অনেক এমন ইউজার আছেন যারা প্রতি বছর বা 2 থেকে 3 বছর অন্তর তাদের স্মার্টফোন বদলে থাকেন। তাদের মনে হয় তার কাছে এখন যে মোবাইলটি আছে তার হয়তো নতুন সংস্করণ বা Refined কিছু এসেছে পরবর্তী মডেলটিতে আপগ্রেড হিসাবে। তাই তারা নতুন মডেলটি সংগ্রহ করতে চায়। আবার অনেকের তার পুরনো মডেলটি হয় স্ক্র্যাচ হয়েছে বা রিপেয়ারিং করাতে হবে। সেইসব না করে নতুন একটু আপডেট মডেল কিনতে চায়। অর্থাৎ পরিবর্তন করতে সবাই চায়, আপগ্রেড সবারই দরকার আছে। তাই আজকে আপনাদের Oppo Reno 6 vs OnePlus Nord 2 স্মার্টফোন দুটি তুলনা করে দেখাবো কোন ফোনটি আপনার নেওয়া উচিত এবং কেন নেওয়া উচিত তার যথাযথ কারণও উল্লেখ করবো এই প্রতিবেদনে। এই ফোন দুটোর মধ্যে একটা ফোনও আপনার কাছ থেকে থাকলে, অনেক সময় পুরনো ফোনের আপগ্রেডের দরকার হয় না। তার কারণও আপনাদের সামনে তুলে ধরবো। Gaget60 এর মোবাইল রিভিউয়ের প্রতিবেদনটি পড়ুন। এইরকম অনেক স্মার্টফোনের রিভিউয়ের খবর জানতে ওয়েবসাইটি ফলো করুন নিয়মিত।
Oppo Reno 6 vs OnePlus Nord 2 full review
ডিসপ্লে এবং ডিজাইন
অপো রেনো 6 স্মার্টফোনের AMOLED ডিসপ্লে রয়েছে। অন্যদিকে ওয়ান প্লাস নর্ড 2 ফোনে Fluid AMOLED ডিসপ্লে অপো রেনোর চেয়ে আরও বেশি স্মুথ স্ক্রলিং দেয়। অপো রেনো ও ওয়ান প্লাস নর্ড ফোনের স্ক্রিন Vivid colour ডিসপ্লে করতে পারে। আলোর কনট্রাস্ট ভালো হয়। দুই ফোনের রিফ্রেশ রেট ভালো হওয়ায় স্ক্রলিংয়ের সময় খুব স্মুথ চলে আটকে যায় না। অপো রেনো ফোনের স্ক্রিনের ব্রাইটনেস রুমের ভিতরে খুবই উজ্জ্বল দেখায়। রোদে ব্যবহারের জন্য High Brightness মোড কাজ করে। রোদেও স্ক্রিন পরিষ্কার বোঝা যায়। সর্বোচ্চ ব্রাইটনেস করা যায় 750নিটস পর্যন্ত। ওয়ান প্লাস নর্ডে HDR10 প্লাস প্রযুক্তি থাকায় ভিডিও ছবির ব্রাইটনেস, কালার, কনট্রাস্ট খুবই উচ্চ পর্যায়ের।
- Oppo Reno 6 স্মার্টফোনের চেয়ে OnePlus Nord 2 ফোনের স্মুথ বেশি ও ফাস্ট।
- Oppo Reno 6 5জি ফোনে HDR10 প্লাস প্রযুক্তি নাই কিন্তু OnePlus Nord 2 HDR10 প্লাস বিদ্যমান।
বডি
অপো রেনো ও ওয়ানপ্লাস নর্ড দুটিতেই কর্নিং কোম্পানীর তৈরি গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে সামনের দিকে। সাধারণত স্ক্র্যাচ হওয়া, হাত থেকে পড়ে যাওয়া (মিনিমাম 5 ফুট উপর থেকে পড়লে), প্রতিদিন ব্যবহারে ভালো সুরক্ষা দিয়ে থাকে।
সাইজ বা আয়তন
অপো রেনো 6 এর 6.43 ইঞ্জির বড়ো ধরনের ডিসপ্লের আয়তন ও 88.3 পারসেন্ট ডিসপ্লে স্ক্রিন রয়েছে আর বাকি 11.7 পারসেন্ট ডিসপ্লের চারপাশে বর্ডার। ওয়ান প্লাস নর্ড এর ডিসপ্লে সাইজ একই কিন্তু Bezel অংশ হচ্ছে 14.4 পারসেন্ট।
- ডিসপ্লে সাইজ দুই ফোনের সমান। ভিডিও, গেম ও সোশ্যাল মিডিয়া রেডিতে খুব ভালো।
- আয়তনের দিক বিচার করলে Oppo Reno 6 এর ডিসপ্লে স্ক্রিন OnePlus Nord 2 এর চেয়ে একটু মডার্ন দেখায়।
রেজোলিউশন
অপো ও ওয়ানপ্লাস উভয় ফোনের Height ও Width ভালো হাতে করে ধরতে সুবিধে হয়। ফুল এইচডি কোয়ালিটির রেজোলিউশন ভিডিও, ছবি খুব পরিষ্কার ও উচ্চ পিক্সেলযুক্ত। তাছাড়াও, পিডিএফ লেখা পড়তে পরিষ্কার ও দেখতে চোখে স্ট্রেস লাগে না।
