iQOO Z9 camera test

রিয়েলমির পরে এবার iQOO Z9 ব্রাণ্ডের ক্যামেরা রিভিউ। iQOO Z9 camera test করার জন্য ইউজারের সার্চ ইন্টের কথা মাথায় রেখে আইকু ফোনের ক্যামেরার নারীনক্ষত্র জানতে চেষ্টা করলাম এবং ইউজারদের জানালাম খুবই বাস্তবসম্মত কিছু টেস্ট যেমন, Daylight, Low light, Portrait, Selfie এবং Video Recording সম্বন্ধিত বিষয়গুলি যা খুবই কমন টেস্ট একটা ফোনের। যারা ভাবছেন আইকু ফোন রিসেন্ট কিনবেন এবং বুঝতে পারছেন না কেন এই ফোন কিনবেন। তার আগে একটু ব্লগ পড়ে জেনে নেওয়া ভালো, ক্যামেরা স্যাম্পেল ফটো, বিভিন্ন ক্যামেরা সম্পর্কিত টেস্ট জেনে নেওয়ার পর এই ব্রাণ্ডের ফোনটি নেবেন। তাদেরকে বলি, আপনারা ঠিক প্রতিবেদনটিই পড়ছেন।

এই প্রতিবেদনটিতে সমস্ত রকম iQOO Z9 camera test এর ফলাফল এবং আপনার অজানা সমস্ত ক্যামেরার গুণাবলী, ফটো শ্যুট করার অভ্যাস, দিনে-রাতে কিভাবে ছবি তুলবেন, পোর্টরেট ছবিতে আপনার মুখের ছবি কেমন আসবে, সমস্ত ডিটেলস পাবেন এখানে। শুরু করি আইকু ব্রাণ্ডের ক্যামেরার সমস্তরকম খোলাখুলি আলোচনা যা আপনাকে আইকু ব্রাণ্ডের ক্যামেরার রিয়েলিটি জানতে সাহায্য করবে।

Gaget60-এর এই ক্যামেরা টেস্ট গাইডটি আপনাকে বুঝতে সাহায্য করবে এই ফোনের ক্যামেরা বাস্তবে কতটা ভালো।

iQOO Z9 Camera Overview

 iQOO এই ফোনটিতে দিয়েছে একটি শক্তিশালী ডুয়াল ক্যামেরা সেটআপ।

Camera Specifications

  • 50MP Main Camera

  • 2MP Depth Sensor

  • 16MP Front Camera

  • OIS (Optical Image Stabilization)

  • AI Photography Features

  • HDR Support

এই সেটআপের মাধ্যমে iQOO Z9 camera দৈনন্দিন ফটোগ্রাফি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার জন্য ভালো মানের ছবি তুলতে সক্ষম।

iQOO Z9 Camera Test in Daylight

iQOO Z9 camera test daylight sample official photo showing sharp details
Official image of iQOO Z9 | Source: iQOO Official Website

দিনের বেলায় iQOO Z9 camera test আলাদাই একটা অনুভূতি দিয়েছে। সূর্যের ফ্রেশ আলোয় daylight test মানে একটা তাজা তাজা সতেজ ভাব লাগে। আর যদি আউটসাইডে বা পার্কে ক্যামেরা টেস্ট করা যায় তার মজাই অন্যরকমের। বন্ধুরা দেখুন, আমি দিনের আলোয় তাজা তাজা সূর্যের আলোতে মনে হচ্ছে যেন সূর্য ঘুম থেকে জেগে এত আলো আমাদের দিকে ছড়িয়ে দিচ্ছে। যেন মনে হচ্ছে সূর্যের রশ্মি ক্যামেরা টেস্টের অভিজ্ঞতাকে আরও ফুটিয়ে তুলবে। যদি আপনারা দিনের সুন্দর আলোতে Bokeh ছবি (Daylight Bokeh) করতে চান তাহলে সম্ভব এবং ভিডিও 1080পিক্সেল কোয়ালিটিতে এবং 24fps এ বানাতে পারবেন। এক সেকেণ্ডে 24 ছবি দিয়ে ভিডিও বানান একসঙ্গে। কিন্তু 60fps দেওয়া থাকলে আরও ভালো ভিডিও হতে পারবে।

সেলফি ক্যামেরা ভিডিও করতে চাইলে আপনারা ভালো ছবি তুলতে পারবেন। পেছনে সূর্যের আলোতেও কন্ট্রোল চলে আসে কোনো অসুবিধা হয় না। iQOO Z9 camera test এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শর্ট Bokeh শর্টেও ভালো আসে, ভিডিও ব্যাকগ্রাউণ্ড খুব সুন্দরভাবে ব্লার হয়ে যাচ্ছে। OIS সিস্টেম ছবি বানাতে বা ভিডিও শ্যুট করতে ভালো কাজ দেয়।

Daylight-এ iQOO Z9 camera test করে দেখা গেল ক্যামেরা বেশ ভালো কাজ করে। কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ডে-লাইট ভিডিও 60fps এ হলে ভালো হতো iQOO Z9 এ কেবল 30fps আছে। তাতে একটু অসুবিধা আছে বলে মনে হয়। আপনারা জানাবেন আপনাদের মতামত।

