X Declares 2026 the Year of the Creator এবং ইকোনমি গ্রোথের বড় আপডেট: কনটেন্ট ক্রিয়েটারদের জন্য সম্পূর্ণ গাইড-

X Declares 2026 the Year of the Creator: এক্স-প্ল্যাটফর্ম পূর্বেকার টুইটার, যেটা ছিল আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানী, যারা 2006 সালে 21শে মার্চ যাত্রা শুরু করেছিল। এই জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ছিলেন চারজন যথা- জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস। এই চারজনে অন্য একটি কোম্পানী ওডিও(Odeo) কোম্পানীর সাইড প্রোজেক্ট হিসাবে এটা তৈরি করেছিল। ধীরে ধীরে প্ল্যাটফর্মটি একটি বিরাট জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম হিসাবে পরিচিতি পায়। এলন মাস্ক 2022 সালে অক্টোবর মাসে ৪৪ বিলিয়ন ডলারের বদলে টুইটার কিনে নিয়েছিলেন এবং 2022 সালের 27শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে এর মালিকানা নিজের হাতে নিয়ে থাকেন।

এখন 2026 সালে দাঁড়িয়ে যদিও 2025 সালে ‘X Declares 2026 the Year of the Creator’  অর্থাৎ 2026 সাল হবে কনটেন্ট ক্রিয়েটর দিবস হিসাবে উদযাপন। এই দিবসের মূল উদ্দেশ্য হল কনটেন্ট ক্রিয়েটারদের কনটেন্টের জন্য তিনি যথাযথ মূল্য দেবেন, তাই শুধু নয় ক্রিয়েটারদের ভালো-মন্দ, সুযোগ-সুবিধা দেওয়া হবে। Revolutionary New Ideas যারা দেবেন তাদের আলাদাভাবে পুরষ্কৃত করা হবে। এবং এই অনুপ্রেরণার মাধ্যমে ক্রিয়েটাররা নিজেদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পারবেন। ক্রিয়েটারদের সামনে নতুন নতুন ফিচারগুলি নিয়ে আসতে হবে মাস্ক এই দাবী করেছেন তাঁর ঘোষণায়।

এক্সের এই ঘোষণা, X Declares 2026 the Year of the Creator- ক্রিয়েটার ইকোনমিকে একটি নতুন মাত্রা দিতে চলেছে। ক্রিয়েটাররা, যারা নিয়মিত কনটেন্ট তৈরি করে মানুষের সাথে শেয়ার করেন, তারা এবার আরও সহজে তাদের কনটেন্ট থেকে আয় করতে পারবে।

এক্সের এই ঘোষণার সাথে সাথে কনটেন্ট ক্রিয়েটাররা পেয়েছেন পায়ের নীচে জমি এবং সর্বোচ্চ আইডিয়া দিয়ে অরিজিনাল কনটেন্ট লেখার নতুনভাবে আশা। মাস্কের এই বক্তব্য ক্রিয়েটারদের ইকোনমিক কিভাবে বড়ো মাত্রায় গ্রোথ করা যায় তার একটা মাত্রা দিতে চলেছে।

  • Twitter/X-এর ইউজারদের বিভিন্ন রাশিতথ্য এবং বিভিন্ন facts-stats  তথ্যগুলো একটি বিশ্লেষণমূলক রিপোর্টে পাওয়া যায়।
  • ২০২৫ সালের Twitter/X-এর Revenue ও ইউজারদের সংখ্যা সম্বন্ধে বিস্তারিত রাশিতথ্য এখানে পাওয়া যায়।

X Declares 2026 the Year of the Creator: ক্রিয়েটারদের জন্য নতুন সুযোগ

X Declares 2026 the Year of the Creator: এলন মাস্ক যিনি Technology-এর উদ্যোক্তা, অনুষ্ঠানে দু’হাত বাড়িয়ে দিয়ে বক্তব্য রাখছেন, পেছনে ডিজিটাল তথ্যভিত্তিক ব্যাকগ্রাউণ্ড।
X Declares 2026 the Year of the Creator, ক্রিয়েটরের ইনকামকে কেন্দ্র করে বড় ঘোষণা ও ভবিষ্যৎ মনিটাইজেশন পদ্ধতির ইঙ্গিত।

এলন মাস্কের ‘X Declares 2026 the Year of the Creator’ এর উদ্দেশ্য হল খুব পরিষ্কার। কনটেন্ট ক্রিয়েটাররা খুব পরিশ্রম করে কনটেন্ট আইডিয়া তৈরি করছেন আপলোড করছেন কিন্তু তাদের আয় সেরকমভাবে আশাব্যঞ্জক নয়,

ইউটিউব ও X (Former Twitter) এর আয় ও মনিটাইজেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যসমৃদ্ধ রিপোর্ট দেখুন-