Oppo Reno 6 vs OnePlus Nord 2 comparison
Oppo Reno 6 | OnePlus Nord 2 |
| Oppo Reno 6 এর ডিসপ্লে মূলত AMOLED টাইপের। 90Hz রিফ্রেশ রেটে কালার আপডেট করতে পারে। 430nits সাধারণভাবে ব্রাইটনেস কিন্তু 600নিটস হাই ব্রাইটনেস মোডে আনতে পারা যায়। 750নিটস সর্বোচ্চ ব্রাইটনেস। | OnePlus Nord 2 এর ডিসপ্লে Fluid AMOLED টাইপের। 90Hz রিফ্রেশ রেট। HDR10+ ভিডিও ছবির ডিসপ্লে ব্রাইটনেস। যা হল হাই ডায়নামিক রেঞ্জের পিকচার কোয়ালিটি। |
| 64 মেগাপিক্সেল রেজোলিউশনের মেইন ক্যামেরা। f/1.7 বড়ো লেন্স অ্যাপারচার, বেশি আলো ঢোকে তাই Night photography খুবই ভালো। 26মিলিমিটার ওয়াইড লেন্স বেশি জায়গা ক্যাপচার করে ছবি তোলে। ল্যাণ্ডস্কেপ ছবি ও গ্রুপ ছবি দারুণ কভার করতে পারে। অটো ফোকাস খুব ভালো হয়। | 50মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। লেন্সের অ্যাপারচার f/1.9 রেনোর মতো ভালো না হলেও Night photo তুলতে পারে ভালো। অটোফোকাস দ্রুত হয়। OIS থাকায় ভিডিও ছবি স্টেবল হয় তাড়াতাড়ি। |
| ইন্টারন্য়াল মেমোরির মধ্যে আছে নরম্যাল ব্যবহারের জন্য 8জিবি RAM আর 128জিবি স্টোরেজের পারমানেন্ট জায়গা। আর বেশি ব্যবহারের জন্য 12জিবি RAM আর 256জিবি স্টোরেজ নেওয়া যেতে পারে। ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ আছে UFS 2.1। এটা থাকলে ফোনের গতি দ্রুত, স্মুথ হয়। | OnePlus Nord 2 তে ইন্টারন্য়াল মেমোরি 6জিবি RAM আর 128জিবি স্টোরেজের পারমানেন্ট জায়গা। একটু বেশি নিলে তাতে 8জিবি RAM আর 128জিবি স্টোরেজ। একটু বেশি দামের নিলে 8জিবি RAM আর 256জিবি স্টোরেজ। শক্তিশালী ভ্যারিয়েন্টের নিলে থাকবে 12জিবি RAM আর 256জিবি স্টোরেজ। ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ আছে UFS 3.1 যা, অপো রেনোর চেয়েও দ্রুত গতি ও স্মুথ। |
| অপারেটিং সিস্টেম রয়েছে Android 11, 12(আপগ্রেড) অপোর অফিসিয়াল ইউজার ইন্টারফেস (UI) ColorOS 12। ফোনের প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 900। 5G সাপোর্ট করে। মিডিয়াম গেম ভালো খেলা যায়। | OnePlus Nord 2 তে অপারেটিং সিস্টেম রয়েছে Android 11, 13 পর্যন্ত আপগ্রেড করা যাবে। OxygenOS 13 ইউজার ইন্টারফেস লেটেস্ট (UI) ওয়ানপ্লাসের প্রসেসর মিডিয়াটেক ডায়মেনিসিটি 1200 হাই স্পীড, হেভি গেম সাপোর্ট করে। |
Oppo Reno 6 vs OnePlus Nord 2 specs
Oppo Reno 6 | OnePlus Nord 2 |
| পারফরম্যান্স অক্টা-কোর, 8 টা ছোট প্রসেসর ইউনিট। মাল্টিটাস্কিং ভালো হয়। 2টো মিনি কিন্তু শক্তিশালী প্রসেসরের মধ্যে একটি কর্টেক্স A78 আর একটি কর্টেক্স A55। যারা ফাস্ট কাজ করে এবং 6টি নরম্যাল কাজ করে ব্যাটারি বাঁচায়। Mail G68 গ্রাফিক্সের জন্য। 4টে GPU Core Unit আছে যাতে নরম্যাল গেম চলতে পারে ও মাঝারি গ্রাফিক্স ইন্টারফেস। | পারফরম্যান্স ওয়ানপ্লাস নর্ড 2 তে অক্টা-কোর, 8 টা ছোট প্রসেসর ইউনিট। 1টা আল্ট্রা শক্তিশালী ছোটো কোর প্রসেসর কর্টেক্স A78 আর একটি হাই পারফরম্যান্স কর্টেক্স A78 । 4টি নরম্যাল কাজ করে ব্যাটারি কম খরচ করে কর্টেক্স A55 Mail G77 গ্রাফিক্সের জন্য। Oppo Reno 6 এর চেয়ে একটু বেশি শক্তিশালী। MC9, 9টা GPU Core Unit আছে ভারী গেম ভালো চলে, গ্রাফিক্সও খুব ভালো মানের। |