Colour Accuracy

iQOO Z9 camera test করার প্রথমদিকে Daylight ক্য়ামেরা টেস্টে দেখা গেল ছবির রঙের উজ্জ্বলতা কমে না, স্বাভাবিকই লাগে। কোনো জায়গায় অস্পষ্ট লাগে না। Bokeh ছবিতেও রঙ একদম ঠিক জায়গায় থাকে। স্বাভাবিক লাগে রঙের মেলবন্ধন। কালার কম্পিনেশন অনেকটাই ঠিকঠাক লাগে। কিন্তু ভিডিওতে সামান্য কালো ভাব চলে আসে। 1080 ফুল HD হলেও 30fps ফ্রেম রেটের জন্য ভিডিও কিছু স্মুথ কম লাগে। 60fps থাকলে আরও ভালো হত। কিন্তু স্বাভাবিক লাগে।

Sharpness

Daylight-এ iQOO Z9 camera test এ ভালো ডিটেইল দেখা যায়। টেক্সচারও সঠিক থাকে। dynamic range খুবই ভালো। সূর্যের প্রখর রোদেও ডিটেইলস ড্রপ হয়ে যায় না। অবজেক্ট ব্লার সুন্দর হয়ে দেখা যায়, পোর্টরেট ছবিতে মানুষকে পরিষ্কার দেখায়। স্কিন টোন অনেকটাই ন্যাচারাল লাগে। সাবজেক্টের চারপাশে edge detection একদম ঠিকঠাক থাকে। ব্যাকগ্রাউণ্ডের সঙ্গে মিক্স হয়ে যায় না। মিড রেঞ্জের ফোন হলেও এর iQOO Z9 camera quality ভালো মানের। সাধারণভাবে এইসব ফোনের দাম হয় 15 থেকে 35 হাজারের মধ্যে। তাই আপনি এই ফোন কিনতেই পারেন।

iQOO Z9 daylight camera sample outdoor with good dynamic range and vibrant colours

Dynamic Range

Sony IMX882 সেন্সর থাকায় ডে-লাইটে ভালো ছবি তোলা যায়। HDR অনেক বেশি ভালো বেশি উজ্জ্বল আলোতে এবং অন্ধকার কোণাতেও ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। ধরুন, আপনি পুরিতে বেড়াতে গিয়েছেন। সেখানে দিনের বেলায় সূর্যের আলোর প্রখর কিরণ থাকবে আবার আপনার পায়ের ছাপও থাকবে। সেখানে HDR ভালো কাজে আসবে। সেখানে স্পষ্টতই বোঝা যাবে, iQOO Z9 camera test এর পারফরম্যান্স কেমন হয়েছে।

কোন কোন বৈশিষ্ট্যগুলি দেখলে আপনি বুঝবেন-

  • 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকায় ল্যাণ্ডস্কেপ ফটো নিতে পারেন। রোদ ঝলমলে আকাশসুদ্ধ ছবিতে নিতে পারেন। ঝলমলে আকাশের সূক্ষ্ম ভাব হারাবে না।

  • নিচে বালির উপরে পায়ের ছাপও স্পষ্ট দেখা যাবে।

Overall Daylight Result

Daylight পরিস্থিতিতে iQOO Z9 camera test এর মাধ্যমে পরিষ্কার হলো সহজেই iQOO Z9 ভালো মানের ছবি তুলতে পারে। Social Media Ready এর জন্য অত্যন্ত ভালো ক্যামেরা ফটো। তবে Bokeh ভিডিও বানাতে পারবেন কোয়ালিটি ভালো মানের রেজোলিউশন 4K quality এর কিন্তু মেইন ক্যামেরাতে 30fps ফ্রেম রেট এবং সেলফি ক্যামেরাতেও একই রেট। 60fps ভিডিও রেজাল্ট একটু স্মুথ হতো। অবশ্য এতে কোন অসুবিধা নাই। Video quality iQOO Z9 camera র ঠিক আছে।

Gaget60-এর পরীক্ষায় দেখা গেছে এই ফোনের Daylight performance মিড-রেঞ্জে যথেষ্ট শক্তিশালী।

iQOO Z9 Camera Test in Low Light

আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের জানার বেশি ইচ্ছা থাকে Low light এ iQOO Z9 camera quality কেমন। ক্যামেরার ভালো, মন্দ সবকিছু চেনা যায় তার লো লাইট পারফরম্যান্স দেখে। লো-লাইটে ভালো ছবি অর্থাৎ Night Photography খুব ভালো। iQOO Z9 ফোনে Low light ছবি ভালো।  নয়েজ খুব কম দেখা যায়। iQOO Z9 camera test করার পর জোর দিয়ে বলতেই পারা যায় যে, রুমের ভিতরে লো-লাইটে ফটো তুলে দেখবেন আইকু Z9 ফোন সুন্দর করে দেবে একদম ঝাক্কাস করে দেবে সবসময় বিউটাফাই করে দেবে। সেলফি ক্যামেরাতেই হোক বা পোর্টরেট মোড মেইন রিয়ার ক্যামেরাতে মুখ সবসময় চকচক করে তুলে দেবে। ত্বকে দাগ বা ব্রণ থাকলে বুঝতেই পারবেন না এমন সুন্দর করে আপনার ফটো উঠবে। একসঙ্গে অনেকজনকে ভালো কোয়ালিটির ছবি তুলে দেবে এই ক্যামেরা অল্প আলোতেও।

iQOO Z9 camera test in low light screenshot from YouTube showing balanced exposure and reduced noise
Screenshot from YouTube video| SauravAnurajVlogs

iQOO Z9 camera test করে এই বিষয়গুলি উঠে এল যা আপনাদের জন্য একটা মূল্যবান ফলাফল হতে পারে। কারণ ক্যামেরা টেস্টের উপর নির্ভর করবে আপনার মিড রেঞ্জের এই iQOO Z9 ফোনটি আপনি পছন্দ করলেও কিনবেন কিংবা কিনবেন না।

