Realme P4 Power Camera Test

Realme P4 Power Camera Test করতে গিয়ে একজন ইউজারের কেমন ক্যামেরা দরকার এবং রিয়েলমি কোম্পানী সেই প্রয়োজন মেটাতে পারল কিনা তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করাই হল টেস্টের উদ্দেশ্য।  ইউজারের পছন্দমতো তাদের মতো করে ক্যামেরা টেস্ট এই প্রথম করা হল। বর্তমান যুগে ক্য়ামেরার প্রয়োজন অনেক বেড়েছে যেমন, বিভিন্ন কাজে ক্যামেরা ফটো, Portrait ফটো, ল্যাণ্ডস্কেপ ফটো ও গ্রুপ ফটো তুলে পরিবারের মধ্যে হোয়াটস অ্যাপ শেয়ার, সোশ্যাল মিডিয়ায় নানা কারণে পোষ্ট একটা আলাদাই আনন্দ দেয়।  এখনকার স্মার্টফোনগুলি মিড-রেঞ্জের হলেও এতে সুযোগ সুবিধা অনেক বেশি পাওয়া যায়। Realme P4 Power 10x পর্যন্ত ডিজিটাল জুম ওয়াইড অ্যাঙ্গেলে সাপোর্ট করে কিন্তু সামান্য ব্লার ভাব চলেই আসে।

এই আর্টিকেলে আমরা আলোচনা করবো Realme P4 camera details, Realme P4 camera sensor name, Realme P4 Power front camera, Realme P4 Power camera test, Realme P4 Power camera samples, এবং Realme P4 Power zoom test সম্পর্কে বিস্তারিত। স্মার্টফোন ও টেকনোলজি সম্পর্কিত আরও আপডেট জানতে ভিজিট করতে পারেন Gaget60।

Realme P4 Power Launch Date in India

অনেক ব্যবহারকারী জানতে চান Realme P4 Power launch date ভারতে কবে? যেহেতু এটা ক্যামেরা রিভিউ নিয়ে লেখা তাহলেও রিয়েলমির ইতিহাস সম্বন্ধে একটু জেনে নেওয়া ভালো। রিয়েলমির পূর্ব ইতিহাস জানতে গেলে ফ্ল্যাশব্যাক করতে হয় 2018 সালে। কারণ, 2018 সালের 4 মে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়েছিল এই ব্রাণ্ডের। সেই সময় রিয়েলমি Oppo ব্রাণ্ডের সঙ্গেই কাজ করতো সাব ব্রাণ্ড হিসাবে। তবে রিয়েলমির নিজস্ব লোগো ছিল তারা সেই লোগো ব্যবহার করত। 2018 সালের  রিয়েলমির প্রথম বাজেট ফোন রিয়েলমি ওয়ান। সেটা ছিল একটা অ্যাণ্ড্রয়েড স্মার্টফোন। তারপর 2018 সালের জুলাই মাসে রিয়েলমি স্বাধীনভাবে কাজ শুরু করতে লাগে। আবার 2026 সালে এসে অপো এবং রিয়েলমি একসঙ্গে কাজ করবে জানানো হয়। তবে অপোর সাব ব্রাণ্ড হিসাবে কাজ করলেও তারা দুজনে নিজের নিজের ব্রাণ্ড নাম ব্যবহার করে বাজার ধরবে। Realme P সিরিজের নতুন ফোনগুলির মধ্যে Realme P4 পাওয়ার মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে একটা। রিয়েলমি P4 Power অ্যাণ্ড্রয়েড স্মার্টফোনটি 29 জানুয়ারি 2026 এ ভারতে লঞ্চ হয়েছে।

Realme P4 Camera Details

Realme P4 camera সম্পর্কে বলতে গেলে ইউজারদের সন্তুষ্ট করতে নয় বরং সত্যি বলতে ক্যামেরা উন্নত মানের হলেই নতুন স্মার্টফোন কেনা সার্থক হয়। ফোনে যদি ভালো ছবিই না তোলা যায় তাহলে সেই স্মার্টফোন কোন কাজের নয়। সুতরাং ক্যামেরায় ভালো ছবি মানে সেখানে যথেষ্ট আলোর ব্যবহার থাকতে হবে নাহলে ঠিক ডিটেলিং আসবে না নয়েজ এসে যাবে ঝাপসা লাগবে। রিয়েলমি P4 ফোনে 50মেগাপিক্সেল রেজোলিউশনের Primary Rear Camera সেট আপ আছে। আর অ্যাপারচার হল f/1.8। ছোটো হাতের f মানেই লেন্সে বেশি আলো ঢুকতে পারে তাতে কম আলোতেও Night Photography ভালো হয়।

P4 ক্যামেরার লেন্সের focal length সাধারণত 27mm চওড়া। এটা বোঝাতে ধরুন আপনার কোন প্রিয়জনের ছবি আপনি নিচ্ছেন। সেই অবস্থায় ক্যামেরার ফোকাল লেন্থ ঠিক করবে একটা মানুষের চোখ যতটা দেখতে পায় সেই মাপের ক্যামেরাটাকে জুম করে নেবে সে অর্থাৎ Focal lengthই ঠিক করবে এই ছবিটা তোলার জন্য কতটা তাকে জুম করতে হবে, সেই নির্দেশ অনুসারে প্রধান ক্যামেরা জুম হবে। ছবিটা তোলার জন্য Primary Camera বা মেইন ক্যামেরা যা পেছনের দিকে থাকে সেটাকে ব্যবহার করবে ভালো ছবি তোলার জন্য। এবার সাধারণত মানুষের যতটা স্বাভাবিক দৃষ্টি যায় সেই অনুপাতে 27mm Focal Length (যা 35mm standard focal length এর সমান) হল একটি স্ট্যাণ্ডার্ড wide lens এবং একটা মানুষের স্বাভাবিক ছবি বা প্রাকৃতিক ছবি তুলতে সক্ষম।  তাহলে বোঝা যাচ্ছে, Realme P4 camera সেইরকম ডিটেইল ছবি না দেখালেও মানুষ ও কোন বস্তুকে ন্য়াচারাল দেখাতে পারে। রাস্তায় দাঁড়িয়ে কোন বন্ধু বা বান্ধবীর ছবি তুললে ছবি স্বাভাবিক দেখাবে তাতে কোন বাড়তি এডিট করা মনে হবে না।

ফোনটিতে 8মেগাপিক্সেল PDAF (Phase Detection Auto Focus) থাকে। এর কাজ হল খুব দ্রুত ফোকাস ঠিক করা। দ্রুত ফোকাস করা মানে হল ক্যামেরাকে আপনি যেদিকেই ঘোরান না কেন ক্যামেরা অতি দ্রুত বুঝে যায় আপনি কাকে ফোকাস করতে চাইছেন আপনি কার ছবি তুলতে চাইছেন। আচ্ছা আরও সহজ করে বোঝা যাক, ধরে নিন কোন একটা মানুষ হাঁটছে বা চলে যাচ্ছে তার ছবিতে অত তাড়াতাড়ি ফোকাস করা সাধারণ ক্যামেরার পক্ষে সহজ হয় না। এই ফোনে PDAF থাকার কারণে সহজেই অটোফোকাস করতে পারে এবং সাবজেক্ট বুঝে ছবি নিতে পারে। মানুষটি সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে তৎক্ষণাৎ এর ক্যামেরা ডিটেকশন করে ক্যাপচার করে নিতে পারে। ছবির কোয়ালিটিও কম হয় না। বরঞ্চ আরও ভালো কোয়ালিটির করে দেয়। এই অপশনটি না থাকলে ছবি ঠিকঠাক আসে না ব্লার হয়ে যায়, পিক্সেল কেটে যায়, বস্তু বা মানুষের উপর ফোকাস হতে দেরি হয়।

