Oppo A6 Pro 5G India Launch: দাম ₹21,999 থেকে, মিলছে 7000mAh ব্যাটারি!

Oppo A6 Pro 5G India Launch: আজকের দিনে স্মার্টফোনের ভূমিকা অস্বীকার করার উপায় নেই একেবারে। এই স্মার্টফোন আমাদের কাজ, বিনোদন আর যোগাযোগের সবচেয়ে বড় ভরসা। কিন্তু যতই বেশি বেশি ফিচার থাকুক, ব্যাটারি যদি ঠিকঠাক ব্যাক আপ না দেয়, তাহলে সব আনন্দগুলিই মাটি হয়ে যায়। এই বাস্তব সমস্যাটাকেই সামনে রেখে ভারতে চুপিসারে লঞ্চ হলো Oppo A6 Pro 5G

এই ফোনটি সাব-₹২৫,০০০ সেগমেন্টে এমন কিছু ফিচার নিয়ে এসেছে, যা general users থেকে শুরু করে heavy users, সবার নজর কেড়ে বেড়াচ্ছে। বড় ব্যাটারি, super fast charging আর নির্ভরযোগ্য পারফরম্যান্স, সমস্ত কিছু একসঙ্গে যেন ঢেলে দিয়েছে Oppo।

Oppo A6 Pro 5G Overview

  1. Smartphone Name: Oppo A6 Pro 5G
  2. Launch Status: Launched in India
  3. Starting Price: ₹21,999
  4. Processor: MediaTek Dimensity 6300
  5. Display: 6.75-inch HD+ LCD, 120Hz
  6. Rear Camera: 50MP AI Camera
  7. Battery: 7000mAh
  8. Charging: 80W SuperVOOC Fast Charging
  9. Operating System: ColorOS 15 (Android-based)
  10. Build & Protection: Metal Unibody, IP66 / IP68 / IP69 Rating
  11. Availability: Amazon, Flipkart, Oppo e-Store & Offline Stores

Oppo A6 Pro 5G India Launch: দাম ও ভ্যারিয়েন্ট

Oppo A6 Pro 5G India Launch with 7000mAh Battery and 80W Fast Charging

ভারতে Oppo A6 Pro 5G India Launch হয়েছে দুটি storage অপশনে।

  • 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ₹21,999
  • 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ₹23,999

এই দামের মধ্যে এত বড় ব্যাটারি ও 80W চার্জিং পাওয়া সত্যিই দুষ্প্রাপ্য তাই নজর কেড়েছে। ফোনটি Amazon, Flipkart, Oppo e-Store এবং দেশের বিভিন্ন অফলাইন রিটেইল স্টোরে একসঙ্গে পাওয়া যাচ্ছে।

রঙের দিক থেকেও ফোনটি বেশ premium প্রকৃতির। Cappuccino Brown ও Aurora Gold, দুটো কালারই ব্যবহারকারীদের কাছে স্টাইলিশ লুকে মাতিয়ে দেবে।

লঞ্চ অফারের মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ডে 10 percent পর্যন্ত instant cashback এবং No Cost EMI সুবিধা। কিছু finance পার্টনারের মাধ্যমে Zero Down Payment অপশনও পাওয়া যাচ্ছে।

Oppo A6 Pro 5G price in India: এই দামে কী পাচ্ছেন?

অনেকের মনের ভিতর প্রশ্ন, Oppo A6 Pro 5G price in India কি সত্যিই যুক্তিযুক্ত?
₹২১,৯৯৯ দামে ফোনটি যেসব ফিচার দিচ্ছে, সেগুলো সাধারণত আরও বেশি দামের ফোনে দেখা যায়।

এই প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন-

  • বিশাল 7000mAh ব্যাটারি।
  • 80W SuperVOOC ফাস্ট চার্জিং।
  • MediaTek Dimensity সিরিজের প্রসেসর।
  • 120Hz রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে।
  • IP66, IP68 ও IP69 সার্টিফিকেশন।

এই কারণেই মিড-রেঞ্জ সেগমেন্টে ফোনটি আলাদা করে নজরে আসছে।

7000mAh battery smartphone: ব্যাটারি নিয়ে আর চিন্তা নয়

এই ফোনের সবচেয়ে বড় Highlight হলো এর 7000mAh battery smartphone পরিচয়। যারা দিনে অনেকটা সময় ফোন ব্যবহার করে থাকেন যেমন- ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিটিং বা গেমিং, তাদের জন্য এই ব্যাটারি সত্যিই বড় সুবিধাজনক মনে হবে।

Oppo-এর দাবি অনুযায়ী, ফোনটি একবার মাত্র চার্জে-

  • দীর্ঘ সময় স্ট্যান্ডবাই দিতে পারে।
  • টানা ২০ ঘণ্টার বেশি ভিডিও প্লেব্যাক সাপোর্ট করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য। কোম্পানি জানিয়েছে, ১,৮০০ চার্জ সাইকেলের পরেও ব্যাটারি 80 percent এর বেশি ক্যাপাসিটি ধরে রাখতে পারবে।