Low light-এ iQOO Z9 camera test করে দেখলাম, কেমন পারফর্ম করে তা নিচে আলোচনা করা হলো।

Also Read: Realme P4 Power Camera Test

Noise Control

iQOO Z9 ফোনের ক্যামেরা বিলকুল Low light এ নয়েজ অনেকটাই কম করতে পারে। লো লাইটে নাইট ফটোগ্রাফিতে নয়েজ আইকু কন্ট্রোল করে দেয়। সেলফি ক্যামেরাতেও নয়েজ আসতে দেয় না যদি বিউটি মোড অন থাকে। পেছনের মেইন ক্যামেরাতে সোনি কোম্পানীর সেন্সর থাকে বলেই লো লাইটে ভালো ছবি দেয়।

Night Mode

iQOO Z9 camera test এর গুরুত্বপূর্ণ নাইট মোডে ক্যামেরা ভালো কোয়ালিটি  দেয়। যে কোন অবস্থায় ভালো ছবি উঠতে সক্ষম নাইট মোডে। Flash মোডেও ছবি খুব সুন্দর ওঠে। দারুণ ডিটেল দেখা যায়। Portrait Mode এও ছবি তুলতে আপনি Night Mode ব্যবহার করতে পারবেন। খুব কম আলোতেও ব্যাকগ্রাউণ্ড ঠিকঠাক থাকবে। আপনার ঘরে আপনার ছেলের জন্মদিনে, পিকনিকের সময় কম পাওয়ারের বাল্বের আলোতেও নাইট মোডে দিলে জন্মদিনের ছবি, ছোটোখাটো পার্টি করা ছবি,  বাড়িতে ভুরি ভোজনের ছবি খুব ভালো উঠবে। নয়েজ কম দেখাবে, ছবিতে ডিটেইল থাকবে social media ready ফটো ব্যবহার করতে পারবেন। সবাই বলবে বাঃ দারুণ ছবি হয়েছে। পার্টির আসর একেবারে জমজমাট, জন্মদিন পালনের ছবিও খুব সুন্দর লাগছে। জিজ্ঞাসা করবে কোন ফোনে তুলেছিস ছবিগুলো।

iQOO Z9 night mode low light official photo with improved exposure and sharpness
Official image of iQOO Z9 | Source: iQOO Official Website

Night Mode এ ছবি নিলে আপনার ছবি

  • সবসময় উজ্জ্বল হবে। আইকু ফোন সবসময় ছবি সুন্দর করার চেষ্টা করে থাকে। আপনার ছবি ফর্সা করে দেবে, কালো করবে না কোনো অবস্থাতেও।

  • ছবির ডিটেইল ঠিক থাকে। মুখের রঙ একটু কালার আসে।

  • shadow area, অন্ধকার জায়গা একদম পরিষ্কার দেখতে লাগে।

Exposure Balance

রাতে street light এ রাস্তায় দাঁড়িয়ে Night mode এ ছবি তুললে ছবিতে ফ্লেয়ার্স এসে যায়। ফ্লেয়ার্স আসে তার কারণ হল, রাস্তায় কোন গাড়ির হেড লাইটের সামনে দাঁড়িয়ে আপনি মুখের ছবি নিলে ছবির ব্যাকগ্রাউণ্ডে গোল গোল দাগ বা আলোর লাইন চলে আসবে। এমনিতে রুমের ভিতরে, ঘরের কোণায় ছবিতে dynamic range ভালোই দেয়। নাইট মোডে পোর্ট্রেট মোডে ছবি তুললে আপনার বন্ধু বা বান্ধবীর ছবির চারপাশে যে edge বা কিনারা থাকে তার blur ব্যাকগ্রাউণ্ডের ব্লারের সঙ্গে ঠিকঠাকভাবে মিশে যায় যাতে বলা যায় সাবজেক্টের কিনারা ভালো করে কাটা হয়েছে। iQOO Z9 camera test এ দেখা গেল ক্যামেরা আপনাকে কখনও  overexpose করে ছবি তুলে দেবে না একদম ভালো লাগার মতো তবে আপনার মুখমণ্ডলকে সামান্য গ্লো করে দেবে ।

Overall Low Light Result

দেখুন, একটা কথা আমরা সবাই জানি যে ক্যামেরা Low light এ ভালো পারফরম করে সেই ফোনই ইউজার বেশি পছন্দ করবে। কারণ কি আমাদের শহরের জীবনে বেশিরভাগ পরিবেশে অল্প আলোর পরিমাণ বা রেঞ্জটা বেশি চোখে পড়ে। বেশি আলোর ঘনঘটা সবসময় দেখা যায় না। তাই যেটা ন্যাচারাল লাগে চোখে অর্থাৎ মাঝারি আলো আর অল্প আলে। তাই আইকু Z9 এর ক্যামেরা অল্প আলোতে পারফরম্যান্স দামের চেয়ে বেশিই ভালো দেয়। ঘরের ভিতরে অল্প আলো থেকে শুরু করে একেবারে Night mode দুই জায়গায় ভালো ফলাফল দিতে পারছে। যারা ফটোগ্রাফি করে থাকে তাদের বেশি আলো এবং খুব কম আলো দুই জায়গার মর্ম বুঝে থাকে। তাই তাদের পক্ষে iQOO Z9 ফোনটি বেশ ভালো হতে পারে তা পরিষ্কার হয়ে গেল iQOO Z9 camera test করার সময়।