ক্যামেরার পিছনের দিকে কতটা লেন্স খুলতে পারে বা আলো ঢুকতে পারে, কারণ আলো না ঢুকলে বলা হয় সেন্সর কাজ করছে না বা সেন্সর বড়ো নয়। তাই ফোনে সবসময় সেন্সর দেখে নেবেন। যাতে সেন্সর বড়ো হয় বা ছোটো হলেও কাজ করে ঠিকমতো। লেন্সে এই আলো ঢোকার ব্যাপারটাকে অ্যাপারচার বলা হয়। Realme P4 ফোনের অ্যাপারচার f/2.2। মনে রাখবেন, লেন্সে যত বেশি আলো ঢুকবে তত বেশি আপনার ছবি ভালো উঠবে। f/2.2 অ্যাপারচার খুব ভালো আলো না দিলেও মাঝারি দিতে পারে এবং তাতে Daylight এ ভালো ছবি ওঠে ও Low light এ মাঝারি ছবি ওঠে। স্পষ্টতই বুঝতে পারছেন লেন্সে কম আলো ঢোকে সামান্য ব্লার হতে পারে ছবি। একটা বিষয় ভালো করে মাথায় স্টোর করে রাখবেন যে এই f নম্বর যত কম হবে তত বেশি লেন্সে আলো ঢুকবে এবং f নম্বর যত বেশি হবে আলো তত কম ঢুকবে। বেশি আলো ঢোকা মানেই ছবির কোয়ালিটি ভালো মানের। 

Realme P4 এ বড়ো কোন জায়গাকে কভার করার জন্য বা ল্যাণ্ডস্কেপ ছবি, গ্রুপ ছবি তোলার জন্য ইউজারদের একটা পিছনের দিকে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 112 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। যত বেশি বড় ডিগ্রি তত বেশি জায়গা ক্যাপচার করতে পারবে এই হিসাবে ধরা হয়ে থাকে। নরম্যাল ক্যামরায় সাধারণত 75-80 ডিগ্রি ব্যবহার করা হয়। এইবার অত বড় ছবি নিচ্ছেন তাতে কি হয় ছবির ধারগুলো একটু বাঁকা হয়ে ক্যামেরা তুলে দেয় পুরো জিনিসটা কভার করার জন্য। এইটুকুই অসুবিধা আছে মাত্র। বড় কোন বিল্ডিং বা প্রাকৃতিক দৃশ্যের ছবি তোলার সময় দেখা যেতে পারে।

ক্যামেরা ফিচারে সাধারণত ব্যবহার করা হয় LED Flash, ক্যামেরার পিছনে রিয়ার ক্যামেরার পাশে থাকে এই এই ফ্ল্যাশটি। সাধারণ পিছনের দিকেই থাকে সামনের দিকে খুব কম ফোনে ব্যবহার হয়। এই লেড ফ্ল্যাশটি কাজে লাগে যখন আপনার রুমে কম আলো থাকবে, Low light এ লেড ফ্ল্যাশটি কাজে আসে তাতে বস্তু বা মানুষকে অর্থাৎ সাবজেক্টকে ভালো করে লক্ষ্য করা যায় এবং কম আলোতেও ছবি তোলা যায়। Night Photography আমরা বলে থাকি এই আলোতে ভালো হয়। অনেক সময় আমরা এটাকে টর্চ লাইট হিসাবে ব্যবহার করে থাকি কারেন্ট বা বিদ্যুৎ না থাকলে। এই Led Flash আবার তিন ধরনের 1) Single Led Flash (অল্প আলো) 2) Dual Led Flash (ভালো আলো দেয়, কালার ব্যালান্স খুব ভালো হয়ে থাকে এই আলোতে) 3) Quad Led Flash (খুব বেশি উজ্জ্বল আলো দেয়)

Also Read: When will samsung galaxy s26 ultra launch in india

আপনার ক্যামেরায় যদি HDR অপশন অন করেন তাহলে দেখবেন, আলো কম থাকলেও কম আলো ও খুব বেশি আলোকে ব্যালান্সড করে একটা সুন্দর ডিটেলড ছবি বানিয়ে দেবে Realme P4 এর ক্যামেরা। সাধারণত দূরের কোন বেশি আলোর ছবি তুলছেন সেখানে ল্যাণ্ডস্কেপ ফটোগ্রাফিতে এবং বাড়ির ভেতরে কম আলোতে ফটো দুটোই ভালো করে ডিটেলস ও পরিষ্কার ছবি করে দেয়।

আবার যদি আপনি Panorama Mode এ রাখেন তাহলে আপনি যতগুলিই আলাদা আলাদা ছবি তোলেন না কেন সবগুলি একসঙ্গে মিলিয়ে একটা ছবি তৈরি করে দেবে আপনি বুঝতেই পারবেন না ওটা আলাদা আলাদা ছবি। ধরুন, আপনি পুরীর সমুদ্রে বেড়াতে গিয়েছেন সেখানে সমুদ্রের ছবির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নিলেন প্যানোরমা মোডে দেখবেন আপনার পরিবারকে বা অন্য কাউকে দেখাতে পারবেন ছবিটা কেমন সুন্দর হয়েছে প্যানোরমা মোডের কারণে। সমস্ত সমুদ্রটা এক ফ্রেমে ধরতে পারবেন এই অপশনে গিয়ে।

অনেক আগের সময়ে যখন ভিডিও হতো না তখন মানুষজন অনেকগুলো তাসকে নিয়ে তাতে বিভিন্ন ছবি ব্যবহার করে খুব তাড়াতাড়ি প্রেজেন্টেশন করতো তাতে মনে হতো যেন ছবিগুলি চলছে, নড়ছে। বিভিন্ন পেন্টিং এর মাধ্যমে একই সিস্টেম করা হতো সেগুলিকে ভিজুয়াল করার জন্য। Realme P4 এর ভিডিও মোডে ভিডিও রেকর্ডিংয়ের জন্য 4K@30fps এ আপনার তোলা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি 4K Resolution এ 30fps মানে এক সেকেণ্ডে 30টি ছবিকে চলমান করে আপনাকে দেয়। আপনার তৈরি করা ভিডিওতে মোট 8.3 মিলিয়ন পিক্সেল থাকে তার জন্যই ছবি এত পরিষ্কার ও ডিটেলড দেখাতে সক্ষম হয়। ছবি এডিট করলেও কোয়ালিটি নষ্ট হয়ে যায় না। তবে এতে ব্যাটারি একটু বেশি খরচ হয় ফাইল সাইজ বড়ো হওয়ার জন্য়।

Realme P4 Camera Details

1080p@30/60/120fps ফোনের ভিডিও রেকর্ডিং স্পেশিফিকেশন। Full HD ভিডিও রেকর্ডিং বিভিন্ন ফ্রেম রেট ব্যবহার করে যেমন, 30fps এ সাধারণ Vlog বা ভিডিও, 60fps স্মুথ ভিডিও, স্পোর্টস ভিডিও, 120fps এ স্লো মোশন ভিডিও তৈরি করতে পারবেন আপনি। gyro-EIS (Gyroscope-Electronic Image Stabilization) দিয়ে Vlog ভিডিও বানানোর সময় অনেক সময় হাত কাঁপতে থাকে চলমান অবস্থায় যখন পজিশন নিতে হয় এই অবস্থায় জাইরোস্কোপ চলার কাঁপুনি বা ঝাঁকুনি কমিয়ে স্থির করে একটা সফটওয়্যার দ্বারা যেটা হল EIS সিস্টেম। এই EIS থাকার কারণে ভিডিও করার সময় কাঁপে না অবজেক্ট স্থির থাকে ভালো স্টেবিলিটি দেয়। তার ফলে হাঁটতে হাঁটতে ভিডিও করলেও খুব কম কাঁপে।