বিষয়YouTubeX (Twitter)
মনিটাইজেশনAds (AdSense), Membership, Super ChatCreator Revenue Sharing, Subscription-based impressions
আয়ের ভিত্তিViews + AdsPremium Subscriber Impressions + Engagement
১,০০০ ভিউতে আয় (RPM/CPM)₹40 – ₹250 (ক্যাটাগরি অনুযায়ী)নির্দিষ্ট ভিউ নয়, ইমপ্রেশন ও এনগেজমেন্ট নির্ভরশীল
ছোট ক্রিয়েটরের Expected আয়₹5,000 – ₹30,000 প্রতি মাসে।₹8,000 – ₹50,000 প্রতি মাসে।
মাঝারি ক্রিয়েটরের Expected আয়₹50,000 – ₹3,00,000 প্রতি মাসে।₹1,00,000 – ₹10,00,000 প্রতি মাসে
বড় ক্রিয়েটরের Expected আয়₹5 লক্ষ – ₹50 লক্ষের বেশি প্রতি মাসে।₹10 লক্ষ – ₹1 কোটির বেশি প্রতি মাসে (select creators)
অরিজিনাল কনটেন্টের গুরুত্বমাঝারিখুব বেশি
Reused / Copy content কোনো ক্ষেত্রে মনিটাইজড সম্পূর্ণ বাতিল।
AI Content CheckLimitedAdvanced AI Verification
Payment Stabilityনিয়মিত। কিন্তু ad-dependentVariable কিন্তু high-potential
নতুন ক্রিয়েটরের সুযোগধীরে ধীরে উন্নতিতুলনামূলকভাবে দ্রুত উন্নতি।

ChatGPT-এর মাধ্যমে একটা রিপোর্ট বানানো হয়েছে কিন্তু বর্তমান তথ্যের রিপোর্টের কিছু পরিবর্তন হতে পারে।

  1. নতুন আয় ব্যবস্থা (Revamped Monetization):
    ক্রিয়েটাররা সাধারণত ব্লগ লিখে তার লিঙ্ক বা সারসংক্ষেপ অথবা প্রাসঙ্গিক হ্যাশট্যাগ শেয়ার করে থাকেন। এইভাবে তাদের আয় সম্ভব হয়। সেই মেথডটি এখন নতুনভাবে ডিজাইন হয়েছে। Sponsored Content ও সরাসরি ভিউ পেলেই সে পেমেন্ট পেতে পারবেন। নতুন ফিচারগুলি নিয়ে আসা হয়েছে তাতে ছোটো, মাঝারি ও বড়ো, সবধরনের ক্রিয়েটারদের সুযোগ পাওয়া সম্ভব হবে।

  2. রাজস্ব ভাগাভাগি (Revenue Sharing):
    এক্সের নতুন ফিচার অনুযায়ী ক্রিয়েটাররা তাদের অরিজিনাল আইডিয়া বা কনটেন্ট থেকে অনেক বেশি আয় করতে পারবেন। বিশেষত, Verified Home Timeline যা একটি নতুন মনিটাইজেশন মডেল হিসাবে এসেছে এবং Paid Subscription থেকে দ্বিগুণ আয় করতে পারা যাবে। এর ফলে অরিজিনাল কনটেন্ট নির্মাতা বা পাবলিশাররা সম্মান ও অর্থ দুইই পেয়ে থাকবেন।                                                                                                                     X  কনটেন্ট ক্রিয়েটরদের জন্য Revenue Sharing প্রোগ্রাম শুরু করেছে, যেখানে যোগ্য ক্রিয়েটর, অরিজিনাল কনটেন্ট রাইটার, প্ল্যাটফর্মে পেয়ে থাকা ইমপ্রেশন থেকে আয় করতে পারবেন, এই বিষয়টি X-এর অফিসিয়াল Creator Revenue Sharing নীতিতে clearly উল্লেখ করা হয়েছে।
    “X-এর অফিশিয়াল Creator Revenue Sharing নীতিমালা”

  3. দীর্ঘফর্ম কনটেন্ট ও পুরস্কার:
    মাস্কের ‘X’ প্ল্য়াটফর্মে দক্ষ কনটেন্ট রাইটারদের উৎসাহ ও উদ্দীপনা দিতে বড়ো রেঞ্জের প্রতিবেদন অথবা গভীর অনুসন্ধানের কনটেন্টের দরুন বিশেষ পুরস্কার দেওয়া হবে বলেছে। যারা শিক্ষামূলক কনটেন্ট দেবেন তাদেরকে এক্স পুরষ্কৃত করবে ও সম্মানিত করবে এবং প্রোমোশনও পাবেন তারা।

X Declares 2026 the Year of the Creator: পরীক্ষা-নিরীক্ষা ও নতুন ফিচার সিস্টেম

যেসব ক্রিয়েটার আছেন ছোটো ক্রিয়েটার থাকলেও তাদের এই ফিচারের মাধ্যমে তাদের অভিজ্ঞতা, অনুসন্ধান আরও বাড়িয়ে তুলতে পারবেন। এর মধ্যে রয়েছে-