Gaget60 টেস্ট অনুযায়ী এই ফোনের low light photography এই প্রাইস রেঞ্জে বেশ সন্তোষজনক।

iQOO Z9 Portrait Camera Test

iQOO Z9 camera test এর জন্য পোর্টরেট ক্যামেরা শর্ট অনেকখানি মূল্যবান হয়ে থাকে। ইউজাররা সাধারণত পোর্টরেট মোডে ছবি তুলতে অভ্যস্ত হয়ে পড়ে। বাড়ির বাইরে গেলেও অনেক পোর্টরেট শর্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। তো তাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ হল পোর্টরেট মোডে ক্যামেরাতে ছবি তোলা। iQOO Z9 ক্যামেরায় Portrait Camera তে কেমন ছবি উঠছে তা নিয়ে সরাসরি এই প্রতিবেদনে আলোচনা করব।

পোর্টরেট iQOO Z9 camera test এর প্রথম ধাপে গিয়ে আমরা দেখলাম iQOO এর ক্যামেরা 1x ভিউতে সাধারণত ন্যাচারাল ছবিই তুলে থাকে। মেইন ক্যমেরাতে তোলা শর্ট একে সাধারণ ডিফল্ট 1x ও বলা হয়ে থাকে। তো এই শর্টে যার আপনি ছবি তুলে দিচ্ছেন বা যার অনুরোধে পোর্টরেট শর্ট নিচ্ছেন তাকে অর্থাৎ সাবজেক্টকে পরিষ্কার দেখাচ্ছে। স্যাম্পেল ছবি দেখলে বুঝতে পারবেন কতটা নিখুঁত ছবি তুলে দিচ্ছে। ব্রাকগ্রাউণ্ডটা দারুণভাবে ব্লার করে দিতে পারে। মানুষটির ডিটেল, স্কিন টোন একদম ঠিকঠাক। চারপাশে edge detection একদম সলিড। কিন্তু 2x ভিউতে অনেক সময় ব্লার ঠিকমতো করতে পারে না। মনে হয় যেন ভুলে গেছে একদিকটা করবে আর একদিকটা করবে না। কেমন একটা খাপছাড়া ভাব লাগবে। তাই normal view 1x ডিফল্ট ভিউয়ে ভালো ছবি ওঠে।

iQOO Z9 portrait camera test official image showing natural background blur and sharp subject
Official image of iQOO Z9 | Source: iQOO Official Website

দিনের বেলায় সান লাইটের আলোতে ছবিতে একটু উজ্জ্বল ভাব চলে আসছে। একটু বেশি Flares অর্থাৎ আলোর গোল গোল দাগ নজরে পড়ে যাচ্ছে। Shutter speed 1/8 সেকেণ্ড যা পোর্টরেট মোডে ছবি তোলার জন্য Low light এও ব্যাকগ্রাউণ্ড জবরদস্ত ব্লার করে দেয়।

ভিভোর সাব ব্রাণ্ড হওয়ার জন্য iQOO Z9 Funtouch এর ইউজার ইন্টারফেস (UI) ব্যবহার করে ক্যামেরা প্রযুক্তিকে অনেক উন্নত করেছে যেমন, পোর্টরেট মোডে (Portrait Mode), নাইট মোডে (Night mode) এবং সুপার মুন মোডে (Super moon mode) তিনটি আলাদা অপশন দেওয়া হয় যাতে পেছনের ক্যামেরায় আকাশের চাঁদের 10x পর্যন্ত জুম করে ফটো নেওয়া সম্ভব হয়। AI camera চাঁদের ছবিকে প্রসেসিং করে আরও উজ্জ্বল ও সুন্দর ও স্পষ্ট বানিয়ে দিতে পারে।

কিন্তু সুপার মুন মোডে চাঁদের ছবি নেওয়ার সময় দেখেছি তাতে খুব একটা স্পষ্ট দেখায় না বরং ফুল মুন শর্ট নিলে আরও পরিষ্কার ও চাঁদের গোলগাল ছবিই সুন্দর আসে।

iQOO Z9 high zoom moon official photo showing improved clarity with super moon mode
Official image of iQOO Z9 | Source: iQOO Official Website

Portrait mode-এ iQOO Z9 camera এর পারফরম্য়ান্স কেমন চলুন উদাহরণসহ দেখে নিই।

Background Blur

 iQOO Z9 ফোনটিতে ক্যামেরার Portrait mode-এ এত সুন্দর ডিটেইল আমার মনে হয় অন্য ফোনে হয়তো মিলবে না। এত সুন্দর edge detection করে দেয় চুলের চারপাশ, পোশাকের দিকটাতে পর্যন্ত সমস্ত দিক যেন পারফেক্ট মনে হচ্ছে। ব্যাকগ্রাউণ্ডকে পুরো সফট ব্যাকগ্রাউণ্ডে পরিণত করে। সাবজেক্ট ইমেজকে স্পষ্ট ও প্রফেশনাল লাগে।  ফ্রন্ট ক্যামেরায় 2x ভিউতে আরও সুন্দরভাবে ব্যাকগ্রাউণ্ড ঝাপসা করা যায়।

iQOO Z9 camera bokeh test with clear subject and softly blurred background

Edge Detection

iQOO Z9 camera test এ ক্যামেরায় ধরা পড়েছে চুলের চারপাশের edge সুন্দরভাবে ডিকেটশন করা। এজের পুরোপুরি ডিটেইল লুকস চোখে পড়ছে। অসাধারণভাবে সমগ্র দিকটিকে কাটা হয়েছে। কোনোরকম নয়েজ নাই, sharpness দারুণভাবে চোখে ধরা পড়ে যাচ্ছে।

iQOO Z9 portrait with edge detection highlighting hair edges and smooth blurred background