রিয়েলমিতে আছে একটা সিঙ্গেল 16 মেগাপিক্সেসেলের সেলফি ক্যামেরা। যাতে ভালো ছবি হয়, ডিটেইল ভালোই থাকে, জুম করলেও ডিটেইল থাকে, নয়েজ আসে না। বড় আকারে প্রিন্টও করা যায়। মিড-রেঞ্জের ফোনে এই ক্যামেরা বেশি দেখা যায়। সেলফি বা ফ্রন্ট ক্যামেরাতে রিয়েলমির অ্যাপারচার আছে f/2.4। Daylight এ ভালো ছবি ওঠে কিন্তু কম আলোতে ছবি ভালো হয় না। ব্যাকগ্রাউণ্ড ব্লার কম হয়, সেন্সর ছোটো বলে ডেপথ তৈরি হয় না তাই ব্লার কম হয়। সেলফি ক্যামেরায় ব্লার কম হয় কিন্তু মেইন বা প্রাইমারী ক্যামেরায় ব্লার বেশি হয়। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় Portrait ছবি, বাড়িতে তোলা ছবি ও প্রতিদিনের ফটোগ্রাফি যেমন ধরুন, রেস্টুরেন্টে বা ক্যাফেতে খেতে গেছেন, রাস্তায় কোন ল্যাংটা ছেলে দেখেছেন, বহুরূপীর ছবি তুললেন, পরিবার অথবা বন্ধুদের ছবি তুলে ফেসবুকে শেয়ার করলেন, কারও সঙ্গে হঠাৎ করে দেখা বা অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে ফটো তুলে ফেললেন ইত্যাদি সমস্ত ছবিই খুব ভালোভাবে হয়ে থাকে। এছাড়াও ভিডিও রেকর্ডিংও ভালো পারফরম্যান্স দেয়। এটাকে বলা যায় ফোনের ডিফল্ট ক্য়ামেরা বা ক্যামেরা খুলেই যে ছবি নেওয়া হয় তার পারফরম্যান্স।

রিয়েলমির সেলফি ক্যামেরাতেও প্যানোরামা ফিচার রয়েছে। এই মোডে অনেকগুলি আলাদা অ্যাঙ্গেলের ছবি পাহাড়, সমুদ্র, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এরকম ডান দিকে বাঁ দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যে ছবি তোলা হয় তার মার্জ করে একটা ডিটেলইড ছবিতে পরিণত করাই হল প্যানোরামা ফিচার। এই ফিচার ওয়াইড অ্যাঙ্গেলে বড়ো ছবি দিতে পারে। সেলফি ক্যামেরাতেও ভিডিও অপশন আছে 1080p@30fps ফুল এইচডি রেজোলিউশনে এক সেকেণ্ডে 30টি ছবি ভিডিও রূপান্তরিত করা হয়।   সাধারণ ভিডিও রেকর্ডিং ভালো হয়, সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করা যায়, ভিডিও কল এবং কনটেন্ট তৈরি প্রভৃতি করা সম্ভব হয়। ফাইল সাইজ কম হয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে সহজেই দেখা যায়। 

ক্যামেরা স্পেসিফিকেশন-

  • 50MP Primary Camera

  • AI Photography Features

  • HDR Support

  • Night Mode

  • Portrait Mode

এই ক্যামেরা সেট আপ ব্যবহার করে ব্যবহারকারীরা ভালো কোয়ালিটির ছবি তুলতে পারেন। বিশেষ করে daylight photography-তে Realme P4 camera photos বেশ শার্প এবং ন্যাচারাল দেখা যায়।

Realme P4 Camera Sensor Name

Realme P4 camera sensor name কি? সেন্সর ক্যামেরা আলো ধরাকে বলে থাকে। আলো ছাড়া ছবি ভালো হয় না। তাই প্রত্যেক ক্যামেরায় সেন্সর থাকবেই। বড়ো সেন্সর মানে বেশি আলো ধরতে পারে এবং কতটা অন্ধকার ও কতটা উজ্জ্বলতা আছে তা সহজেই ধরা পড়ে যায়। অর্থাৎ বড়ো সেন্সরে dynamic range ভালো হয়। ছবির ডিটেলস ভালোভাবে চোখে পড়ে। Realme P4 ফোনে 50মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করছে Realme P4 মেইন ক্যামেরায়। যেটা হল Sony OV50D40 (OV – OmniVision 50 – Resolution and D40- Model or Version Code বোঝায় )। সেন্সরের সাইজ হল 1/2.88 ইঞ্জি মাপের। দিনের বেলা সূর্যের আলোতে ফটো ভালো হয় এবং সাধারণ ফটোগ্রাফিতেও ইউজারের মন জুগিয়ে চলে। আবার এআই ছবি প্রসেসিংতেও পারফরম্যান্স ভালো দেয়। সেন্সরের এই গুণমান OPPO K13 এ পাওয়া যাচ্ছে। আবার Moto G96, 1/1.56-inch বড়ো sensor ব্যবহার করছে যদিও এটা মিড-রেঞ্জের ফোন low light এবং Indoor photography তে ভালো রেজাল্ট দেয়। Daylight এও ভালো এবং ডিটেল দিতে পারে, কালার সঠিকভাবেই দিয়ে থাকে। iQOO Z10R ব্যবহার করে 1/2 ইঞ্জি সেন্সর যা মূলত ছোটো সেন্সর, মিড রেঞ্জের জন্য ঠিক আছে। ভালো আলোতে ভালো ছবি ওঠে কিন্তু কম আলোতে ঠিকঠাক দেয় না।

Realme P4 Camera Photos

ক্যামেরা পারফরম্যান্স বোঝার জন্য Realme P4 camera photos খুব গুরুত্বপূর্ণ।

এই ফোনের ক্যামেরা দিয়ে সাধারণত নিচের ধরনের ছবি ভালো তোলা যায়:

  • Landscape photos

Realme P4 Camera Photos

  • Portrait photos

Realme P4 Camera Photos

  • Night photos

Realme P4 Camera Photos

  • Close-up shots

Realme P4 Camera Photos

Daylight condition-এ Realme P4 camera photos সাধারণত ভালো sharpness এবং balanced colour প্রদান করে।

Realme P4 Camra Test

Realme P4 Camera Test করতে গিয়ে ইউজারদের ভাবনাই প্রথমে মনের ভিতরে থাকে। কি যেন মনে হয় যে ইউজাররা রিয়েলমির ব্রাণ্ডের সঙ্গে ভালোভাবেই পরিচিত। সেই পরিচিত ব্রাণ্ডকে নিয়ে ক্যামেরা টেস্ট করতে গেলে একটু ভালো মতো রিসার্চ করতেই হয়। নাহলে রিয়েলমির একটা ব্রাণ্ডের ক্যামেরা পর্যালোচনা করা সম্ভব হয়ে ওঠে না। তাই সত্যি সত্যিই Realme P4 Power Camera Test নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে শুরু করে দিলাম রিয়েলমি ইউজারদের কিছু তথ্য দেওয়ার জন্য এবং নতুন যারা Realme P4 কিনতে চায় তাদের জন্য সাজেশন দিতে পারি। সুতরাং চলুন শুরু করি, বলা যায় Realme P4 তার ক্যামেরায় প্রচুর উন্নতি এনেছে। রিয়েলমি তার সেলফি ক্যামেরা অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা মুখের স্কিন টোন, ব্রাইটনেস আরও ডিটেলে আনার জন্য ক্যামেরায় কিছু উন্নতি করেছে।