| ডিসপ্লে 6.43 ইঞ্চি ডিসপ্লে, 99.8cm2 এর মতো জায়গা জুড়ে স্ক্রিন রয়েছে। রেজোলিউশন 1080 x 2400 পিক্সেল, 20:9 Ratio 90Hz Refresh Rate স্মুথ স্ক্রলিং। | ডিসপ্লে 6.43 ইঞ্চি ডিসপ্লে, 99.8cm2 এরিয়া জুড়ে স্ক্রিন। রেজোলিউশন 1080 x 2400 পিক্সেল, 20:9 Ratio 90Hz Refresh Rate সঙ্গে স্মুথ স্ক্রলিং, HDR10+ Video ডিসপ্লে। |
| ক্যামেরা প্রাইমারি ক্যামেরা 64এমপি, সেকেণ্ডারি ক্যামেরা 8এমপি। অ্যাপারচার f/1.7 PDAF বস্তু বা ব্যক্তিকে অটোফোকাস দ্রুত করার জন্য ব্যবহার হয়। | ক্যামেরা প্রাইমারি ক্যামেরা 50 এমপি, সেকেণ্ডারি ক্যামেরা 8এমপি। অ্যাপারচার f/1.9 PDAF ও OIS |
| ব্যাটারি 4300mAh Lithium Polymer Battery। ছোটো ব্যাটারি একদিন ব্যাক আপ দিতে পারবে। 65W দ্রুত চার্জিং কেবল দিয়ে। | ব্যাটারি 4500mAh Lithium Polymer Battery। নরম্যাল ব্যবহারে একদিনের বেশি আর বেশি ব্যবহারে একদিন চলবে। 65W দ্রুত চার্জিং 30মিনিটে 100 পারসেন্ট চার্জ হয়ে যায়। |
| সফটওয়্যার Android 11, ColorOS 12 | সফটওয়্যার Android 11, OxygenOS 13 |
| ডিজাইন সামনে গরিলা গ্লাস 5, পিছনে প্ল্যাসটিক ফ্রেম। ওজন 182 গ্রাম। | ডিজাইন সামনে গরিলা গ্লাস 5, পিছনে গ্ল্যাস ফ্রেম। ওজন 189 গ্রাম। |
| কানেকটিভিটি 4G, 5G নেটওয়ার্ক, WiFi, Bluetooth Display Fingerprint Sensor রয়েছে। তাছাড়াও ফেস আনলক সুবিধা আছে। NFC বিল্ট-ইন আছে। | কানেকটিভিটি 4G, 5G নেটওয়ার্ক, WiFi, Bluetooth Display Fingerprint Sensor রয়েছে। তাছাড়াও ফেস আনলক সুবিধা আছে। NFC বিল্ট-ইন আছে। |
Also Read: iPhone 18 Pro Max: Expected Specifications, Features, Camera & Price
Oppo Reno 6 vs OnePlus Nord 2 price
Oppo Reno 6 vs OnePlus Nord 2 – দুই স্মার্টফোনের দাম ভারতে কত হতে পারে সেই প্রসঙ্গে বলতে গেলে OnePlus Nord 2 স্মার্টফোনের দাম ভারতে প্রায় ₹18,701 এবং Oppo Reno 6 এর প্রাইস এখন প্রায় ₹25,000। দামের দিক থেকে দুই ফোনই যথাযথ বলে মনে হয়। দুই স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্য়াটারি তুলনা করলে প্রাইস একদম যথাযথ বলে মনে হয়।
Oppo Reno 6 vs OnePlus Nord 2 camera comparison
অপো রেনো 6 | ওয়ানপ্লাস নর্ড 2 |
| প্রধান ক্যামেরা প্রাইমারী ক্যামেরা বিষয়ক কলাম দুটিতে Oppo Reno 6 vs OnePlus Nord 2 স্মার্টফোনের প্রথম কলমে আলোচিত অপো রেনো 6 ফোনের প্রধান ক্যামেরা সেন্সর বলতে 64মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর রয়েছে। যা খুব বড়ো ল্যাণ্ডস্কেপ ছবি নিতে পারে, রেজোলিউশন খুব ভালো। বেশি মেগাপিক্সেল থাকার জন্য বড়ো ছবি প্রিন্ট করলেও ফেটে যাবে না। একই ডিটেইল থাকবে। লেন্সের অ্যাপারচার f/1.7 বড়ো অ্যাপারচার থাকার কারণে অল্প আলোতেও ভালো ছবি ওঠে এবং Bokeh ছবিতেও ব্যাকগ্রাউণ্ড ভালো ব্লার করে দেয়। 26মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল ফোকাল লেন্থ থাকার জন্য় দূরের কোন সাবজেক্টের ছবি বা বস্তুর ছবি ও গ্রুপ ছবি ভালো তুলতে পারে। ডিটেইল নষ্ট হয় না। বাস্তবসম্মত থাকে সবসময়। 0.7µm পিক্সেলের সাইজ 0.7µm মাইক্রোমিটার। কম পিক্সেল থাকায় কম আলো আসে কিন্তু অনেক সময় অনেক স্মার্টফোন binning pixels করে ছবির কোয়ালিটি বাড়িয়ে দেওয়া হয়। PDAF ফেজ ডিটেকশন অটোফোকাস থাকায় চলন্তু কোন সাবজেক্ট বা বস্তুকেও দ্রুত ফোকাস করতে পারে। আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর 8 মেগাপিক্সেলের যা বিস্তারিত ছবি তুললেও মেইন ক্যামেরার চেয়ে অনেকটাই কম মানের হয়। অ্যাপারচার ছোট f/2.2 তাই আলো কম আসে লেন্সে। ছবিতে নয়েজ চলে আসে, Bokeh ছবিতে ব্যাকগ্রাউণ্ড ব্লার কম হয়। 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ছবি ভালো ক্যাপচার করে। সেন্সসের সাইজ মেইন ক্য়ামেরার চাইতে ছোট 1/4.0। ছবি তোলার ক্যাপাসিটি একটু কম হয়। পিক্সেলের সাইজ 1.12µm কম আলোতে ছবি তুললে নয়েজ আসতে পারে। এছাড়াও 2 মেগাপিক্সেলের ম্য়াক্রো ক্যামেরা রয়েছে যা ক্লোজ আপ ছবি নিতে সাহায্য করে। বাড়ির ছাদের বা বাগানের ফুলের ছবি তুললে অনেক কাছ থেকে দারুণ সুন্দর লাগে।
| প্রধান ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর রয়েছে। যা খুব বড়ো ল্যাণ্ডস্কেপ ছবি নিতে পারে, রেজোলিউশন খুব ভালো। ছবি ক্রপ করে প্রিন্ট নিলেও কোয়ালিটি নষ্ট হবে না। অ্যাপারচার f/1.9 বড়ো অ্যাপারচার থাকার কারণে কম আলোতে ভালো ছবি ও বোকে ছবি ঠিকঠাক হয়ে থাকে। 24 মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল ক্য়ামেরা দূরের ছবি তুলতে বেশ লাগে। বড়ো জায়গার ছবি কভার করতে পারে Wide Angle Lens থাকার জন্য। 1/1.56 ইঞ্চি বড়ো সেন্সর কম আলোতেও বেশি উজ্জ্বল ছবি করে দিতে পারে। 1.0µm রেনোর চেয়ে বড়ো পিক্সেল সাইজ, কম আলোতে তোলা ছবি ভালো। PDAF বস্তুর উপর দ্রুত ফোকাস হয়। OIS ইমেজ স্টেবিলাইজেশনের জন্য় ক্যামেরা ধরার সময় হাতের ঝাঁকুনি থাকলে ছবি স্থির করে দিতে পারে এই হার্ডওয়্যার প্রযুক্তি। আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর 8 মেগাপিক্সেলের রেজোলিউশন কিন্তু মেইন ক্যামেরার চেয়ে অনেকটাই কম। অ্যাপারচার ছোট f/2.3 তাই আলো কম আসে লেন্সে। দিনের আলোতে ভালো ছবি দেয় কিন্তু রাতের কম আলোতে ছবিতে নয়েজ আসে। 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভালো বিস্তারিত ছবি তুলে দিতে পারে। লেন্স ব্যবহার করে ব্রিজের ছবি, টাওয়ারের ছবির শর্ট নিলে দারুণ আকর্ষণীয় লাগে। এছাড়াও Auxiliary Lens আছে মেইন ক্যামেরা সাহায্য করার জন্য। মেইন ক্যামেরায় যেগুলির অভাব আছে তা অক্সিলিয়ারি লেন্স কভার করে দেয়। তিনটে দিকেই কাজ করতে পারে এই লেন্স,আল্ট্রাওয়াইড, ম্যাক্রো ও ডেপথ সেন্সর হিসাবে।
|