Skin Tone

Portrait ছবিতে Skin tone সবচেয়ে মুখ্য বিষয়। স্কিন টোন ঠিক না থাকলে ছবির detail drop হয়ে যায়, সমস্ত মুখের ন্য়াচারাল সৌন্দর্য হ্রাস পায়। আইকু ফোনের ক্যামেরা ভালো বা স্বাভাবিক স্কিন টোন রাখতে পেরেছে।

Depth Effect

2MP depth sensor থাকার ফলে iQOO Z9 camera ভালোভাবে মানুষটিকে ও  আশেপাশের বস্তুকে ও পেছনের সবুজ গাছপালাকে ঠিকঠাকে চিনতে পেরে ব্রাকগ্রাউণ্ডকে ব্লার বা Bokeh effect তৈরি করে দিতে পারে। অনেক ক্যামেরায় সেটা নির্দিষ্টভাবে ধরতে পারে কোথায় কি আছে। মোটামুটি ধরতে পারলেও আইকু Z9 camera সঠিকভাবে depth analysis করে ছবিকে বানায়। যাতে পরিবারের মধ্যেও ক্যামেরা খুব প্রশংসিত হয় এবং নির্ভরযোগ্যতা সার্টিফিকেট পায়। Social media ready হিসাবে খুব ভালো পারফরম্য়ান্স দেখায়।

Portrait Result

Portrait ছবি সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট আকর্ষণীয় হয়। পোর্টরেট ক্যামেরা খুবই শক্তিশালী হয়। Day light অ্যাক্টিভিটিতে ক্যামেরার পোর্টরেট মোডের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ডিটেইলস কাজ আছে, স্কিন টোনের উপর নিখুঁত কাজ স্পষ্টতই বোঝা যায়, নয়েজ খুব কম দেখা যায়। বোকে এফেক্ট সুন্দর মানিয়ে থাকে। রিয়ার ক্যামেরাতে 1x ভিউতে ব্লার করার ক্ষমতা বেশি রয়েছে। কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে 2x ভিউতে ব্লার অনেকখানি দেখা যায়। ফ্লেয়ারস ভাব বা আলোর গোল গোল দাগ থাকলেও ছবি উজ্জ্বল লাগে। edge detection খুব ভালো ডিটেইল কোনোসময় হারায় না। স্কিন টোন স্বাভাবিক মানুষের শরীরের সঙ্গে মুখের রঙের মিল থাকে বা সামঞ্জস্য থাকে। 2MP depth sensor থাকায় মানুষ, বস্তু ও ব্রাকগ্রাউণ্ডের মাপ ঠিক রেখে ছবি করে দিতে পারে।

Gaget60 অনুযায়ী portrait photography-তে এই ফোনটি মিড-রেঞ্জে ভালো পারফর্ম করে।

iQOO Z9 Selfie Camera Test

Selfie ক্যামেরা মানে যেন আয়নার মতো। আয়নাতে যেমন নিজের অবয়ব স্পষ্ট আসে তেমন, সেলফি বা ফ্রন্ট ক্যামেরাও সেই বিকল্পটি পূরণ করে দেয়। iQOO Z9 এ 16মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। মাঝারি লেন্সের অ্যাপারচার (f2.0)। সেন্সসের পরিমাপ 1/3 ইঞ্চি। কিন্তু Ultra wide camera নাই তাই দূরের ছবি তোলা যাবে না। তুলতে গেলে একটু দূরে গিয়ে ক্যাপচার করতে হবে। এক্ষেত্রে অপটিক্যাল জুম না থাকলে ডিজিট্যালি জুম করে দূরের জিনিস তোলা সম্ভব হতে পারে।

ফ্রন্ট ক্যামেরায় ছবি খুব Sharp আসে। ডিটেইল হারায় না। রঙ একটু boosted করা মনে হয়। এজন্য মুখমণ্ডলের ছবি ফর্সা করে দেয়। দারুণ লাগে মনে হয় আপনি নিজে নন। dynamic range এ কোনো খামতি নেই। সব জায়গায় সমান প্রভাব ফেলে। সেলফি ক্যামেরায় তোলা ছবি আপনার ভালো লাগবে কারণ খুব ন্যাচারাল লাগে। কম আলোতেও সুন্দর ছবি করে দেয়। সুতরাং সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য উপযুক্ত ছবিগুলো হয়।

সেলফি ক্যামেরায় screen flash আছে তাতে সেলফি তোলায় সময় মুখটাকে উজ্জ্বল দেখায় এবং ছবিও উজ্জ্বল লাগে, চোখে হঠাৎ করে আলো পড়ে না। Low light এ মানুষকে দেখতে সাহায্য করে ও ছবি ভালো তুলে দেয়।

iQOO Z9 selfie camera test showing natural skin tone and good detail

আপনি ইচ্ছা করলে iQOO Z9 camera test এর সময় Vivid mode, Textured mode ও Natural mode ব্যবহার করতে পারবেন। সেখানে কিভাবে যাবেন দেখে নিন।