অন্ধকার ও আলো ব্যালান্স করার জন্য dynamic range এর যথেষ্ট উন্নতি করেছে। তার ফলে আলো ও অন্ধকার পরিষ্কার বোঝা যায়। আরও ডিটেল বা সূক্ষ্মভাব ক্যামেরায় ধরা পড়ছে। অনেক ফোনে কি হয় skin tone ঠিকমতো processing করতে পারে না লালচে ভাব চলে আসে। সাদা আলো ঠিকঠাক ব্যালান্স করে দিতে পারে না ছবিতে লাল ও হলদে হয়ে যায়। এই সব দিকের কথা ভেবে রিয়েলমির  P4 ফোন red skin colour যাতে না হয় স্কিন টোন অরিজিনাল আসে এবং আউটডোরে বা সূর্যের আলোতে ছবি তুলতে গিয়ে বা ইনডোরে warm light যাতে লালচে ভাব না আসে তার জন্য ক্যামেরার কোয়ালিটি আরও বেটার করেছে। আউটডোর ও ইনডোরে কালার সমস্যা ঠিক হয়েছে।

পিছনের ক্যামেরাতেও আরও ভালো ছবি উঠছে। স্কিন টোনের ডিটেল কাজ হচ্ছে। মুখের কালার ভালোভাবেই নজরে আসছে কালো ভাব থাকছে না অনেকটাই উজ্জ্বল দেখাচ্ছে প্রাইমারী ক্যামেরায়। Dark area বা অন্ধকার জায়গার উপর ভালো ডিটেলে কাজ রয়েছে Dark side এবং আলোর দিকটা ভালোভাবে মিক্সিং করে dynamic range অনেক উন্নত মানের লাগছে। প্রথমে ছবি তোলার সময় বা ভিডিও শুরু করলে একটু নয়েজ থাকছে পরে আবার সব ছবি বা ভিডিও পরিষ্কার হয়ে যাচ্ছে। কম আলোতে এই সমস্যাটা দেখা যাচ্ছে কারণ image processing এ delay হচ্ছে তাই ছবি সামান্য নয়েজ তৈরি করে, পরে 1 থেকে 2 সেকেণ্ড পর আবার ছবি ক্লিয়ার লাগে।

  • Colour accuracy

  • Dynamic range

  • Image sharpness

  • Low-light performance

প্রাথমিকভাবে দেখা গেছে, উপরের এইসব জিনিস অনুসরণ করে যে, Realme P4 Power Camera Test করা হয়েছে তাতে বোঝা গেছে, ডে-লাইটে ভালো ছবি তুলতে পারে এবং AI প্রসেসিং ছবিকে আরও পরিষ্কার করে।

Realme P4 Power Camera Details

আলোর জন্য Realme P4 Power 5G স্মার্টফোন ব্যবহার করে পিছনের দিকে dual rear camera সেট আপ।  50মেগাপিক্সেল রেজোলিউশনের Sony IMX882 Primary Camera রয়েছে। যার অ্যাপারচার হল f/1.8। ছোটো হাতের f মানেই লেন্সে বেশি আলো ঢুকতে পারে তাতে কম আলোতেও Night Photography ভালো হয়। এখন আসি Realme P4 Power camera সম্পর্কে বিস্তারিত আলোচনায়। Realme P4 Power তার রিয়ার ক্যামেরায় OIS হার্ডওয়্যার প্রযুক্তি ব্যবহার করছে যার কারণে ভিডিও করার সময় যখন হাঁটার বা চলাফেরার দৃশ্য থাকে তখন মাঝে মাঝে হাত কেঁপে যায় সেই কম্পনকে স্থির করে জাইরোস্কোপ সেন্সর এবং OIS সেই ঝাঁকুনি বুঝতে না দিয়ে স্থির ভিডিও বানিয়ে দেয় ব্লার হয় না স্টেবল করে দেয়। অন্য ফোনে যেমন, ভিডিও শুরু করলে হাত নড়লেই কি হয় একটু ব্লার হয়ে তারপর স্পষ্ট হয়  Realme P4 Power camera তে সেটা হয় না।

8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটার রয়েছে। আল্ট্রা ওয়াইড ভিউতে ক্যামেরা লেন্স অনেক দূর পর্যন্ত ছবি নিতে পারে। আপনি দার্জিলিং বেড়াতে গিয়েছেন। সেখানে টাইগারহিলের ছবি নেওয়ার সময় অনেকটা উঁচু জায়গা বা নীচু জায়গা কভার করার জন্য ওয়াইড অ্যাঙ্গেলে আপনাকে ছবি নিতে হবে। সেই ছবি একমাত্র নিতে পারে ultra-wide-angle shooter ক্যামেরা। বিভিন্ন আলাদা আলাদা ছবিকেও 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে একটা ছবিতে পরিণত করতে পারে। ধরুন, আপনারা থাইল্যাণ্ড বা মালদ্বিপে গিয়ে নীল সমুদ্র আর সাদা বালির সৈকতে বসে গ্রুপ ফটো তুলে আসতে পারেন এই ক্যামেরা দিয়ে।

পিছনে তিনটি ক্যামেরা সেন্সর এবং LED light আছে। পিছনের রিয়ার প্যানেল অনেকটা embossed circuit board এর মতো ডিজাইনের লাগছে যা একটা ইউনিক ডিজাইন।

Realme P4 Power camera ফোনটি একটি মিড রেঞ্জের ফোন এতে প্রাইমারী ক্যামেরা 50 মেগাপিক্সেলের, ক্যামেরা লেন্সের অ্যাপারচার f/1.8, যেখানে Night Photography ভালো হয়। অটো ফোকাস রয়েছে (AF), OIS সিস্টেম রয়েছে। আর সেকেণ্ডারী ক্যামেরা হল Ultra wide Camera রয়েছে 8 মেগাপিক্সেলের। লেন্সের অ্যাপারচার f/2.2, একটা মাঝারি মাপের অ্যাপারচার সেখানে মাঝারি আলো ঢুকতে পারে এবং সেলফি বা ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের আর অ্যাপারচারের মাপ f/2.4 মাঝারির চেয়েও কম আলো ঢোকে সেন্সরে।

Realme P4 Power Camera Details

প্রাইমারী ক্য়ামেরা বা পিছনের রিয়ার ক্যামেরা ভালো ছবি দিতে পারে। ছবির ডিটেল বা সূক্ষ্মতা পরিষ্কার বোঝা যায়। ছবির dynamic range খুব সুন্দর। কোথায় অন্ধকারের ছাপ আছে কোথায় বেশি আলো আছে সব কিছু এর সেন্সর মুহূর্তের মধ্যে ধরে নেয়। aggressive ভাবে ছবি পরিষ্কার দেখাতে চাইলে তখন ছবির ডিটেলস হারিয়ে যায়। বেশি জুম করতে চাইলে ছবির রংগুলো একটু বেশি গাঢ় হয়ে যায় warmer tone চলে আসে অর্থাৎ কিছুটা হলদে ভাব দেখা যায়। রুমের কম আলোতে, street-lit environments রাস্তার কম আলোতে ছবির detail drop বা ডিটেল কম দেখা যায়। নয়েজ আসে না কিন্তু পরিষ্কারও দেখায় না। বেশি জুম করলে তখন ছবির texture ভালো হয় না, পেন্টিংয়ের মতো লাগে। ফোনটি একেবারে কম আলোতে বলতে, ঘরের ভিতর সন্ধ্যার সময়টা আর হচ্ছে রেস্টুরেন্টে বা ক্যাফেতে আলো খুব কম থাকে। ওইরকম আলোতে ছবির নরম ভাব বা ডিটেল সম্পূর্ণরূপে হারিয়ে যায়।

আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে Low resolution sensor থাকার কারণে খুব খারাপ ছবি দেখা যায় ক্যামেরার কোয়ালিটি ভালো না হওয়ার জন্য। দিনের আলোতে সূক্ষ্ম ছবি তুলতে পারে না ডিটেল হারিয়ে ফেলে। প্রাইমারী ক্যামেরা Portrait ছবি তোলার সময় সাবজেক্ট ঠিক থাকে ব্যাকগ্রাউণ্ড ব্লার হয় ঠিকমতো dynamic range ভালো থাকে। সাবজেক্ট বা মানুষের মুখ যার ছবি স্পষ্ট করতে চাইছি তার চারপাশে edge detection মোটামুটি ঠিক থাকে। selfie camera samples ধরা যাচ্ছে মানুষ এবং ব্যাকগ্রাউণ্ড আলাদা করার সময় fuzzy edge detection যার গোদা বাংলায় মানে হল ছবির ঠিকমতো ধার বা কিনারা ক্যামেরা বুঝতেই পারছে না ঝাপসা করে দিচ্ছে বা মিশিয়ে দিচ্ছে রঙের সঙ্গে।

তবে মেইন ক্যামেরা এমন ছবি তোলে যা social-media ready এখুনি যাকে শেয়ার করা যাবে কোনোরকম এডিট ছাড়াই। এটা ইউজারদের সন্তুষ্ট করে অনেক সময়। দৈনন্দিন ছবির ক্ষেত্রে ছবি পরিষ্কার ডিটেলও ভালো মানের হয়। dynamic range খুব ভালো কিন্তু একদম সবার সেরা নয় তবে ঠিক আছে গোছের। high-contrast scenes ছবি তুলতে চাইলে আলো, ছায়া ঠিকমতো হাইলাইট করতে পারে না যাকে হাইলাইট করতে চাইছেন মাঝে মাঝে সেইসব ডিটেলস বুঝতে পারে না।

ক্যামেরা ফিচার-

  • 50MP Main Camera

  • Ultra Wide Lens

  • AI Scene Detection

  • Night Mode Photography

এই ক্যামেরা সিস্টেম দিয়ে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে পারবেন।

Realme P4 Power Camera Sensor

Realme P4 Power Camera Test এ ক্যামেরা সেন্সর নিয়ে আলোচনায় সবচেয়ে কাছের উদাহরণ হল, খাদ্যের সাথে জলের প্রয়োজনীয়তা যেমন সবাই জানে তেমনই, স্মার্টফোন ক্যামেরার জন্য সেন্সর খুব গুরুত্বপূর্ণ। সেন্সর না থাকলে ছবিই তৈরি হবে না। Realme P4 Power camera sensor উন্নত প্রযুক্তি ব্যবহার করে। পিছনে রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে 1/1.95 ইঞ্চি SonyIMX882 sensor। 1/1.95 ইঞ্চি সেন্সর মিড রেঞ্জ ফোনের জন্য ভালো সেন্সর আকারের হয়। আর সেন্সর বড়ো বা মাঝারি হলে লেন্সে বেশি আলো ঢুকে ছবির কোয়ালিটি, ডিটেলস সব কিছু ঠিকঠাক করে দেয়। লেন্সের অ্যাপারচার যখন f/1.8 তখন লেন্সে ভালোই আলো ঢুকতে পারবে। Night Photography ভালো হয়। 2-axis OIS থাকার কারণে উপরের দিকে বা নীচের দিকে হাত কাঁপছে আবার কোন সময় বাঁদিকে বা ডানদিকে হাত টলমল করছে তখন OIS সিস্টেম ব্যালান্স করে দেয়। ব্লার কম হয়, ভিডিও রেকর্ডিং স্মুথ হয়, Low light photography ভালো হয়।

এই সেন্সরের সুবিধা-

  • Better light capture

  • Improved image detail

  • Enhanced low-light photography

এই কারণে Realme P4 Power camera ব্যবহার করে ভালো কোয়ালিটির ছবি তোলা সম্ভব।

Realme P4 Power Front Camera

সেলফি প্রেমীদের জন্য Realme P4 Power front camera একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের সেন্সর SonyIMX480। আর লেন্সের অ্যাপারচার f/2.4 কিছুটা কম আলো ক্যামেরাতে ঢুকলেও Daylight এ ছবি ভালো হয়। আর রুমের কম আলোতে তেমন ছবি হবে না। সেলফি ক্যামেরাতে 1x normal view থাকে। Bokeh shot ভালো হয়। মাঝারি অ্য়াপারচার হওয়ার জন্য় বোকে শট অর্থাৎ মানুষ পরিষ্কার লাগে সূক্ষ্ম লাগে এবং ব্যাকগ্রাউণ্ড ব্লার বা গোল গোল ঝাপসা হয়ে যায়। মানুষের চারপাশে ধারগুলো স্মুথভাবে কাটা হয় edge detection ভালোভাবে বুঝে ছবি তৈরি করে দেয়।  ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট হয় 1080 পিক্সেলে 30এফপিএসে।

Realme P4 Power Front Camera

গুরুত্বপূর্ণ ফিচারগুলি –

  • 16MP Selfie Camera

  • AI Beauty Mode

  • Portrait Selfie

  • Video Call Support

এই Realme P4 Power front camera ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার জন্য ভালো সেলফি এবং ভিডিও করা যায়।

Realme P4 Power Front Camera Details

এখন বিস্তারিতভাবে দেখা যাক Realme P4 Power front camera details। ফ্রন্ট ক্য়ামেরা সাধারণত AI face enhancement ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য usually ব্যবহার করা হয়। ন্যাচারাল লুকের পরিবর্তে বাড়তি করা গ্লো করা ফেস দেখায়। HDR selfie মানুষের মুখ ন্যাচারালভাবে দেখায়। এখানে মানুষ এবং চারপাশের ব্যাকগ্রাউণ্ড ঠিক দেখায়, স্পষ্ট দেখায়। সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরায় থাকে Beauty filters মোড ত্বককে অনেকটা ফর্সা ও ব্রণ থাকলে দেখা যায় না সেইভাবে। সুন্দর ও ন্যাচারাল লাগে। কিন্তু বেশি ব্যবহার করলে unnatural লাগবে।

Realme P4 Power Front Camera Details

অল্প হাঁটা বা চলাফেরা করলে ফ্রন্ট ক্যামেরাতে Stable video recording ঠিকঠাক হয় কিন্তু বেশি রানিং ভিডিওতে Stable recording হয় না।

এই ক্যামেরায় থাকছে –

  • AI face enhancement

  • HDR selfie

  • Beauty filters

  • Stable video recording

এই ফিচারগুলো ব্যবহারকারীদেরকে আরও ভালো সেলফি অভিজ্ঞতা দেয়।

Realme P4 Power Camera Test

এখন আপনাদের সামনে তুলে ধরব Realme P4 Power Camera Test নিজের হাতে করে কেমন অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতা ছাড়া মতামত দেওয়াটা মুর্খামির মতো লাগে। ধরুন, আপনার পরিবারের কেউ বা আত্মীয় কোনজন রিয়েলমির কোন ফোন কিনেছেন। সেই পরিজনই বলতে পারবে আপনাকে রিয়েলমি ফোন ব্যবহার করে তার কেমন লাগছে। দৈনন্দিন অভিজ্ঞতা, ক্য়ামেরা কোয়ালিটি এবং আরও অনেক কিছু সম্বন্ধে আপনাকে সেই একমাত্র সাজেশন দিতে পারবে। তাই দেখলাম, আপনাদেরকে Realme P4 Power Camera Test সম্বন্ধে বলতে গেলে আগে নিজে টেস্ট করে দেখতে হবে তারপর ফাইনালি আপনাদের জানাতে হবে। আপনারা সেই মত Realme P4 Power স্মার্টফোনটি কিনতে পারবেন বা যারা ইতিমধ্যে কিনে ফেলেছেন তাদের অনেক কিছু জানা হয়ে যাবে এই Realme P4 Power camera test এর মাধ্যমে। তাই চলুন দেখে নেওয়া যাক, রিয়েলমির P4 পাওয়ার ক্যামেরাতে কেমন? রিয়েলমির Rear Cameraটি দেখতে তো খুব nice বলেই মনে হচ্ছে তাতে যা দেখা যাচ্ছে তাতে লাগছে Tripple set up ক্যামেরা। কিন্তু ইউজার সেটা নয় এখানে শুধুমাত্র dual cameraই রয়েছে। যাতে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা যেটা SonyIMX882।