| ফিচারগুলি Colour Spectrum Sensor আছে অপো রেনো 6 স্মার্টফোনটিতে। ছবি তোলার সময় এই সেন্সর পরিবেশের কির রঙের মিশ্রণ আছে সেটা শনাক্ত করতে সাহায্য করে থাকে। তার ফলে ক্যামেরা সেন্সর বুঝতে পারে কিভাবে সঠিক ছবি তুলতে হবে। লেড ফ্ল্যাশ থাকে কম আলোতে ফটো তুলতে সাহায্য করে থাকে। অনেক সময় টর্চ লাইট হিসাবে কাজ দেয় অন্ধকারে বা কারেন্ট চলে গেলে। HDR আছে High Dynamic Range থাকলে ছবি আলো ও আঁধারির খেলা ঠিকঠাক ধরে ফেলে বেশি আলো ও একেবারে অন্ধকার, শ্যাডো বা ছায়া থাকলেও ছবিতে ফোকাস করে দেয় অ্যাকুরেটভাবে। প্য়ানোরমা ওয়াইড অ্যাঙ্গেলে লেন্সকে ঘুরিয়ে ঘুরিয়ে দূরের ছবি অনেকটা কভার করে তুলে দেয়। এটা দিয়ে পাহাড়, পর্বত, বড়ো কোন শহরের দৃশ্য ভালো ডিটেইলে তোলে।
| ফিচারগুলি ডুয়াল লেড ফ্ল্যাশ আছে ওয়ানপ্লাসে তাই একটি লেডের চাইতে বেশি উজ্জ্বল ছবি দেয়। রাতে কম আলোতে ব্যবহার হয়ে থাকে। HDR আছে High Dynamic Range খুবই ভালো। আলো, অন্ধকার ও ঘন অন্ধকার, ছায়া সব একসঙ্গে মিশিয়ে ভালো ছবি নিয়ে আসতে পারে। প্যানোরমা মোডে লেন্সে ধীরে ধীরে ঘুরিয়ে বারবার ছবিকে বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে নেওয়া যায়। শহরের গাড়ি ঘোড়ার দৃশ্যগুলি তোলা যায়, সমুদ্র সৈকতের সিন অনেকভাবে অ্যাঙ্গেল শর্ট প্যানোরমা মোডে সুন্দর লাগে।
|
| ভিডিও Oppo Reno 6 vs OnePlus Nord 2 ভিডিও কোয়ালিটি নিয়ে তুলনাধর্মী আলোচনায় অপো রেনো 6 5জি 4K রেজোলিউশনে ভিডিও কোয়ালিটি দেয়। 30fps ফ্রেম রেটে ভিডিও ছবি দিতে পারে। বড় স্ক্রিনে ভিডিও দেখতে দারুণ লাগে। এডিটিং করলেও কোয়ালিটি কমে যায় না। ফুল এইচডি 1080 পিক্সেলের কোয়ালিটি দেয় ভিডিওতে। 30 থেকে বাড়িয়ে 60fps করা যেতে পারে। এতে স্লো মোশন ভালো বোঝা যায়, ফ্রেম রেট বেশি থাকায় সোশ্যাল মিডিয়ার জন্য অত্যন্ত ভালো।
| ভিডিও Oppo Reno 6 vs OnePlus Nord 2 এর ভিডিও কমপেয়ারে ওয়ানপ্লাস নর্ড 2 5জি ফোনের 4K রেজোলিউশনের ভিডিও কোয়ালিটি। 30fps ফ্রেম রেট ব্যবহার করে বলে, বড়ো স্ক্রিন ভিডিও ভালো লাগে।
ফুল এইচডিতে 1080 পিক্সেল কোয়ালিটি ভিডিওতে। 30fps ফ্রেম রেটে নরম্য়াল ভিডিও। 60fps ফ্রেম রেটও আছে, চলমান ভিডিও দারুণ শ্যুট করে। 120fps এ স্লো মোশনে ভিডিও শটের জন্য উপযুক্ত। এতগুলো ফ্রেম রেট থাকায় চলন্ত ভ্লগ, ভিডিও ভালো হয়। gyro-EIS থাকায় ভিডিও ছবি আরও স্টেবল হয়। ঝাপসা হয়ে যায় না হাতে ধরে ভিডিও করলেও। |
| সেলফি ক্যামেরা Oppo Reno 6 vs OnePlus Nord 2 তে সেলফি ক্যামেরা নিয়ে দুই পক্ষের খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা দেওয়া হয়েছে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, যাতে পরিষ্কার সেলফি, ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবির ডিটেইল ভালো আসে। ফ্রন্ট ক্যামেরার অ্যাপারচার f/2.4, ছোটো অ্যাপারচার তাই পর্যাপ্ত আলোতে ভালো ছবি আর কম আলোতে নয়েজ আসে। 