  • ক্যামেরা মোড ওপেন করবেন।
  • তারপর ডিসপ্লের বা স্ক্রিনের জন্য filter, colour, tone প্রভৃতি দেখাবে।
  • সেখানে Vivid, Textured ও Natural এই মোডগুলি পেয়ে যাবেন।
  • আপনারা চেষ্টা করে দেখবেন এবং মতামত জানাবেন সেটিংস চয়েস এবং মোডগুলির ব্যবহার আপনাদের কেমন লাগলো।

16MP front camera দিয়ে iQOO Z9 camera ভালো selfie তুলতে পারে।

Face Details

Selfie ছবিতে বিকেলে নেওয়া হলে দেখা যাচ্ছে মুখে একটু একটু আলো বেশি পড়েছে। অর্থাৎ overexposed করে দিচ্ছে সমগ্র মুখমণ্ডলকে। দেখুন জুম করে দেখালে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। ডিটেলের কথা বললে কিন্তু ঠিকঠাক লাগছে। আবার কিছু ইমেজ লাইট ঠিক দেখাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে একটু আধটু ডিটেলিং হারাচ্ছে মাঝে মাঝে।

সূর্যের আলোর বিপরীতে iQOO Z9 camera test এর সময় ছবি তুলতে গেলে দেখা গেল মুখ অনেকটা কালো কালো হয়ে গিয়েছে। আবার অন্য ছবিতে মোটামুটি ঠিক দেখাচ্ছে। তবে যা বোঝা গেল একটু এডিটিং করে নিতে হবে আপনাকে। iQOO Z9 camera test এ একদম আপনাকে বাস্তব ক্যামেরার ছবির বর্ণনা দেওয়া হচ্ছে। কোথাও কোন ক্যামেরার গল্প বলা হচ্ছে না। যা রিয়েলিটি তাই দেখানো বা লেখা হয়েছে এই প্রতিবেদনে।

কিন্তু স্কিন মাঝে মধ্যে এমন সফট বানিয়ে দিচ্ছে যা social media ready হওয়ার জন্য যথেষ্ট ভালো।

HDR Selfie

ফোনের ক্যামেরাতে HDR অপশন থাকলে ছবি দিনে ও রাতে ব্যালান্স খুব ভালো ভাবে হওয়া সম্ভব হয়। High Dynamic Range এ ফটো তুললে ছবির কোয়ালিটি, ডিটেলস চোখে পড়ার মতো হয়। আইকু Z9 ফোনের ক্যামেরায় অটো HDR থাকায়, ছবি তোলার অটোমেটিক এটি ফোনে অন হয়ে যায়। ক্যামেরা ছবির কালার দেখে, চারপাশের পরিস্থিতি দেখে অটোমেটিক ডায়নামিক রেঞ্জ সেটিং করে নিতে পারে। আর ডেপথ সেন্সর থাকায় কত দূরের বস্তুকে টার্গেট করা হচ্ছে সেটা বুঝে ছবি ক্লিক করতে পারে।

iQOO Z9 front camera HDR selfie sample with good dynamic range and face detail

AI Beauty Mode

Beauty mode ব্যবহার করে পোর্টরেট ছবি আরও ভালো করা যায়। AI ইমেজ প্রসেসিং ছবির ডিটেলসকে আরও ফুটিয়ে তোলে। আইকু Z9 এর ক্যামেরা সবসময় ফেসকে বিউটি করতে দিতে পারে। ছবি একদম গোরা গোরা করে দেয়। স্কিন টোন ঠিক স্বাভাবিক রেখে কালো মুখমণ্ডল থাকলেও শ্যামবর্ণের থেকেও আরও একটু বেশি উজ্জ্বল করে দেয়।

  • স্কিন স্মুথ হয়।

  • মুখ উজ্জ্বল দেখায়।

তবে এটি খুব বেশি artificial মনে হয় না। ছবির এক্সোপোজার খুব ভালো সোশ্যাল মিডিয়াতে সঙ্গে সঙ্গে পোষ্ট দেওয়া যায়।

Selfie Result

Selfie photography-তে iQOO Z9 camera test করে বোঝা গেল আইকুর ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো পারফরম্যান্স করে। কম আলোতে ভালো ছবি এবং পোর্টরেটেও সুন্দর ব্যাকগ্রাউণ্ড ব্লার থাকে। সবচেয়ে বড় পাওনা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যথেষ্ট ভালো।

Gaget60-এর পরীক্ষায় দেখা গেছে এই ফোনের front camera যথেষ্ট নির্ভরযোগ্য।

iQOO Z9 Video Recording Test

ইউজার ভালো ভাবেই বুঝে থাকে কিভাবে ভিডিও রেকর্ডিং করতে হয়। ভিডিও রেকর্ডিং এর সমস্তরকম রেজোলিউশন তারা বুঝতে চায়। তাই কোনোরকম ভিডিও এর বিষয়ে বাড়তি কোন স্পেশিফিকেশন বিষয়ে আলোচনা না করে দ্রুত চলে যাওয়া ভালো ভিডিও রেকর্ডিং বাস্তবসম্মত টেস্টে। ফ্রন্ট ক্যামেরাতে iQOO Z9 এর ক্যামেরা 1080 পিক্সেলের 30fps এ দিনের বেলা ভিডিও রেকর্ডিং করে দেখানো হয়েছে যে, সাধারণত মানুষকে সামনে চলে চলে রেকর্ডিং করতে হয়। অতএব পিছনের আকাশ আপনারা পরিষ্কারই দেখতে পাবেন। চারপাশের বাড়িঘর, গাছপালা সুন্দরভাবে ডায়নামিক রেঞ্জ ভালো দিয়ে থাকে। কিন্তু একটা সমস্যা রয়েছে, ভিডিও করার সময় একটু কাঁপছে কারণ, ফ্রন্ট ক্যামেরায় কোন ভিডিও স্টেবিলাইজেশন (OIS) আপনি পাবেন না। কিন্তু আপনি ঠিকমতো ক্যামেরা ব্যবহার করতে পারলে ঠিকঠাকই রেকর্ডিং হতে পারবে।