আর একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সের ক্যামেরা বড়ো দৃশ্যের ছবি তোলার জন্য দেওয়া হয়েছে এবং AI ক্যামেরা দেওয়া হয়েছে এই এআই ক্যামেরা অত্যন্ত শক্তিশালী যা অন্য ক্যামেরাগুলির চেয়ে দ্রুত ছবি তোলে। Scene মুহূর্তের মধ্যে বুঝে নিতে পারে, রং, পরিবেশ স্কিন টোন, dynamic range এ কম আলো, বেশি আলো কম্পিনেশন করে ছবি ভালো মানের করে দিতে পারে। তাই এআই ক্যামেরা ব্যবহার করার জন্য রিয়ার প্যানেলেই একটা ছোট ক্যামেরা দেওয়া হয়েছে সেটা আপনারা ব্যবহার করে দেখুন কেমন লাগছে। সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের। যদি আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 1x, 2x এবং 3x জুম করে ছবি তোলেন (Realme P4 Power Camera Test) তাহলে দেখবেন অর্থাৎ কোয়ালিটির কথা বলছি। লক্ষ্য করবেন তিনটি জুমেই ছবির ডিটেল ঠিক আছে কোনটাই ব্লার নয়। আল্ট্রা ওয়াইডেও একই ডিটেলের ছবি দেখাবে আপনার ক্যামেরাতে।

HDR খুব সুন্দরভাবে ব্যবহার করেছে, স্কিন টোনটিও খুব ভালো মানের না হলেও দেখতে ভালোই লাগছে ন্যাচারাল মানের চেয়ে একটু বেশিই লাগছে। Portraot Mode এও 1x, 2x করে দেখলাম ব্যাকগ্রাউণ্ডে Bokeh ঠিকঠাক রয়েছে মতলব মানুষের ছবি তুললে বা যে কোন সাবজেক্টের ছবি তুলুন সেখানে পোর্টরেটে মানুষটি পরিষ্কার দেখানো হয়েছে এবং ব্যাকগ্রাউণ্ড গোল গোল করে ঝাপসা (Blur) হয়ে রয়েছে এমন দেখাবে। ফোনে Vibrant আর Natural দুরকম অপশন রয়েছে তাতে ছবি রঙচঙে দেখায় সোশ্যাল মিডিয়ায় দেখতে খুব ভালো লাগে আর স্বাভাবিক ছবিও তোলা যায় দুটোরই অপশন রয়েছে আপনার কাছে। এছাড়াও ক্যামেরার মধ্যে এআই অপশনও রয়েছে এআই এর image process quality খুব ভালো ছবি ব্যাঁকা হয়ে উঠলেও ঠিক করে দেয় কিন্তু একটা সমস্যা হচ্ছে Overexposed হয়ে যায় খুব ভালো করে দেয় ছবির মান স্বাভাবিক থাকে না। 10x ও 20x জুম সাপোর্ট রয়েছে। 10x জুম করলে ছবির ডিটেলস দেখা যাচ্ছে (Realme P4 Power Camera Test) রঙ ঠিক থাকছে কোয়ালিটিও ঠিক থাকছে কিন্তু 20x জুমে ছবির ডিটেলস দেখাই যাচ্ছে না। চারপাশ অনেকটা ক্লিয়ার নয় detail drops দেখা যাচ্ছে।

Realme P4 Power Camera Test

সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরাতে HDR ঠিক আছে light এবং dark অ্যাডজাস্টেড রয়েছে। রিয়ার ক্য়ামেরা অর্থাৎ ব্যাক ক্যামেরাতে Night Photography তে ভালো ডিটেলস দেখতে পাওয়া যাচ্ছে। ক্য়ামেরাতে প্রচুর এআই ফিচার ভরে ভরে দেওয়া হয়েছে, অ্যাডভান্সড ফিচারও আছে, আপনারা সেটা ভালো করে ব্যবহার করতে পারবেন। slow motion দেওয়া রয়েছে ভালো স্লো মোশন ভিডিওর কোয়ালিটি ভালো। Realme P4 Power Camera Test এ স্লো মোশনে কাজ করে ভালোই লাগছে আপনাদেরও ভালো লাগবে। আরও একটা সুন্দর ফিচার Under water বলে একটা অপশন থাকছে আপনারা চালু করে দেখবেন ফোনটি আপনি কোন টবের জলে ডুবিয়ে রেখে ছবি তুলে দেখবেন ছবি ঠিকঠাক উঠবে।

Realme P4 Power Camera Test

ব্যাক ক্য়ামেরার ভিডিও অপশনে গিয়ে ভিডিও রেকর্ডে 4K Resolution সহ 30fps রেকর্ড হয়ে যাবে। এ সেকেণ্ডে 30টি ছবি ভিডিও হিসাবে রেকর্ড হবে। ফ্রন্ট ক্যামেরাতে 1080p তে কেবল 30fps দেওয়া হয়েছে যা সাধারণ মানের ভিডিও বানানো সম্ভব হবে। পেছনের ক্যামেরা (Rear Camera) তে OIS সাপোর্ট দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা (Selfie Camera) তে EIS সাপোর্ট দেওয়া আছে। একটা হার্ডওয়্যার প্রযুক্তি (OIS) আর একটা সফটওয়্যার প্রযুক্তি (EIS)। ক্যামেরা সম্পর্কিত সমস্ত কিছু পিছন ক্যামেরা, সামনের ক্যামেরা, স্পেশিফিকেশন, ভিডিও সবকিছু চেক করে আপনাদের শেষমেষ জানাচ্ছি Realme P4 Power ফোনের যা দাম সেই হিসেব অনুযায়ী ক্যামেরা জবরদস্ত আছে। আপনারা কিনতে পারেন। কোনোরকম অসুবিধা নাই। আর যারা ব্যবহার করছেন তাদের কেমন লাগছে কমেন্ট করে ফিডব্যাক দেবেন।

Realme P4 Power Camera Test এর সময় দেখা হয়েছে –

  • Daylight photo quality

  • Night photography

  • Portrait shots

  • Video recording

প্রাথমিক Realme P4 Power camera test অনুযায়ী ছবির sharpness ভালো এবং AI প্রসেসিং ছবিকে আরও সুন্দর করে।

Realme P4 Power Camra Test Latest

বর্তমান টেক রিপোর্ট অনুযায়ী Realme P4 Power camra test latest ফলাফল বেশ ভালো। বিশেষ করে, HDR photography তে হাই ডাইনামিক রেঞ্জে ফটো সবসময় ভালো ওঠে। আপনি যেভাবেই নিজেকে expose বা তুলে ধরুন ক্যামেরা সেভাবেই আপনাকে খুশি করবে। অন্ধকারে পোজ দিন বা বেশি উজ্জ্বল আলোতে পোজ দিন ক্যামেরা সঠিকভাবে ব্যালান্স করে ছবি তুলে দেবে। আপনি নিরাশ হবেন না। এটাই Realme P4 Power Camera Test এর আসল ফলাফল।

AI scene recognition করতে পারে এমনই শক্তিশালী ক্যামেরা। যেখানে বড়ো কোন প্রাকৃতিক দৃশ্যের ছবি হোক বা পোর্টরেট ছবি বা আপনার পোষা কোন জীবজন্তুর ছবি এআই চিনে নিজের মতো করে সিন প্রসেসিং করে দেয় এমনকি রং, পরিবেশ সবকিছু অ্যাডজাস্ট করে ভালো ছবি দেয়। Balanced color reproduction বোঝায় আপনার তোলা ছবিকে বাস্তব বা রিয়েল করে তোলে। মানুষের চোখ যেমন বাস্তব ছবি দেখতে ভালোবাসে তেমনই ছবি ফেক নয় ন্য়াচারাল টোনের বানিয়ে দেয়।  ল্যাণ্ডস্কেপও ভালো লাগে আবার ছবি প্রিন্ট করলে বা ফেসবুকে শেয়ার করলে দুর্দান্ত ন্যাচারাল লাগে। Realme P4 Power Camera Test এর সেই ছবি প্রিন্ট করে দেখা হয়েছে বারবার।