যারা “ব্যাটারি ব্যাকআপ”কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় +(plus) পয়েন্ট।

80W fast charging phone: বড় ব্যাটারি, কম সময়

বড় ব্যাটারি মানেই চার্জ হতে বেশি সময় লাগে, এই ধারণা ভেঙে দিয়েছে Oppo। Oppo A6 Pro 5G একটি 80W fast charging phone, যা SuperVOOC প্রযুক্তি ব্যবহার করে থাকে।

কোম্পানির কথামতো-

  • ফোনটি প্রায় ৬৪ মিনিটে full চার্জ হতে পারে।
  • অল্প সময় চার্জ দিলেই দীর্ঘক্ষণ ব্যবহার সম্ভব।

বর্তমান ব্যস্ত জীবনে যেখানে সবাই সময় বাঁচাতে চায়, সেখানে এই Fast charging facility ফোনটিকে আরও ব্যবহারযোগ্য করে তোলে।

MediaTek Dimensity 6300 smartphone: পারফরম্যান্স কতটা ভালো?

পারফরম্যান্সের দায়িত্ব নিয়েছে MediaTek Dimensity 6300 smartphone প্ল্যাটফর্ম। এই Processorটি দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট শক্তিশালী এবং পাওয়ার efficient।

আপনি সহজেই যেগুলো করতে পারবেন-

  • মাল্টিটাস্কিং।
  • সোশ্যাল মিডিয়া।
  • ভিডিও স্ট্রিমিং।
  • হালকা থেকে মাঝারি গেমিং।

সবকিছু স্মুথভাবে করতে পারবেন।

গেমিংয়ের সময় পারফরম্যান্স ধরে রাখতে ফোনে রয়েছে AI GameBoost ফিচার। পাশাপাশি SuperCool VC কুলিং সিস্টেম দীর্ঘ সময় ব্যবহারেও ফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

Oppo A6 Pro 5G features: ডিসপ্লে, ক্যামেরা ও সফটওয়্যার

Oppo A6 Pro 5G features তালিকায় রয়েছে একটি বড় 6.75-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট ও 1,125nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে সূর্যের আলোতেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়।

ক্যামেরার কথা বললে কি হয়-

  • 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা
  • AI নাইট মোড, পোর্ট্রেট ও মোশন ফটো সাপোর্ট

Daily Photography ও সোশ্যাল মিডিয়ার জন্য ক্যামেরা পারফরম্যান্স সন্তোষজনক।

ফোনটি ColorOS 15-এ চলে, যা Android ভিত্তিক। সফটওয়্যার এক্সপেরিয়েন্স স্মুথ এবং ভবিষ্যতে আপডেট পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Oppo A6 Pro 5G India Launch with 7000mAh Battery and 80W Fast Charging

ডিজাইন ও ডিউরেবিলিটি: দেখতে প্রিমিয়াম, ব্যবহারেও মজবুত

Oppo A6 Pro 5G শুধু ফিচারেই নয়, ডিজাইনেও আলাদা। মেটালিক Unibody Frame ফোনটিকে প্রিমিয়াম লুক এনে দেয়।

সবচেয়ে বড় ব্যাপার, ফোনটি IP66, IP68 এবং IP69 সার্টিফিকেশন সহ আসে। অর্থাৎ-

Oppo A6 Pro 5G India Launch with 7000mAh Battery and 80W Fast Charging

  • জল
  • ধুলো
  • রাফ ব্যবহার

সবকিছুর বিরুদ্ধেই ফোন যথেষ্ট সুরক্ষিত।

Oppo A6 Pro 5G কি আপনার জন্য সঠিক পছন্দ?

আপনি যদি এমন একটি ফোন খুঁজছেন যেখানে থাকবে আপনার পছন্দমতো-

  • দীর্ঘ ব্যাটারি লাইফ।
  • দ্রুত চার্জিং।
  • নির্ভরযোগ্য পারফরম্যান্স।
  • শক্তপোক্ত ডিজাইন।

সব একসঙ্গে পাওয়া যাবে, তাহলে Oppo A6 Pro 5G India Launch আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যারা প্রতিদিন চার্জার সঙ্গে নিয়ে ঘুরতে চান না, তাদের জন্য এই ফোন বেশ উপযোগী। চার্জারের দিন শেষ হচ্ছে এবার চার্জারের ঝামেলা থেকে মুক্তির দিন শুরু।

Also Read

Honor-এর Pro + Air ফোন আসছে! Honor Magic 8 Pro Air Leaked

Oppo Reno 15 Pro vs Vivo V15 Pro: Price, Camera, Features – Decide করা যাক কোনটা ভালো!

iPhone 16 price in India জানলেই অবাক হবেন, এই দামে Apple ফোন!

About Author
Subhasis Ghosal

আমি ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা শেষ করেছি। পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং CeTA-তে সার্টিফিকেট রয়েছে। আমি গত ১ বছর ধরে gaget60.com-এ পাঠকদের জন্য সহজ ও উপকারী তথ্যভিত্তিক টেক কনটেন্ট তৈরি করছি।

Leave a Comment