 iQOO Z9 দামের সঙ্গে একদম অ্যাডজাস্ট হচ্ছে ভিডিও রেকর্ডিং কোয়ালিটি। ভালো ডায়নামিক রেঞ্জ, ফেস ক্যামেরায় মুখ সুন্দরভাবে দেখাচ্ছে।

iQOO Z9 4K video recording image sample with sharp details and balanced exposure

পেছনের ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং এর সময় স্টেবিলাইজেশন মোটামুটি ঠিকঠাক আছে। রেকর্ডিং করতে কোনো অসুবিধা হচ্ছে না। জুম করে দেখা গেল অনেকটা জুম করা গেল 10x পর্যন্ত। কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ দেখা যাচ্ছে এখানে। 2x ও 3x পর্যন্ত ভিডিও রেকর্ডিং একদম পারফেক্ট হতে পারবে। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এখানে দেখা যায় না। একটাই অসুবিধা বাকি সব ঠিকঠাক পারফরম্যান্স করছে।

Video Quality

ভিডিও শ্যুটের সময় যে জিনিসগুলি দেখা যাচ্ছে-

iQOO Z9 video image zoom 2x 3x 10x comparison showing digital zoom quality and noise levels

  • কালার ভালো
  • ডিটেইল ভালো
  • exposure balanced

Stabilization

পেছনের ক্যামেরায় দুটোই আছে, OIS আর EIS। কিন্তু ফ্রন্ট ক্যামেরায় OIS নাই, তবে সফটওয়্যার ব্যবহার করে EIS দিয়ে স্টেবল করার ব্যবস্থা আছে। সোশ্যাল মিডিয়া ও ভ্লগিং আপনি করতে পারেন ঠিকঠাক হবে।

iQOO Z9 video stabilization image test showing smooth footage while performing

Autofocus

ভিডিও করার সময় autofocus দ্রুত কাজ করে। 50 মেগাপিক্সেলের সোনির সেন্সরযুক্ত পিছনের ক্যামেরায় অটোফোকাস তাড়াতাড়ি হয়। কিন্তু ফ্রন্ট ক্যামেরা অটোফোকাস করতে পারে না। আইকুর ফ্রন্ট ক্যামেরা দেখতে গেলে একটু দুর্বল মানের।

Low Light Video

Low light-এ ভিডিও কিছুটা নয়েজ আসতে পারে, তবে overall পারফরম্যান্স ঠিক আছে।

Video Result

Daily vlog বা social media video করার জন্য iQOO Z9 camera যথেষ্ট ভালো। পোর্টরেট ভিডিও রেকর্ডিং 1080 পিক্সেলে এবং ফ্রেম রেট 24fps রয়েছে। এখানে HDR অপশন পাওয়া যাচ্ছে না বলে ভিডিওর কোয়ালিটি নিয়ে একটু সন্দেহ হয়। 10x এ জুম ঠিকঠাক না হলেও 1x ও 2x এ ভালো ভিডিও ভালো পারফরম করতে পারে। তবে এই দামের মধ্যে ভিডিও কোয়ালিটি ভালো মানের এটা বলাই যায়।

Gaget60 টেস্ট অনুযায়ী ভিডিও পারফরম্যান্সও মিড-রেঞ্জ ফোনের জন্য ভালো।

Overall iQOO Z9 Camera Performance

iQOO ব্রাণ্ডের iQOOZ9 Camera Test  করে হাতেনাতে সমস্ত কিছুর প্রমাণ আপনারা এই প্রতিবেদনে জানলেন। দিনের বেলায় সূর্যের আলোতে পোর্টরেট মোডে ক্যামেরার পারফরম্যান্স, daylight Bokeh এফেক্টের ছবি কেমন হবে। সূর্যের আলোর বিপরীতে ছবি তুলে ছবির কোয়ালিটি কেমন হতে পারে তা জানা গেল। Low light এও আইকুর পারফরম্যান্স ভালো। পোর্টরেট ছবিকেও সুন্দর করে বানিয়ে দেয় লো লাইটে। কোন নয়েজ আসে না সেই মতো। সেলফি ক্যামেরাতেও বিউটি মোড অন থাকলে ভালো ছবি দিয়ে থাকে। Night mode এও Social media ready ছবি পোষ্ট করা যায়। লো লাইটে ডায়নামিক রেঞ্জ ঠিকঠাকই দেয়। সেলফি ক্যামেরায় screen flash দিয়ে মুখ সাধারণত উজ্জ্বল তুলতে পারে। ফ্রন্ট ক্যামেরাতে ডিটেইল ঠিক আছে। মুখ ফর্সা করে দেয় অন্ধকার রাখে না। সব কিছু মিলিয়ে দেখলে এই দামে মিড রেঞ্জের ফোনে ভালো মতন ক্যামেরা কোয়ালিটি আপনারা পাবেন। আল্ট্রা ওয়াইড এখানে নেই। তবে ক্যামেরার ছবি ও ভিডিও মোটামুটি ঠিক আছে এই রেঞ্জে। আপনারা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না।