26 মিলিমিটার ওয়াইড লেন্সে গ্রুপ সেলফি ভালো হয়। সেন্সর সাইজ 1/2.8 ইঞ্চি মাঝারি আয়তনের সেন্সর হওয়ায় বেশি আলো থাকলে ভালো ছবির ডিটেইল এবং কম আলোতে ডিটেইল অনেকটা কমে যায়। প্যানোরমা মোড আপনারা ব্যবহার করতে পারেন তাতে লেন্স একটু একটু করে ঘোরান টুকরো টুকরো করে তোলা ছবি একসাথে মার্জ করে ভালো সুন্দর করে দেবে ক্যামেরা। | সেলফি ক্যামেরা Oppo Reno 6 vs OnePlus Nord 2 এর সেলফি ক্যামেরার বৈশিষ্ট্যগুলি স্টেপ বাই স্টেপ তুলনা টেবিলের মাধ্যমে বলা হয়েছে, ওয়ানপ্লাস নর্ডেরও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, পরিষ্কার সেলফি ছবি, ভালো ডিটেইলস এখানে স্পষ্ট। অ্যাপারচার f/2.4, ছোটো, তাই পর্যাপ্ত আলোতে ভালো ছবি আর কম আলোতে নয়েজ আসে। ওয়াইড লেন্সে গ্রুপ সেলফি ছবি ভালো হয়। 1/2.8 ইঞ্চি মাঝারি সেন্সর নরম্য়াল ইউজের জন্য় ভালো। অটো HDR কাজ করে বলে ব্যবহারকারীকে নিজে থেকে এই অপশন অন করতে হয় না। ক্যামেরা নিজেই বুঝে যায় কোথায় বেশি আলো আর কোথায় কম আলে। সেইভাবে মিশিয়ে সুন্দর ডিটেইলের ছবি বানায় এবং ইউজারকে প্রেজেন্ট করে।
|
| সেলফি ক্যামেরা ভিডিও ফুল এইচডি ভিডিও 1080 পিক্সেলের। 30fps frame rate সহ প্রতিদিনের ভিডিও রেকর্ডিং, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও ও ভিডিও কলেও ভালো পারফরম্যান্স দেয়।
| সেলফি ক্যামেরা ভিডিও ফুল এইচডি 1080 পিক্সেল। 30fps frame rate পরিষ্কার ভিডিও। সোশ্যাল মিডিয়া, ডেইলি ভিডিও রেকর্ড, ভ্লগ ভিডিও তৈরিতে অনেক কার্যকরী। gyro-EIS ব্যবহার করে ভিডিও আরও স্মুথ করে, স্টেবল হয়। |
Oppo Reno 6 vs OnePlus Nord 2 battery life
Oppo Reno 6 vs OnePlus Nord 2 প্রবন্ধে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যাটারি সম্পর্কিত যথাযথ উক্তিগুলি তুলে ধরা হয়েছে। একটা ফোনের ব্যাটারি যতটা শক্তিশালী হবে তার উপর অনেকখানি ফোনের পারফরম্যান্স নির্ভর করবে। আমরা যখন ফোন কিনি তা বেশিরভাগ সময়ে নিজেদের সন্তানদের গেম খেলতে ছেড়ে দিতে হয়। তাদের কিছুটা আনন্দ উপভোগ করার সময় দিতে হয়, এতে বাচ্ছাদের মন খুশিতে ডগমগ হয়। অনেক বাচ্চারা হাতে ফোন পেলে ভারী ভারী গেম ডাউনলোড করে ফেলে তাদের ফোনে। সেই অর্থে ব্যাটারি শক্তিশালী না হলে সেই ভারী গেম পরিচালনা করা খুবই মুশকিল হয়ে যায়। বাচ্চারা কিছুটা নিরুৎসাহ হয়। তাই আমরা সবসময় একটা প্রিমিয়াম মানের ফোন কিনতে আগ্রহী হয় যাতে ব্যাটারি ক্যাপাসিটি ভালো হয় তার পারফরম্যান্সও মজবুত হয়।
অপো রেনো 6 স্মার্টফোনের ব্যাটারি 4300mAh এর কম ক্যাপাসিটিযুক্ত। বেশি চার্জ ব্যাটারিতে সঞ্চিত থাকে না। হেভি কিছু গেম খেললে বা মাল্টিটাস্কিং করলে ব্যাটারির পাওয়ার শেষ হয়। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনার স্ত্রী ফেসবুকে, ইনস্ট্রাগ্রামে ঢুকলে আর বেরোতে চায় না। এর ব্যাটারি এতটাই কম ক্ষমতার যে এক দিনেই চার্জ খতম। আর আপনার ছেলে হেভি গেম, ভিডিও দেখলে ৫ থেকে ৬ ঘন্টার মধ্যেই চার্জ নিঃশেষ হয়ে যায়। তাই 5000mAh ব্যাটারিযুক্ত ফোন হলে বেশি সুবিধা পাওয়া যায়। আপনার চালানোর কৌশলের উপর এর ব্যাটারির দীর্ঘজীবন নির্ভর করে।
