turbo।
বর্তমান লিক অনুযায়ী, এই সিরিজে ডিসপ্লে ও পারফরম্যান্স, দু’দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা মিড-প্রিমিয়াম সেগমেন্টে ফোনটিকে আলাদা করে তুলতে পারবে।
OnePlus Turbo ডিসপ্লে: স্মুথ ভিজ্যুয়াল ও চোখের যত্ন একসঙ্গেই

বিশ্বস্ত টিপস্টার Digital Chat Station-এর Weibo পোস্ট অনুযায়ী, OnePlus Turbo-তে থাকতে পারে একটি কাস্টম 1.5K LTPS BOE ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে 165Hz। এত উচ্চ রিফ্রেশ রেট মানেই গেমিং, স্ক্রলিং এবং অ্যানিমেশন হবে অত্যন্ত স্মুথ ও রেসপন্সিভ।
View on Threads
source: instragram.com
এই ডিসপ্লেতে OnePlus-এর নিজস্ব “Display P3 Lite Chip” ব্যবহারের কথা শোনা যাচ্ছে। এর ফলে রঙের নিখুঁততা প্রায় ফ্ল্যাগশিপ মানের হবে, পাশাপাশি বিদ্যুৎ খরচ কমে যাবে এবং ডিসপ্লের দীর্ঘস্থায়িত্ব বাড়বে। অর্থাৎ, চোখে ভালো লাগার পাশাপাশি এটি হবে ব্যবহারিক ও টেকসই।
চোখের আরামকে গুরুত্ব, দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযোগী করে তোলা
OnePlus Turbo ডিসপ্লের আরেকটি বড় আকর্ষণ হতে পারে High-Frequency PWM Dimming সাপোর্ট। এই প্রযুক্তি কম আলোতেও চোখের উপর চাপ কমায়, যা দীর্ঘ সময় গেম খেলা বা ভিডিও দেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া লিক অনুযায়ী, ডিসপ্লের চারপাশের কালো বর্ডার বা বেজেল নাকি খুবই সরু, ফলে স্ক্রিন-টু-বডি রেশিও ভালো হবে এবং দেখতেও ফোনটি আরও প্রিমিয়াম লাগবে।
পারফরম্যান্স ও ব্যাটারি: গেমিংয়ের জন্য একদম শক্ত ভিত
OnePlus Turbo-তে থাকতে পারে বিশাল 9,000mAh ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় গেমিং বা স্ট্রিমিংয়ের জন্য যথেষ্ট। এর সঙ্গে মিলবে 80W ফাস্ট চার্জিং, ফলে কম সময়েই ফোন চার্জ করে আবার কাজে নেমে পড়া যাবে।

পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হতে পারে Snapdragon 8s Gen 4 প্রসেসর। এই চিপসেটের সঙ্গে সর্বোচ্চ 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.1 স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই কনফিগারেশন AnTuTu বেঞ্চমার্কে প্রায় ২.৬ মিলিয়নের বেশি স্কোর করতে পারে, যা একে গেমিংয়ের জন্য অত্যন্ত শক্তিশালী ডিভাইস বানায়।
ভারতেও লঞ্চ হতে পারে OnePlus Turbo?
আগের কিছু লিক দাবি করছে, OnePlus Turbo শুধুমাত্র চীনেই সীমাবদ্ধ থাকবে না। এই সিরিজের অন্তত একটি মডেল ভারতসহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। ফোনটির ইন্টারনাল কোডনেম নাকি “Volkswagen”, যা ইঙ্গিত দেয়- উচ্চ পারফরম্যান্সকে আরও বড় সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়াই OnePlus-এর লক্ষ্য।
ক্যামেরা ও অন্যান্য সম্ভাব্য ফিচার
ক্যামেরা বিভাগে আপাতত খুব বেশি তথ্য সামনে আসেনি। তবে জানা যাচ্ছে, OnePlus Turbo-তে থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সেন্সর বা ক্যামেরা ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল ঘোষণার পরেই পরিষ্কার হবে।
ফোনটিতে আরও থাকতে পারে-
- 6.78-ইঞ্চি ফ্ল্যাট BOE LTPS ডিসপ্লে
- সম্ভবত, 217 গ্রাম ওজন
- সর্বশেষ Android 16 অপারেটিং সিস্টেম
এছাড়া একই সঙ্গে আরেকটি Turbo ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে, যেখানে Snapdragon 7-সিরিজ চিপসেট ব্যবহার করা হতে পারে। তবে দুই মডেলেই 165Hz রিফ্রেশ রেট এবং 9,000mAh ব্যাটারি ক্লাস বজায় রাখা হতে পারে।
কবে লঞ্চ হবে OnePlus Turbo?
OnePlus এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে সব ইঙ্গিত অনুযায়ী, জানুয়ারি মাসে চীনে প্রথম লঞ্চ হতে পারে OnePlus Turbo সিরিজ। এরপর গ্লোবাল লঞ্চ ও ভারতীয় বাজার নিয়ে আরও স্পষ্ট তথ্য সামনে আসবে।
Disclaimer: এই লেখাটির সমস্ত তথ্য, বিভিন্ন লিক ও টিপস্টারের রিপোর্টের ওপর নির্ভর করেই তৈরি। OnePlus অফিসিয়ালভাবে স্পেসিফিকেশন, ফিচার বা লঞ্চ তারিখ স্থির না করা পর্যন্ত চূড়ান্ত তথ্যের পরিবর্তন হতে পারে। পাঠকদের অনুরোধ করা হচ্ছে, কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করে নিতে।
Also Read
₹15,000 এর নিচে 5G ফোন খুঁজছেন? প্রথম সেলেই নজর কাড়ছে Realme Narzo 90X 5G