এই কারণে মিড-রেঞ্জ ফোনের মধ্যে Realme P4 Power camera একটি ভালো অপশন হতে পারে।

Realme P4 Power Camera Zoom Test

অনেকে জোর দিয়ে বলে থাকেন, প্রাইমারী ক্যামেরা, সেকেণ্ডারী ক্যামেরা তো ঠিক আছে। এবার একবার ক্যামেরার জুম পরীক্ষা করে দেখান। Realme P4 Power Camera Test করতে গিয়ে জুম টেস্ট হবে না তাও কি সম্ভব? আপনারদেরকে সন্তুষ্ট করতে জুম টেস্টও করা হয়েছে।  কারণ কি, জুম করে ছবি তোলার অনেকের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়। কারণ কি দেখুন, কখনও কেউ পার্টিতে গেলেন, জন্মদিনের উৎসব করলেন বাড়িতে, কোন মেলাতে চারিপাশের ছবি তুলতে গেলেন, তিনি কিরকম ফোন ব্যবহার করবেন? এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন বেশি জুমওয়ালা ফোন। হ্যাঁ তাহলে বুঝতে পারছেন কোন ফোনে জুম না থাকলে সেই ফোন কেমন অকেজো মনে হয়। সেই Realme P4 Power camera zoom পরীক্ষা করে আপনাদের তার ফলাফল জানিয়ে দিচ্ছি।

আউটডোরে জুম টেস্টের রেজাল্ট আপনাদের সামনে দেখালাম- রিয়েলমি P4 পাওয়ারে যেহেতু টেলিফটো ক্যামেরা নেই তাই ডিজিটাল জুম করে দেখানো হল যা হল সফটওয়্যার দিয়ে জুম করে জুম টেস্ট করে দেখানো হল। এখানে আপনারা Vibrant ও Crisp দুই অপশনই পেয়ে যাবেন। ভাইব্রান্ট তো বেশি উজ্জ্বল ছবি আর ক্রিস্প ছবি হচ্ছে ছবি পুঙ্খানুপুঙ্খ টেক্সচার, ছোট ছোট জিনিস পরিষ্কার দেখতে পাওয়াকে বলে থাকে। ধরুন, আপনি একটি খেজুর গাছের ছবি তুলছেন ডিজিটাল জুম করে। খেজুর গাছটির পাতার শিরা পর্যন্ত আপনার নজরে আসবে। পাতার রঙ কেমন আছে, মানুষের ছবি তুললে তার চুলের রঙ যাবতীয় ডিটেলস দেখতে পাবেন Realme P4 Power ক্যামেরাতে।

Realme P4 Power Camera Zoom Test

চলুন ক্যামেরাই জুম টেস্ট করে দেখি, ধরে নেওয়া যাক একটা মন্দিরের চূড়োয় একটা ত্রিশুল আছে সেই ত্রিশুলকে টার্গেট করে জুম টেস্ট করা হচ্ছে। 1x থেকে 20x পর্যন্ত জুম (Realme P4 Power Camera Test) করে আপনাদের রেজাল্ট বলে দেব। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে প্রথমে 0.6 দিয়ে দেখানো হল। একটু আলো আলো দেখাচ্ছে পিক্সেল কম মনে হচ্ছে আমার। 1x এ ছবি মানে ন্যাচারাল ছবি। এবার 5x এ গেলাম কিছুটা জুমে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ত্রিশুল দেখা যাচ্ছে না। 5x এ বেশি ডিটেল দেখা যাচ্ছে না। পিছনের গাছপালাগুলো দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার নয়। 10x এ মন্দির তো ভালোই দেখা যাচ্ছে কিন্তু চারপাশের দৃশ্য কিছুটা ব্লার দেখা যাচ্ছে। শেষে 20x এ জুম দেখে মনে হল মন্দির তো ভালো ভাবে দেখা গেল তার মাথায় ত্রিশুলও দেখতে পাওয়া গেল ভালো করে। কিন্তু চারপাশের যে গাছপালাগুলো ছিল সেগুলি পিক্সেল কমে গিয়েছে। পুরো ব্লার হয়ে গেছে। ডিটেল হারিয়ে গিয়েছে। ছবির কোয়ালিটি একেবারে কম মনে হল 20x জুমে।

এবার দেখে নেওয়া যাক, আল্ট্রা HD মোডে ফটো ক্যাপচার 50 মেগাপিক্সেলে কেমন হচ্ছে। More category তে High Resolution অপশনে যাওয়া হল। 0.6 ও 1x এ ছবি (Realme P4 Power Camera Test) ঠিক দেখাচ্ছে। এর চেয়ে বেশি জুম করা যাচ্ছে না। এই দুটোই মাত্র রয়েছে। তবে 1x এ জুম করে দেখলে ভালো কোয়ালিটির ছবি মনে হচ্ছে।

Realme P4 Power Camera Zoom Test

ভিডিও মোডে জুম করে দেখা গেল, 0.6 থেকে 10x পর্যন্ত জুম করে ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে। 4K রেজোলিউশন ও 30fps এ ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে এবং সেলফি ক্যামেরাতে 1080পিক্সেল এবং 30fps এ ভিডিও রেকর্ডিং হচ্ছে। ভিডিওতে OIS ও EIS এই দুটো স্টেবিলাইজেশন ব্যবহার করা হয় তাই ভিডিও কোয়ালিটি ভালো হয়। কিন্তু ভিডিও রেকর্ড করার পর 4K কোয়ালিটির রেজোলিউশন এবং 30fps থাকলেও 60fps পাওয়া যায় না। 60fps থাকলে ভিডিও আরও স্মুথ হয়। বেশি জুম করে ভিডিও করলে নয়েজ চলে আসে কোয়ালিটি হারিয়ে যায়। Realme P4 Power camera zoom পরীক্ষা করে অ্যাভারেজ মানের লেগেছে। খুব একটা ভালো কোয়ালিটিপূর্ণ মনে হয় নাই। আপনাদের কেমন লেগেছে আপনারা জানাতে পারেন।

Zoom test-এ সাধারণত দেখা হয়েছে –

  • Image clarity

  • Detail preservation

  • Noise level

ডিজিটাল জুম ব্যবহার করলে কিছুটা ডিটেইল কমে যেতে পারে। তবে AI প্রসেসিং এর কারণে Realme P4 Power zoom test বেশ ভালো ফল দিতে পারে।

Realme P4 Power Camera Samples

ক্যামেরার আসল পারফরম্যান্স বোঝার জন্য Realme P4 Power camera samples খুব গুরুত্বপূর্ণ।

এই স্যাম্পল ছবিগুলোতে সাধারণত দেখা যায়:

  • Landscape photography

Realme P4 Power Camera Samples

  • Portrait shots

  • Night mode photos

  • Close-up images

Realme P4 Power Camera Samples

এই Realme P4 Power camera samples দেখে ব্যবহারকারীরা ফোনটির ক্যামেরা পারফরম্যান্স সম্পর্কে ভালো ধারণা পান।