ওয়ানপ্লাস নর্ড 2 স্মার্টফোনটি 4500 mAh ইউনিট চার্জ ধরে রাখে। সাধারণভাবে ব্যবহার করলে এর ব্যাক আপ অপো রেনোর চাইতে একটু বেশি দেয়, হয়তো দেড় দিন চলবে। ভারী গেম খেললে, মাল্টিটাস্কিং করলে এই ফোনের screen on time থাকবে ৬ থেকে ৮ ঘন্টা। প্রতিদিন ব্য়বহারের জন্য ওয়ানপ্লাস নর্ড 2 এর ব্যাটারি লাইফ খুব ভালো হতে পারে।
Oppo Reno 6 vs OnePlus Nord 2 performance
পারফরম্যান্স টেস্ট
AnTuTu বেঞ্চমার্ক অ্যাপের ভার্সন এইট এর আপডেট স্কোর হলো – 362450। এতে গেমি, মাল্টিটাস্কিং ভালো করে চলবে। হেভি গেম হলে ল্যাগ হবে। অ্যাভারেজ মানের স্কোর দেওয়া যেতে পারে।
আপগ্রেড ভার্সন নাইন এর স্কোর হলো – 430765। অর্থাৎ মিড রেঞ্জের ফোনের জন্য ভালো স্কোর।
GeekBench অ্যাপে CPU পারফরম্যান্সের মাল্টি স্কোর ভার্সন 5.1 হলো – 2131। নরম্যালভাবে ব্যবহারে যথেষ্ট ভালো। অর্থাৎ ভালো মিড রেঞ্জ পারফরম্যান্স।
OnePlus Nord 2 এর ক্ষেত্রে AnTuTu বেঞ্চমার্ক অ্যাপের ভার্সন এইট এর আপডেট স্কোর হলো – 512164। এতে গেমি, মাল্টিটাস্কিং ভালো করে চলবে। খুব বেশি ব্যবহার না হলে একদম পারফেক্ট ফোনের পারফরম্যান্স। ফ্ল্যাগশিপের কাছাকাছি মানের।
GeekBench অ্যাপে CPU পারফরম্যান্সের মাল্টি স্কোর ভার্সন 5.1 হলো – 2131। নরম্যালভাবে ব্যবহারে একদম পারফেক্ট। ফ্ল্যাগশিপের কাছাকাছি অভিজ্ঞতা পাওয়া যাবে।
GFXBench এই অ্যাপটি জিপিইউ টেস্ট করে থাকে। 38fps সেকেণ্ডে 38টা ফ্রেম রেনডার হচ্ছে। মানে ভিডিও ছবি তৈরির কথা বলছি এখানে। ভালো মিড রেঞ্জ গুণের পারফরম্যান্স। ES 3.1 onscreen ফোনের সত্যিকারের স্ক্রিন রেজোলিউশন যেটা ES (Embeded system স্মার্টফোনের জন্য বানানো ভিতরে ছোট কম্পিউটারের মতো দেখতে) দ্বারা মাপা হয়।
Oppo Reno 6 vs OnePlus Nord 2 ডিসপ্লে ব্রাইটনেস টেস্ট করে অপো রেনো 6 এর স্মার্টফোনটিতে 632 নিটস বাস্তব ব্রাইটনেস পাওয়া গিয়েছে। আর ওয়ানপ্লাস নর্ড 2 এর মধ্যে 633 নিটস।
109 ঘন্টার ব্যাক আপ পারফরম্যান্স সলিড ব্যাটারি লাইফ এবং ওয়ানপ্লাসে 102 ঘন্টার ভালো ব্যাটারি ব্যাক আপ। নরম্য়ালে দেড় দিন চলবে, সামান্য ব্যবহার বাড়ালে প্রায় 2 দিন এবং বেশি ব্যবহারে দিনে একবার চার্জ দরকার।
Oppo Reno 6 vs OnePlus Nord 2 display comparison
Oppo Reno 6 | OnePlus Nord 2 |
| Type AMOLED Display Refresh Rate 90Hz | Type Fluid AMOLED Display Refresh Rate 90Hz |
| Size 6.43 inches and Area of screen 99.8 cm2 | Size 6.43 inches and Area of screen 99.8 cm2 |
| Resolution 1080 x 2400 pixels, 409 ppi density | Resolution 1080 x 2400 pixels, 409 ppi density |
| Protection Corning Gorilla Glass 5 | Protection Corning Gorilla Glass 5 |
Oppo Reno 6 vs OnePlus Nord 2 gaming performance
গেমিং পারফরম্যান্স খুব ভালো দারুণ স্মুথ হতে গেলে প্রথমে যেটা শক্তিশালী হওয়া সবচেয়ে বেশি দরকার সেটা হল ফোনের ব্যাটারি ক্যাপাসিটি। ব্য়াটারির পারফরম্যান্সের উপর অনেকটা নির্ভর করতে পারে ভারী গেমিং কেমন চলবে ফোনটিতে। এছাড়াও আরও অনেকগুলি ফ্যাক্টর থাকতে পারে যেমন, ডিসপ্লে তেমন হতে হবে যাতে স্ক্রলিং ভালো হয়, স্মুথ হয় টাচ করলেই সঙ্গে সঙ্গে কাজ হয় এমন ধরনের ডিভাইস। তাছাড়াও ভালো প্রসেসর উন্নত গেম চলার জন্য কাজে দেয়।