প্রধান কয়েকটি উল্লেখযোগ্য দিক এই ক্যামেরার –

  • ভালো daylight photography।

  • decent low light performance।

  • natural portrait shots।

  • clear selfies।

  • stable video recording।

এই কারণে মিড-রেঞ্জ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই ফোনটি ভালো ক্যামেরা অভিজ্ঞতা দিতে পারে।

Gaget60-এর মতে যারা বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো অপশন, যেটা iQOO Z9 camera test করার সময় পরিষ্কার ভাবে দেখানো হলো। আপনার পকেট বাজেটের মধ্যেই ফ্ল্যাগশিপ না হলেও ভালো মিড রেঞ্জের ফোন হতে পারে।

Advantages of iQOO Z9 Camera

iQOO Z9 Camera Test করতে গিয়ে কিছু কিছু সুবিধা পয়েন্ট আকারে বলা হলো-

  • Good daylight photography। দিনের আলোতে ভালো ছবি। ফটোগ্রাফারদের জন্য় বেশ ভালো।

  • Natural colour reproduction। স্বাভাবিক মানের এবং রঙের ছবি আপনি এই ক্যামেরার দ্বারা তুলতে পারবেন।

  • Stable video recording। মেইন ক্যামেরায় OIS ও EIS অপশন থাকায় ভিডিও রেকর্ডিংয়ের সময় চলাফেরা করলেও ভিডিও স্টেবল থাকে। Vlogging, social media পারফরম্যান্স ভালো হবে।

  • Good portrait mode। ফ্রন্ট ও পেছনের উভয় ক্যামেরায় পোর্টরেট ছবি খুব ভালো। ব্রাকগ্রাউণ্ড ভালো ব্লার করতে সক্ষম।

  • Decent low light performance। অল্প আলোতে ভালো ছবি তুলতে পারে। বিউটি মোড অন থাকলে অল্প আলোতে পরিষ্কার ছবি পাওয়া যায়।

Limitations of iQOO Z9 Camera

iQOO Z9 Camera Test করতে করতে কিছু সীমাবদ্ধতাও ধরা পড়েছে এই ক্যামেরায়, যেগুলি হলো-

  • Ultra-wide camera নেই। দূরের কোন বস্তুকে বা ল্যাণ্ডস্কেপ ছবি তুলতে একটু অসুবিধা হতে পারে। তবে দূরে গিয়ে ছবি তোলা যেতে পারে।

  • Low light-এ কিছু noise দেখা যায়। গাড়ির আলো বা সূর্যের ডাইরেক্ট আলোয় ছবিতে আলো একটু বেশি লাগে।

  • Depth sensor limited এই ক্যামেরায়। শুধুমাত্র পোর্টরেট ছবিতে ব্যাকগ্রাউণ্ড ব্লার করার সময় বেশি ব্যবহার হয়।

তবে দাম অনুযায়ী iQOO Z9 camera পারফরম্যান্স যথেষ্ট ভালো।

মিড-রেঞ্জ স্মার্টফোনের মধ্যে iQOO Z9 camera বেশ ভালো পারফরম্যান্স দেয়। Daylight photography, portrait shots, selfie এবং video recording, সব ক্ষেত্রেই এটি ভালো অভিজ্ঞতা দেয় ইউজারদের। ইউজারদের নিরাশ করে না। ভালো ছবি দেওয়ার সবসময় চেষ্টা করে যায়।

যদি আপনি একটি বাজেট-ফ্রেন্ডলি ফোন খুঁজে থাকেন যার ক্যামেরা ভালো, তাহলে iQOO Z9 camera আপনার জন্য। কারণ, iQOO Z9 camera test করার সময় সবরকম পরীক্ষাতেই iQOO Z9 camera উত্তীর্ণ হয়েছে। তাই জোর দিয়ে বলা যেতেই পারে এই ফোনটি বাজেটের মধ্যে আপনার একটি ভালো পছন্দ হতে পারে।

Gaget60-এর এই বিস্তারিত iQOO Z9 camera test, আশা করি আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

FAQ

Is iQOO Z9 camera good for photography?

উত্তর – হ্যাঁ, iQOO Z9 camera test এ প্রমাণিত daylight photography-তে ভালো ডিটেইল এবং ন্যাচারাল কালার দেয়।

How good is iQOO Z9 camera in low light?

উত্তর – Low light-এ iQOO Z9 camera  Night Mode ব্যবহার করলে ভালো ছবি তুলতে পারে।

Does iQOO Z9 camera support portrait mode?

উত্তর – হ্যাঁ, iQOO Z9 camera  portrait mode-এ সুন্দর background blur তৈরি করতে পারে।

Is iQOO Z9 camera good for selfies?

উত্তর – 16MP front camera  থাকার কারণে iQOO Z9 camera ভালো মানের selfie তুলতে পারে।

Can iQOO Z9 camera record stable videos?

উত্তর – OIS থাকার কারণে iQOO Z9  camera ভিডিও তুলনামূলকভাবে stable রেকর্ড করতে পারে।

About Author
Subhasis Ghosal

আমি ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা শেষ করেছি। পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং CeTA-তে সার্টিফিকেট রয়েছে। আমি গত ১ বছর ধরে gaget60.com-এ পাঠকদের জন্য সহজ ও উপকারী তথ্যভিত্তিক টেক কনটেন্ট তৈরি করছি।

Leave a Comment