স্মার্টফোন ক্যামেরা রিভিউ এবং টেক আপডেট জানতে ভিজিট করতে পারেন Gaget60

Realme P4 Power Camera – Overall Review

সাধারণ ইউজারদের কথা মাথায় রেখে Realme P4 Power Camera Test করে A to Z বিশ্লেষণ করে দেখলাম। ব্যবহারকারীরা ফোন কেনেন কেবলমাত্র ক্যামেরার সুবিধা পাওয়ার জন্য। ফোনে একটা উল্লেখযোগ্য ক্যামেরা থাকলে মনটাও খুশি হয়ে ওঠে। সেই ক্যামেরায় ঠিক মাপের সেন্সর থাকে, রিয়ার ক্যামেরা, সেলফি ক্যামেরা যদি যথাযথ কাজ করে তাহলে ব্যবহারকারীর স্মার্টফোন কেনা সার্থক। পকেট বাজেটে বেশি টান না পড়েও মিড-রেঞ্জের ফোন একটি কিনে তার ক্যামেরা ব্যবহার করে পরিবারের ছোট ছোট সুখ-দুঃখ শেয়ার করা ছবি, সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট রিল ভিডিও বানিয়ে পোষ্ট একটা আলাদা স্বাদ দিয়ে থাকবে।t বিশেষ করে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলোর চোখেমুখে একটি হাসির ঝলক দেখা যায় রাত-দিন পরিশ্রম করে যারা অক্লান্ত খেটে পয়সা রোজগার করে থাকে তাদের একটা স্মার্টফোন কেনাটা সখের সামিল বই আর কিছু না। সেই মিড-রেঞ্জের এবং বাজেট ফোনের ক্যামেরা যদি উন্নত মানের হয়, তাহলে সেই মানুষগুলো আহ্লাদে আটখানা হয়ে একটা স্মার্টফোনের ক্যামেরায় তোলায় ছবির হাসিতে গমগম করে তাদের ভবিষ্যৎ জীবন।

আসি মধ্যবিত্তের জীবনে ফোনের ক্যামেরার গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে। এই শ্রেণীর মানুষরা তাদের সংসার খরচের পর সঞ্চয় থেকে একটা স্মার্টফোন কিনে নিজেদের পরিবারের সুখ-দুঃখ ভাগ করে নেয়। তারাও ক্যামেরার উল্লেখযোগ্য কাজগুলি উপভোগ করার জন্য বসে থাকে। যে ক্যামেরা তারা ব্যবহার করবে সেই ক্যামেরার ফিচার যেন একটু উন্নত মানের হয়। ক্যামেরার রিয়ার প্যানেল, আল্ট্রা ওয়াইড মোড যেন ঠিকভাবে ক্যাপচার করতে পারে পোর্টরেট ফটো, ল্যাণ্ডস্কেপ ফটো, বেড়াতে যাওয়ার কোন সুন্দর দৃশ্য। ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে শেয়ার করে আনন্দ পায় তাদের ছবিগুলির মাধ্যমে বলতে পারা কিছু কথা শেয়ার করা যায় অন্যের সাথে।

Realme P4 Power camera test করে ইউজারদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ক্যামেরার যাবতীয় সফটওয়্যার থেকে হার্ডওয়্যার হাতে টেস্ট করে দেখানো হয়েছে। বলা হয়েছে, ক্যামেরাতে ডুয়ার ক্যামেরা সেট আপ আছে, প্রাইমারী ক্যামেরা 50 মেগাপিক্সেল কোয়ালিটির Sony IMX882 ব্যবহার করে। লেন্সের অ্যাপারচার ভালো ধরনের, low light এ ভালো ছবি ওঠে, Night Photography ভালো মানের। OIS এবং EIS প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তার ফলে ব্লার খুব কম হয় ছবি বা ভিডিও স্থির থাকে কাজ করার সময়। 8MP Ultra Angle Shooter রয়েছে যা অনেক দূর জায়গা পর্যন্ত ছবি নিতে পারে 120 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত। Edge detection ভালো, ডিটেল হারায় না। গ্রুপ ফটো ভালো তোলা যায়। পোর্টরেট ছবিতে ব্যাকগ্রাউণ্ড ব্লার ঠিকমতো হয় চারপাশে edge detection খুব ভালো হয়। পিছনে লেড লাইট আছে, ফ্ল্যাশ দিতে পারে। অটোফোকাস মোড আছে।

ডাইনামিক রেঞ্জ খুব ভালো, রাস্তায় দাঁড়িয়ে ছবি তুললে খুব ভালো না হলেও ঠিকঠাকই ওঠে, ডিটেল কমে যায় না। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় এডিট না করেই। high-contrast scenes এর ছবি তুলতে গেলে dynamic range অর্থাৎ কোথায় আলো বেশি উজ্জ্বল এবং কোথায় কম আলো বা আলোপ ছাপ আছে সেটা detection বুঝতে পারে না এবং হাইলাইট করতে পারে না ঠিকমতো।

পিছনের ক্যামেরায় ভিডিও রেকর্ডিং 4K রেজোলিউশনের। 30fps ভিডিও রেকর্ডিং ঠিকঠাক হয়। খুব ভালো না হলেও সাধারণ ভিডিও, ছোট ভিডিও খুব ভালো ধরনের হয়। ফ্রন্ট ক্যামেরাতে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং ভালো হয়।

Realme P4 Power Camera Test করে সবশেষে একটা কথাই বলব ইউজারদের Realme P4 Power এর camera প্রযুক্তি ভালো। মিড-রেঞ্জের জন্য ভালো। এত কম দামে ভালোই ফিচার রয়েছে। আপনারা কিনতে পারেন। ইতিমধ্যে যারা ব্যবহার করছেন তাদের বলব, আপনারা ব্যবহার করুন Realme P4 Power এর ক্যামেরা খুব ভালো না হলেও দৈনন্দিন ব্যবহারের জন্য খুব ভালো। আপনার টাকা একদম জলে যাবে না। আর যারা নতুন কিনতে চান রিয়েলমি P4 Power কিনতে পারেন। কিনে আপনারা ঠকবেন না। মিড রেঞ্জের ফোন হলেও ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো মানের। Realme P4 Power Camera Test ফ্ল্যাগশিপ মানের না হলেও ব্যবহারের উপযোগী। পকেটের টাকাটা আপনার নষ্ট হবে না এই ফোন কিনলে।

Realme P4 Power Camera Test এ ক্যামেরার প্রধান সুবিধাগুলি –

  • High resolution camera

  • AI photography features

  • Good daylight performance

  • Decent selfie camera

স্মার্টফোন ক্যামেরা সম্পর্কিত আরও তথ্য পেতে Gaget60 অনুসরণ করতে পারেন।

FAQ

1. Realme P4 5G camera কত MP?

উত্তর – Realme P4 5G camera মূলত 50MP প্রধান ক্যামেরা।

2. Realme P4 Power front camera কত MP?

উত্তর – Realme P4 Power front camera 16MP।

3. Realme P4 Power launch date in India কবে?

উত্তর – Realme P4 Power launch date in India 29 January 2026।

4. Realme P4 camera sensor name কি?

উত্তর –  Realme P4 camera sensor name SonyIMX882 বা OmniVision সেন্সর।

5. Realme P4 Power camera zoom test কেমন?

উত্তর – Realme P4 Power zoom test-এ ডিজিটাল জুমে মাঝারি মানের ডিটেইল পাওয়া যায়।

6. Realme P4 Power camera samples কোথায় দেখা যাবে?

উত্তর – বিভিন্ন টেক ওয়েবসাইট এবং ইউটিউব রিভিউতে Realme P4 Power camera samples দেখা যায়। gaget60 তেও দেখতে পাবেন।

About Author
Subhasis Ghosal

আমি ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা শেষ করেছি। পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং CeTA-তে সার্টিফিকেট রয়েছে। আমি গত ১ বছর ধরে gaget60.com-এ পাঠকদের জন্য সহজ ও উপকারী তথ্যভিত্তিক টেক কনটেন্ট তৈরি করছি।

Leave a Comment