অপো রেনো 6 স্মার্টফোনে কোন ভারী গেম চালালে দেখা যাচ্ছে গেমের ছবিতে পরিষ্কার edges ডিটেইল দেখা যাচ্ছে। গ্রাফিক্স বেশি sharp না হলেও মোটামুটি ঠিক আছে। টাচ স্ক্রিন তাও ঠিক দেখা যাচ্ছে বিভিন্নভাবে গেম চালিয়ে দেখা যাচ্ছে টাচ ঠিকঠাক। গেমে touch sampling ভালোই কাজ হচ্ছে, তবে স্মুথনেস তেমন নয়। অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনে আর প্রসেসর মি়ডিয়াটেক ডাইমেনসিটি 900। ভালো প্রসেসর তবে হেভি গেমিং এর ক্ষেত্রে ততটা নয়, অ্যাভারেজ হতে পারে। গ্রাফিক্যাল সেটিং ঠিকঠাক লাগছে কোন অসুবিধা নাই এতে। ব্যাটারি 4300mAh, 65w চার্জিং ক্যাপাসিটি। গ্রাফিক্সের বিষয়ে বেশি আশা না করাই ভালো।
ওয়ানপ্লাস নর্ড 2 স্মার্টফোনে ভারী গেম চালালে অপো রেনোর চেয়ে বেশি Sharpness দেখা যাচ্ছে। কোয়ালিটি একটু ভালো অপোর চেয়ে মনে হলো। আবার স্মুথনেসও বেশি লাগছে অপোর চেয়ে ওয়ানপ্লাসে। কিন্তু দুটো ফোনের ডিসপ্লে একই, সাইজও 6.43 ইঞ্জির দুটো ফোনের। সব কিছু কনফিগারেশন এক হওয়া সত্ত্বেও গ্রাফিক্স একটু বেশিই নজরে আসছে। এই ফোনে প্রসেসর মি়ডিয়াটেক ডাইমেনসিটি 1200। অপো রেনো 6 শক্তিশালী স্মার্টফোন হলেও এখানে ওয়ানপ্লাস নর্ড 2 পারফরম্যান্সে অনেকটাই উন্নত। ডিসপ্লেতেও কিছু improve এবং গেমিং একটু বেশি improved করা হয়েছে বলে মনে হচ্ছে। তো ফাইনালি মনে হল Oppo Reno 6 vs OnePlus Nord 2 তুলনায় গেমিং ও গ্রাফিক্সে ওয়ানপ্লাস নর্ড 2 অনেকটাই ভালো কোয়ালিটির বলে মনে হল। ভারী গেম খেললেও ব্য়াটারির খরচের দিক থেকে ওয়ানপ্লাস নর্ডই অপো রেনো 6 এর চেয়ে এগিয়ে।
Which is better Oppo Reno 6 or OnePlus Nord 2
Oppo Reno 6 vs OnePlus Nord 2 স্মার্টফোনের ক্যামেরা, ব্যাটারি, স্পেসিফিকেশন সমস্ত দিক তুলনা করে দেখা গেল অনেক কিছুতেই দুই ফোনের একই প্রযুক্তি থাকলেও পারফরম্যান্স উপর নীচে হয়েই যাচ্ছে। সেক্ষেত্রে বলব, ওয়ানপ্লাস নর্ড 2 প্রসেসর ও ব্যাটারির দিক থেকে সেরা বলেই মনে হচ্ছে। এবং অপো রেনো 6 ডিজাইন, ক্যামেরার দিক থেকে ওয়ানপ্লাসের চেয়ে বেটার পারফরম্যান্স দিতে সক্ষম। তবে অডিও ভিসুয়াল এর দিক থেকে দেখতে গেলে ওয়ানপ্লাস নর্ড 2 তে ডুয়াল স্টিরিও স্পীকার রয়েছে কিন্তু অপো রেনো 6 এরকম কোন ফিচার নেই।
শুধু গেমিং ও ব্যাটারি পারফরম্য়ান্স যদি আপনাদের পছন্দের হয় তাহলে OnePlus Nord 2 অতি অবশ্যই ভালো মানের স্মার্টফোন আর যদি ক্যামেরা, ডিজাইন আপনারা বেশি গুরুত্ব দেন অর্থাৎ লুকিং এর দিক থেকে যেতে চাইলে আর স্লিম, হাতে ধরতে সুবিধা তাহলে Oppo Reno 6 কিনতে পারেন। Gaget60 এর মতে আপনার কাছে যদি Oppo Reno 6 থাকে তাহলেই তাকে নিয়েই চলুন আর যদি OnePlus Nord 2 থাকে তাকে আপগ্রেড করার দরকার নাই। কিন্তু আপনি পুরনো ফোনের বদলে নতুন কিনতে চান এবং এই দুইয়ের মধ্যে বেছে নিতে চান তাহলে OnePlus Nord 2 দিকে যেতে পারেন।