  • ভেরিফাইড হোম টাইমলাইন ইমপ্রেশন গণনা – Paid ইউজার এবং View এর উপর তাদের আয়ের হিসাব করা হবে।
  • সাবস্ক্রিপশন ভিত্তিক ইনসেনটিভ – যারা সাবস্ক্রাইবার থাকবে এবং তাদের জন্য উন্নত কনটেন্ট তৈরি করতে হবে, পারলে তারা বেশি আয় পাবেন।
  • নতুন ইন্টারঅ্যাকশন টুলস – ক্রিয়েটররা তাদের ফলোয়ারদের সাথে আরও সহজে যোগাযোগ রাখতে পারবেন।

এই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বোঝা যাবে যে, ক্রিয়েটাররা এই প্ল্যাটফর্মে আনন্দদায়ক, গুরুত্বপূর্ণ এবং ইউজাররা যেটা জানতে বা শিখতে এসেছেন তারা কনটেন্টের মাধ্যে সেই অভিজ্ঞতা সঞ্চয় করছেন।

কেন ২০২৬ বিশেষ বছর হবে?

‘X Declares 2026 the Year of the Creator’ এক্সের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকে বলেছেন, এই ডিজিটাল ইকোসিস্টেম বা কনটেন্টের মাধ্যমে ক্রিয়েটাররা তাদের প্রতিভা ও আরও বেশি মানুষের কাছে পৌছাতে পারবেন তাতে সন্দেহ নাই। পাশাপাশি নিজস্ব কনটেন্টের স্বীকৃতিও পেয়ে থাকবেন। তাই প্রকৃতপক্ষেই, কনটেন্ট ক্রিয়েটারদের জন্য ২০২৬ বিশেষভাবে লাকি বছর হিসাবে স্বীকৃতি পাচ্ছে।

২০২৬ সাল সত্যিই কনটেন্ট ক্রিয়েটারদের একটা আর্থিক উন্নতি ও সৃষ্টিশীল পরিবেশ রচনা করছে এবং যারা এই প্ল্যাটফর্মে অ্যাক্টিভভাবে কাজ করছেন, প্রতিভা দেখিয়েছেন বা দেখাচ্ছেন তারা এবার অনেক বেশি সুযোগ পাবেন তাদের সৃষ্টির মাধ্যমে।

মাস্কের এই বক্তব্য (X Declares 2026 the Year of the Creator) কনটেন্ট ক্রিয়েটারদের জার্নিতে নতুন একটা পালক লাগাতে চলেছে। Revamped Monetization, Revenue Sharing, বেশি শব্দের প্রতিবেদন এবং নতুন পরীক্ষা-নিরীক্ষা, ক্রিয়েটারদের জন্য দারুণ সুযোগ ও সম্ভাবনাময় স্বীকৃত আয়ের সুবিধা ও রাস্তা খুলে দিচ্ছে। ২০২৬ সাল ডিজিটাল কনটেন্ট ও অরিজিনাল আইডিয়ার নতুন যুগ শুরু হবে, তার ধারণা করা যেতে পারে।

X-এর মনিটাইজেশন প্রক্রিয়া কেমন হতে পারে তা নিয়ে X-এর মনিটাইজেশন নিয়ে একটি বিশ্লেষণধর্মী থার্ড পার্টি রিপোর্টে প্রকাশ পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, সাবস্ক্রাইবার ভিত্তিক মডেল এবং কনটেন্টের সত্যতা ও গভীরতার উপর বিশেষ গুরুত্ব থাকবে।

২০২৬ সালে ক্রিয়েটাররা শুধুমাত্র ইনকাম নয়, সম্মানও পাবে, প্রোমোশনও পাবে, এবং তাদের প্রতিভা প্রকাশের জন্য সুযোগও পাবেন। এক্সের এই পদক্ষেপে বলা যেতে পারে, ডিজিটাল ক্রিয়েটারদের যে ইকোসিস্টেম রয়েছে তা আরও সমৃদ্ধ হবে এবং তাকে আরও উচ্চ শিখরে পৌঁছে দেওয়া যাবে বলে আশা করা যায়।

Also Read

Elon Musk X vs YouTube: ভিউ নয়, কনটেন্টের দাম! YouTube-এর সঙ্গে বড় বাজি ধরল Elon Musk-এর X

Best Technology of 2025: যে প্রযুক্তিগুলো ২০২৫-এ চুপচাপ ঢুকে পড়েছে, সেগুলোই ২০২৬ চালাবে

iOS 26 Update: দেরি মানেই বিপদ! Apple জানাল কেন এখনই iOS 26 আপডেট জরুরি

Related News/Source

Hindustan Times-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, X (Twitter) ক্রিয়েটারদের জন্য নতুন Monetization ও Revenue Sharing মডেল নিয়ে এক বা একাধিক পরীক্ষা চালাচ্ছে।

TheStreet-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, X (Twitter) ক্রিয়েটারদের জন্য নতুন monetization ও revenue sharing পরিকল্পনা নিয়ে কাজ করছে।

About Author
Subhasis Ghosal

আমি ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা শেষ করেছি। পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং CeTA-তে সার্টিফিকেট রয়েছে। আমি গত ১ বছর ধরে gaget60.com-এ পাঠকদের জন্য সহজ ও উপকারী তথ্যভিত্তিক টেক কনটেন্ট তৈরি করছি।

Leave a Comment